Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 June 2025
হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান
Share on FacebookShare on Twitter

মার্কিন বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। রোববার (২২ জুন) দেশটির পার্লামেন্ট এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা-নীতি নির্ধারণী সংস্থা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এসএনএসসি)।

প্রস্তাবটি প্রতীকী হলেও এর রাজনৈতিক তাৎপর্য গভীর। তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলাকে ‘খোলাখুলি আগ্রাসন’ হিসেবে বর্ণনা করার পর দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর পাল্টা জবাব দেওয়ার চাপ বাড়তে থাকে।

ইরানি সংসদ মজলিশের সদস্যদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ‘প্রণালী বন্ধে অনুমোদন দিতে সংসদ সদস্যরা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট দিয়েছেন।’ এখন বিষয়টি এসএনএসসির পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। সংস্থাটি জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের সমন্বিত বিমান হামলার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। হামলায় ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় মারাত্মক ক্ষতি হয়েছে।

আরব উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালী বৈশ্বিক তেলের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই পথেই হয়ে থাকে। ফলে এতে যেকোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষত চীন, ভারত এবং ইউরোপের মতো বড় তেল আমদানিকারক দেশগুলোর ওপর এর প্রভাব পড়বে ব্যাপকভাবে।

এদিকে, এই ঘোষণার পরপরই রোববার দুপুরে বিশ্ববাজারে তেলের দাম হু-হু করে বাড়তে শুরু করে। ব্রেন্ট ক্রুডের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে যায়। ২০২২ সালের শেষের দিকের পর থেকে এটিই সর্বোচ্চ।

তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এই ভোট মানেই সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে না। বরং এটি প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিচ্ছে।

পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ হাসান আসফারি বলেন, ‘বিদেশি আগ্রাসনের জবাবে ইরানের স্পষ্ট একটি বিকল্প হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। আমরা সঠিক সময়েই কাজ করব।’

এই অনুমোদন নিয়ে হোয়াইট হাউস থেকে সরাসরি কোনো মন্তব্য না আসলেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে বাণিজ্য চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক ভিডিও দূরে রাখুন, গ্রাহকদের বার্তা ইনস্টাগ্রামের
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিও দূরে রাখুন, গ্রাহকদের বার্তা ইনস্টাগ্রামের

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে টিকটক

আসুস রগ ফোন ৫ বনাম ওয়ানপ্লাস ৯ঃকোনটি সেরা দেখে নিন
প্রযুক্তি সংবাদ

আসুস রগ ফোন ৫ বনাম ওয়ানপ্লাস ৯ঃকোনটি সেরা দেখে নিন

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি সংবাদ

ফাইভজি কাভারেজে আসবে ১০০ কোটিরও বেশি মানুষ

মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন দুই ক্রেতা
ছাড় ও অফার

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন দুই ক্রেতা

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2025

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান

Techzoom.TV |
TechzoomTV