Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস ২০২৫
Share on FacebookShare on Twitter

ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অ্যাপ্লিকেশনের বাস্তব প্রয়োগ নিয়ে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির ইএটিএল ইনোভেশন হাবে আজ শুক্রবার (১৮ জুলাই) শুরু হলো দুইদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস ২০২৫’।

সম্মেলনের মূল লক্ষ্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহারকে উৎসাহিত করা এবং এই প্রযুক্তিগুলোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নীতিনির্ধারণে ভবিষ্যতের দিকনির্দেশনা তৈরি করা।

সম্মেলনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক, একাডেমিশিয়ান, নীতিনির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আবু ইউসুফ। উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং সভাপতিত্ব করেন ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ও প্রাক্তন মুখ্য সচিব ড. মো. আবদুল করিম।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের প্রথম বেসরকারি ইনোভেশন সেন্টার ইএটিএল ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক বিশ্ববিদ্যালয় স্যালফোর্ড ইউনিভার্সিটি।

এবারের সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশের ২১৮টি পূর্ণ গবেষণাপত্র জমা পড়েছে। কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন স্যালফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো সারায়ি।

সম্মেলনের প্রথম দিনে ড. লতিফুর খান (আইইইই ফেলো), ইউনিভার্সিটি অব টেক্সাস, ডালাস-এর বিগ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট ল্যাবের পরিচালক, কী-নোট বক্তব্য প্রদান করেন।

দ্বিতীয় দিনে ভারতীয় খ্যাতনামা গবেষক প্রফেসর সুশ্মিতা মিত্র, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট, মেশিন ইন্টেলিজেন্স নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালক ন্যান্সি কুক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ, যুক্তরাজ্যের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় প্রফেসর মো সারায়ি, ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।

ড. শিবকুমার পালাইয়ানাকোটে একটি ওয়ার্কশপ পরিচালনা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রবণতা নিয়ে। আরেকটি ওয়ার্কশপ হবে স্বাস্থ্য খাতে এআই-এর ব্যবহার নিয়ে, যেখানে অংশ নিচ্ছেন দেশের প্রথিতযশা চিকিৎসক ও নীতিনির্ধারকরা।

দুইদিনের অনুষ্ঠানে ওয়ার্কশপ, প্যানেল আলোচনা, পোস্টার প্রদর্শনী এবং চারটি ভিন্ন ভিন্ন ট্র্যাকে ১৬টি গবেষণাপত্র উপস্থাপনা হবে।

ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান বলেন, “এই কনফারেন্স প্রযুক্তি ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা গর্বিত যে এমন একটি আন্তর্জাতিক আয়োজন আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে।”

রেজিস্ট্রেশন ও অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে www.icdsaia.org এই ঠিকানায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইএটিএল ইনোভেশন হাবডেটা সায়েন্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

এমএফএস-এর মাধ্যমে বিতরণ স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ায়

ম্যাপে করোনার লাইভ আপডেট দিচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ম্যাপে করোনার লাইভ আপডেট দিচ্ছে মাইক্রোসফট

ঘরের স্মার্টটিভি আপনার ওপর নজরদারি চালাচ্ছে না তো
প্রযুক্তি পরামর্শ

ঘরের স্মার্টটিভি আপনার ওপর নজরদারি চালাচ্ছে না তো

চীনে ফাইভজি ফোন বিক্রি ৫৪ লাখ ইউনিট ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে স্মার্টফোন বিক্রিতে আয়ের শীর্ষে থাকবে ফাইভজি

ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটনের সচেতনতামূলক কর্মসূচি
প্রযুক্তি বাজার

ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটনের সচেতনতামূলক কর্মসূচি

ফোনে দ্রুত চার্জিং প্রযুক্তিতে এগিয়ে অপো
নির্বাচিত

ফোনে দ্রুত চার্জিং প্রযুক্তিতে এগিয়ে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

ইউনিলিভারের যে ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
অর্থ ও বাণিজ্য

ইউনিলিভারের যে ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

জীবনের লড়াইয়ে একটুকরো আশার আলো—শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
বিবিধ

জীবনের লড়াইয়ে একটুকরো আশার আলো—শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি
প্রযুক্তি সংবাদ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন
প্রযুক্তি বাজার

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

স্মার্টফোন ক্যামেরার উন্নয়ন এখন আর শুধু মেগাপিক্সেলের সংখ্যায়...

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়ে ইতিহাস গড়ল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুলাই ২০২৫

ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

Techzoom.TV |
TechzoomTV