Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবহারকারীর হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোনকল করবে গুগল এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৯ জুলাই ২০২৫
ব্যবহারকারীর হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোনকল করবে গুগল এআই
Share on FacebookShare on Twitter

বিভিন্ন প্রতিষ্ঠানে ফোনকল করে তথ্য সংগ্রহ করা অনেকের কাছেই বিরক্তিকর। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই ফোনে কথা বলার চেয়ে লিখিত বার্তা বা অনলাইন চ্যাটে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিষয়টি মাথায় রেখে এবার গুগল এআইয়ে নতুন সুবিধা যুক্ত করছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোনকল করে প্রয়োজনীয় তথ্য জানবে গুগল এআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু করা হয়েছে।

গুগলের তথ্যমতে, অনুসন্ধান বিভাগে চালু হওয়া নতুন এই সুবিধার মাধ্যমে প্রাথমিকভাবে পোষা প্রাণীর যত্ন দেওয়া প্রতিষ্ঠানের পাশাপাশি লন্ড্রি বা গাড়ি মেরামত প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফোনকল করা যাবে। এ জন্য ব্যবহারকারীদের আগে থেকেই প্রাথমিক কিছু তথ্য দিতে হবে। বাকি কাজ করবে গুগলের এআই। গুগলের এআই মূলত ফোন করে তথ্য চাইবে, উত্তর শুনবে, তারপর সেগুলো বার্তা বা ই–মেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দেবে।

গুগল সার্চেসের প্রোডাক্ট ভাইস প্রেসিডেন্ট রব্বি স্টেইন জানান, নতুন এ সুবিধা চালুর জন্য গুগলের ‘ডুপ্লেক্স’ প্রযুক্তির সঙ্গে জেমিনি এআই যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের হয়ে ফোনকল করার সময় শুরুতেই প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানাবে গুগল এআই। ফলে প্রতিষ্ঠানগুলোও বুঝতে পারবে এআই প্রযুক্তির মাধ্যমে ফোনকল করা হয়েছে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাইলে এআই কল সুবিধা বন্ধ রাখতে পারবেন।

গুগলের এই সুবিধা ‘এআই প্রো’ ও ‘এআই আলট্রা’ প্যাকেজের গ্রাহকেরা তুলনামূলক বেশি পরিমাণে ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে গুগল। শিগগিরই এ সুবিধা আরও বেশিসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

Tags: গুগল এআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

সেপ্টেম্বর পর্যন্ত চলবে অবৈধ মোবাইল শনাক্তের কাজ

হ্যাকিং এর ঝুঁকিতে এক বিলিয়ন অ্যান্ড্রয়েড ডিভাইস
নির্বাচিত

হ্যাকিং এর ঝুঁকিতে এক বিলিয়ন অ্যান্ড্রয়েড ডিভাইস

অপো রেনো ৬ প্রো ৫জি : দারুন ক্যামেরা ফোন
নির্বাচিত

অপো রেনো ৬ প্রো ৫জি : দারুন ক্যামেরা ফোন

রোববার সারাদেশে অবৈধ মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা
নির্বাচিত

খুলছে যমুনা ফিউচার পার্কসহ দেশের মোবাইল মার্কেট

পতনের ধারা কাটিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন নকিয়ার?
প্রযুক্তি সংবাদ

পতনের ধারা কাটিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন নকিয়ার?

করোনা পরিস্থিতিতে ঈদের সময় ফ্রি হোম ডেলিভারি
ই-কমার্স

করোনা পরিস্থিতিতে ঈদের সময় ফ্রি হোম ডেলিভারি

Load More

ট্রেন্ডিং টপিক

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix