Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 July 2025
অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?
Share on FacebookShare on Twitter

প্রতিটি অ্যান্ড্রয়েড আপডেটের সঙ্গে নতুন নতুন সুবিধা ও পরিবর্ধন নিয়ে আসে গুগল। যদিও গত মাসে মুক্তি পাওয়া অ্যান্ড্রয়েড ১৬-তে এখন পর্যন্ত বড় কোনো পরিবর্তন আসেনি, তবু এতে বেশকিছু গুরুত্বপূর্ণ নতুন সুরক্ষা ফিচার যুক্ত হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৫-এ কিছু নতুন সিকিউরিটি টুল যোগ করেছিল গুগল। যেমন পিক্সেল ফোনের জন্য অ্যান্টি-থেফট (চুরি প্রতিরোধ) ব্যবস্থা ও ডিভাইসের মধ্যে স্প্যাম শনাক্তকরণ সুবিধা। কিন্তু সেগুলো সেটিংসের এমন অংশে ছিল যা সাধারণ ব্যবহারকারীদের জন্য খুঁজে পাওয়া কঠিন।

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড সেসব সুরক্ষা ফিচারগুলো সহজে ব্যবহারযোগ্য করে তুলেছে এবং সঙ্গে আরো কিছু নতুন সুবিধা যোগ করেছে।

অ্যাডভান্সড প্রটেকশন চালু করলে ফোনটি একটি উচ্চ নিরাপত্তা মোডে চলে যায়। ফলে ফোন লক থাকলে ইউএসবি সংযোগ বন্ধ থাকে। এতে প্রতারণামূলক স্ক্যাম শনাক্তকরণ ব্যবস্থা আরো উন্নত হয় এবং অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করা থেমে থাকে। এছাড়া পুরনো ও কম নিরাপদ ২জি নেটওয়ার্ক নিষ্ক্রিয় হয়ে যায়। এসব ব্যবস্থা ফোনের নিরাপত্তা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

সুরক্ষা মোডটি ব্যবহারকারীদের লক্ষ্যভিত্তিক সাইবার আক্রমণ, ক্ষতিকর অ্যাপ, অনলাইন হুমকি ও তথ্য চুরির মতো ঝুঁকি থেকে রক্ষা করে বলে জানিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েডে অ্যাডভান্সড প্রটেকশন যেভাবে চালু করতে হবে

ফিচারটি চালু করা সহজ এবং এতে ১ মিনিটেরও কম সময় লাগে। প্রথমে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৬ ইনস্টল করা থাকতে হবে। এক্ষেত্রে সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন> অ্যান্ড্রয়েড ভার্সন দেখে নিতে হবে। এরপর সেটিংস অ্যাপ থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে নিচে স্ক্রল করে অ্যাডভান্সড প্রটেকশন অপশনটি খুঁজে বের করতে হবে এবং তাতে ট্যাপ করতে হবে। মোডটি চালু করতে সুইচ টগল করতে হবে। এ সময় ফোন রিস্টার্ট করতে বললে, রিস্টার্ট করতে হবে। এতে সব নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হবে।

অ্যাডভান্সড প্রটেকশন মোড চালু থাকলে, কমপক্ষে ৭২ ঘণ্টা পর্যন্ত কেউ ফোন আনলক না করে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন না। এছাড়া ফোন আনলক না থাকলে কম্পিউটার বা এক্সটার্নাল ড্রাইভে ইউএসবি সংযোগও কাজ করবে না। তবে এ মোডের সবচেয়ে ভালো দিক হলো—সব সুরক্ষা ব্যবস্থা ডিভাইসের পেছনে চুপচাপ কাজ করে। ফোন ধীর হয়ে যায় না, কিংবা বারবার কোনো সতর্কবার্তা আসে না।

আরো কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার

অ্যাডভান্সড প্রটেকশন মোড চালু করতে না চাইলেও অ্যান্ড্রয়েড ১৬-এ যুক্ত কিছু নতুন সুরক্ষা ফিচার আলাদাভাবে ব্যবহার করা যায়। যেমন স্ক্যাম ডিটেকশন ও গুগল প্লে প্রটেক্ট।

গুগল বলছে, অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন প্লে প্রটেক্ট এখন আরো শক্তিশালী হয়েছে। এটি অ্যাপ ইনস্টলের সময় রিয়েল-টাইম স্ক্যানিং করে। এমইউও অবলম্বনে

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড ১৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি আনল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

শাওমি আনল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে দেড় কোটি

ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন ও ‘ডায়াবেটিস জার্নি’ অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

ডায়াবেটিস চিকিৎসা গাইডলাইন ও ‘ডায়াবেটিস জার্নি’ অ্যাপ চালু

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু
প্রযুক্তি সংবাদ

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু

পরিবেশবান্ধব ব্যাটারি বানিয়েছে আইবিএম
নির্বাচিত

পরিবেশবান্ধব ব্যাটারি বানিয়েছে আইবিএম

আপকামিং প্রযুক্তিপণ্য উপস্থাপন করলো ওয়ালটন-ইন্টেল
নির্বাচিত

আপকামিং প্রযুক্তিপণ্য উপস্থাপন করলো ওয়ালটন-ইন্টেল

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 July 2025

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix