Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নির্বিঘ্নে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 June 2025
নির্বিঘ্নে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

দিন দিন মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা বাড়লেও দীর্ঘক্ষণ গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স অবনতি এখনও অনেক গেমারের জন্য বড় সমস্যা। ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া, ল্যাগ হওয়া, চার্জ দ্রুত শেষ হওয়া ও ফ্রেম ড্রপ—কম বেশি সব গেমারকেই এসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বিশেষ এক প্রযুক্তি নিয়ে বাজারে হাজির হচ্ছে ইনফিনিক্স। তাদের নতুন উদ্ভাবন ‘অল-ডে ফুল এফপিএস সিস্টেম’ দাবি করছে—এটি শুধু একটি ফিচার নয়, বরং মোবাইল গেমিং অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।

ইনফিনিক্সের ‘অল-ডে ফুল এফপিএস সিস্টেম’ কোনো একক ফিচার নয়, বরং কুলিং, চার্জিং এবং সফটওয়্যার অপটিমাইজেশনকে নিয়ে একসাথে তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ গেমিং ইকোসিস্টেম। যার মূল লক্ষ্য গেম খেলার সময় ফোনকে ঠান্ডা রাখা, চার্জ দ্রুত শেষ না হওয়া এবং ফ্রেম রেট ড্রপ না করানো।

এই সিস্টেমটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো একটি হালকা ও চৌম্বক ফ্যান কুলার, যা ফোনের সঙ্গে যুক্ত করলে একসাথে রিয়েল টাইম কুলিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা দেয়। বিশেষ ডিজাইনের বায়ুপ্রবাহের কারণে গেমারদের হাতে গরমও লাগে না, ফলে খেলা হয় আরও আরামদায়ক।

সিস্টেমটিতে রয়েছে বিশেষ এক ফিচার ‘ড্রাকো মোড’, যা চালু করলে ফোন স্বয়ংক্রিয়ভাবে গেমিং পারফরম্যান্স মোডে চলে যাবে। ইনফিনিক্সের এই প্রযুক্তি পাবজি ও এমএলবিবি’র মতো জনপ্রিয় গেমগুলোতে দীর্ঘ সময় ধরে ১২০ ফ্রেম পার সেকেন্ড (FPS) পর্যন্ত খেলা যায়। যেখানে অধিকাংশ ফোন কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত গরম হয়ে ফ্রেম রেট কমে যায়, সেখানে ইনফিনিক্স দাবি করছে, তাদের এই সিস্টেম সেই বাধা কাটিয়ে উঠবে।

এছাড়া ফোনের জন্য রয়েছে থার্মালি ডিজাইন করা একটি কেস, যা কেবল ফোনের শোভা বৃদ্ধি করে না, বরং গরম কমাতে সাহায্য করে। পাশাপাশি ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ সাপোর্ট সুবিধার মধ্যে রয়েছে এক্সটার্নাল ব্যাটারি ও গেমিং স্ট্যান্ড, যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

এগুলোর পাশাপাশি ফোনের ভেতরে থাকবে পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যার এলপিডিডিয়ার৫এক্স র‍্যাম, ইউএফএস ৪.০ স্টোরেজ, এমনকি রে ট্রেসিং সাপোর্ট— যা এখনো স্মার্টফোনের বাজারে খুব একটা পাওয়া যায় না।

এই প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি, ইনফিনিক্স দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করছে পাবজি মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ, যার রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

মানব মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ সম্ভব হবে
প্রযুক্তি সংবাদ

মানব মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ সম্ভব হবে

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ঢোকা যাচ্ছে

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

ইভ্যালি: তদন্তে ধীরগতি, পরিচালনা পর্ষদের কাছে টাকা নেই

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে
ই-কমার্স

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে

বাংলাদেশের বাজারে আসছে ভিভো ওয়াই৫০, প্রি বুকিং শুরু
নির্বাচিত

বাংলাদেশের বাজারে আসছে ভিভো ওয়াই৫০, প্রি বুকিং শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2025

নির্বিঘ্নে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের নতুন ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix