Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড
Share on FacebookShare on Twitter

আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে স্টারলিংক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঘোষণা দেওয়া হয় যে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এখন থেকে স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হিসেবে দায়িত্ব পালন করবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন স্পেসএক্স-এর গ্লোবাল বিজনেস অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

উপদেষ্টা বলেন, এখন থেকে আর কোনো সরকার নির্বিচারে জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখবে না। এ লক্ষ্যে ইন্টারনেট বন্ধে সরকারের একচেটিয়া ক্ষমতা প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়নের কাজ চলছে, যা দ্রুতই কার্যকর হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, এক বছর আগে এই দিনে, তৎকালীন স্বৈরশাসক সরকারের নির্দেশে সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ডিজিটাল ব্ল্যাকআউটে মানুষ নিপীড়নের শিকার হয়—গণগ্রেপ্তার, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।

তিনি বলেন, আজ বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে। ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার।
তিনি জানান, স্টারলিংক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত, দুর্গম ও অনগ্রসর এলাকাসমূহে উচ্চগতির ইন্টারনেট পৌঁছাবে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-কমার্স, রিমোট কর্মসংস্থান ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পেসএক্স-এর গ্লোবাল বিজনেস অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যারা দেখিয়েছে কীভাবে সাহসী ও দূরদর্শী নেতৃত্ব প্রযুক্তিকে বাস্তবে রূপ দেয়। ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হয়, মে মাসে অনুমোদন সম্পন্ন হয়, আর আজ সেবা চালু হলো—এমন দ্রুত অগ্রগতি আমরা বিশ্বের খুব কম দেশেই দেখি।

তিনি আরও বলেন, স্টারলিংক কেবল প্রযুক্তি নয়, এটি একটি পরিবর্তনের মাধ্যম—যা গ্রামীণ শিক্ষা, টেলিমেডিসিন, রিমোট ওয়ার্ক এবং ডিজিটাল অর্থনীতির মাধ্যমে জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখবে।”

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং অন্যান্য দেশীয় অংশীদার এর সহযোগিতায় কাজ করবে স্টারলিংক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) জহিরুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ এমদাদ উল বারী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান, এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন।

Tags: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিস্টারলিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!
নির্বাচিত

ফোল্ডেবল আইফোনে যেসব ফিচার থাকতে পারে!

সংবিধানের মূল চার নীতিতে প্রগতিশীলতার মন্ত্র নিহিত আছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সংবিধানের মূল চার নীতিতে প্রগতিশীলতার মন্ত্র নিহিত আছে: মোস্তাফা জব্বার

কানে না শুনলেও যুক্ত হওয়া যাবে ভিডিও কলে
নির্বাচিত

কানে না শুনলেও যুক্ত হওয়া যাবে ভিডিও কলে

গুগল প্লে স্টোরে দেখতে পাবেন কোন অ্যাপের ডাউনলোড বাড়ছে বা কমছে
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে দেখতে পাবেন কোন অ্যাপের ডাউনলোড বাড়ছে বা কমছে

এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি
নির্বাচিত

এআই ব্যবহারে সেরা পারফরম্যান্স দিতে কোপাইলট প্লাস পিসি

২৪ লাখ মানুষ চাকরি করেন অ্যাপলে
প্রযুক্তি সংবাদ

২৪ লাখ মানুষ চাকরি করেন অ্যাপলে

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার
নির্বাচিত

অনলাইন জুয়ায় দিনে অবৈধ আয় ২ কোটি টাকা, হুন্ডি-ক্রিপ্টোতে পাচার

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

কম দামের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের বাজারে সাশ্রয়ী বাজেট: ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
অর্থ ও বাণিজ্য

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স
অর্থ ও বাণিজ্য

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার...

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

চট্টগ্রামে উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চট্টগ্রামে উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix