Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে নতুন ওয়ানপ্লাস নর্ড সিই৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ জুলাই ২০২৫
ওয়ানপ্লাস নর্ড সিই৫

ওয়ানপ্লাস নর্ড সিই৫

Share on FacebookShare on Twitter

ওয়ানপ্লাস-এর নর্ড ৫ সিরিজ সবসময়ই চেষ্টা করেছে সেরা প্রযুক্তির অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের নাগালে আনতে। সেই ধারাবাহিকতায় বাজারে এসেছে ওয়ানপ্লাস নর্ড সিই৫। ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপের দুর্দান্ত পারফরম্যান্স ও ৭,১০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির এক শক্তিশালী কম্বিনেশনে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করেছে। 

স্মুথ ও শক্তিশালী পার্ফমেন্স

ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ তৈরি হয়েছে আধুনিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে রয়েছে আট কোরের প্রসেসর যার মধ্যে চারটি হাই-পারফরম্যান্স কোর ৩.৩৫ গিগাহার্টজ গতিতে কাজ করে।

গ্রাফিক্সের জন্য আছে মালি-জি৬১৫ জিপিইউ যা আগের তুলনায় ৬০ শতাংশ বেশি শক্তিশালী ও ৫৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ফলে গেমিং কিংবা ভিডিও এডিটিং সবই হয় অনেক মসৃণ ও দ্রুত।

নর্ড সিই৫ -এ রয়েছে আধুনিক এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম যা অ্যাপ চালানো ও গেম খেলার সময় মসৃণতা নিশ্চিত করে। গেমপ্রেমীদের জন্য রয়েছে বিজিএমআই ও সিওডিএম গেম খেলার সুবিধা ১২০ এফপিএস পর্যন্ত! ফোনটি আনটুটু বেঞ্চমার্কে ১৪.৭ লাখ স্কোর করেছে যা এই দামের ফোনের মধ্যে শীর্ষে।

বিশাল ব্যাটারিতে চিন্তামুক্ত ব্যবহার

ফোনটিতে আছে ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা সাধারণত ট্যাবলেটে দেখা যায়। এতে একবার চার্জেই আড়াই দিন পর্যন্ত চলে। ফলে সারাদিন ঘোরাঘুরি, কাজ বা বিনোদন কোনোক্ষেত্রেই চার্জে নিয়ে চিন্তা করা লাগবে না।

তবে শুধু ব্যাটারি বড় হলেই তো হয় না! তাই ফোনটিতে আছে ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং মাত্র ৫৯ মিনিটেই ১ থেকে ১০০% চার্জ করে ফেলে। ফলে মাত্র ১০ মিনিট চার্জেই ইউটিউবে ৬ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে আছে ওয়ানপ্লাস-এর ব্যাটারি হেলথ ম্যাজিক প্রযুক্তি যা চার্জিং ব্যবস্থাপনা বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে। এছাড়া রয়েছে বাইপাস চার্জিং সুবিধা, যার মাধ্যমে গেম খেলার সময় ফোন সরাসরি চার্জার থেকে বিদ্যুৎ নেয়, ব্যাটারি থেকে নয়। এতে গরম কম হয় এবং ব্যাটারি বেশি দিন ভালো থাকে। বাইপাস চার্জিং গেম খেলার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে, কারণ এতে ফোন বেশি সময় ধরে চালালেও গরম হয় না বা দ্রুত চার্জ শেষ হওয়ার চিন্তা থাকে না।

ক্যামেরায় ফ্ল্যাগশিপের ছোঁয়া

নর্ড সিই৫-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ সেন্সর যার সাথে রয়েছে ওআইএস প্রযুক্তি, ফলে ছবি হয় ঝকঝকে ও ব্লারবিহীন। এতে ওয়ানপ্লাস ১৩ সিরিজের মতো উন্নত এইচডিআর ও রিয়েল টোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছ যা ত্বকের স্বাভাবিক রঙ ও প্রাণবন্ত ছবি নিশ্চিত করে।

ভিডিওর জন্য আছে ফোর-কে ৬০ এফপিএস এইচডিআর রেকর্ডিং সুবিধা যা ফ্রেম বাই ফ্রেমে রঙ ও ডিটেইল ধরে রাখে নিখুঁতভাবে। নতুন আল্ট্রা এইচডিআর লাইভ ফটো ফিচার আপনার স্মৃতিগুলোকে করে আরও জীবন্ত।

দাম ও যেখানে পাওয়া যাবে

বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড সিই৫ ৫জি ফোনটি বিক্রি শুরু হয়েছে ১৬ জুলাই থেকে। অফলাইন ও অনলাইন সব মাধ্যমেই পাওয়া যাচ্ছে ফোনটি। ফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৩৫,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাচ্ছে মার্বেল মিস্ট ও ব্লাক ইনিফিনিটি এই দুটি রঙে।

ওয়ানপ্লাস-এর সব আনুষ্ঠানিক ফ্ল্যাগশিপ ও ব্র্যান্ড স্টোর, দারাজ, পিকাবু, ও গ্যাজেট এন্ড গিয়ারের -এর অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে। প্রতিটি ওয়ানপ্লাস প্রোডাক্টের সঙ্গে থাকছে ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বল্প মূল্যের গেমিং প্রসেসরে আসছে ইনফিনিক্স নোট১১ আই
নির্বাচিত

স্বল্প মূল্যের গেমিং প্রসেসরে আসছে ইনফিনিক্স নোট১১ আই

এনইআইআর (NEIR) বন্ধ করতে ‘গুজব’ ছড়াচ্ছে অবৈধ ফোন ব্যবসায়ীরা
নির্বাচিত

এনইআইআর (NEIR) বন্ধ করতে ‘গুজব’ ছড়াচ্ছে অবৈধ ফোন ব্যবসায়ীরা

থাকছে না কর্টানা
নির্বাচিত

থাকছে না কর্টানা

ফাইভজি স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য পূরণ স্যামসাংয়ের
নির্বাচিত

ফাইভজি স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য পূরণ স্যামসাংয়ের

গিগাবাইট নিয়ে এলো অরাস এলিট সিরিজের পাওয়ার সাপ্লাই
নির্বাচিত

গিগাবাইট নিয়ে এলো অরাস এলিট সিরিজের পাওয়ার সাপ্লাই

উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)
প্রযুক্তি সংবাদ

উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix