Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য পূরণ স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 7 January 2020
ফাইভজি স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য পূরণ স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারিত হচ্ছে পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক। নেটওয়ার্ক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বাড়ছে ফাইভজি সমর্থিত স্মার্টফোনের চাহিদাও। আগামী দিনগুলোয় ফাইভজি ডিভাইসের চাহিদা আরো বাড়বে। ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে বিভিন্ন কোম্পানি ফাইভজি সমর্থিত স্মার্টফোন নিয়ে বাজারে হাজির রয়েছে। বিদায়ী বছরে বৈশ্বিক স্মার্টফোন বাজারে ফাইভজি ডিভাইস নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল স্মার্টফোন নির্মাতারা। এ প্রতিযোগিতায় লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে দক্ষিণ কোরীয় জায়ান্ট স্যামসাং। ২০১৯ সালে লক্ষ্যের বেশি ফাইভজি স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি। খবর সিএনএন ও সিএনবিসি।

ফাইভজি নেটওয়ার্কের পরীক্ষামূলক সূচনা হয় দক্ষিণ কোরিয়ায়। গত বছর ইউরোপ-আমেরিকায় এ নেটওয়ার্কের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে। তবে ফাইভজির বিস্তৃতিতে বড় অবদান রেখেছে চীন। বেইজিং, সাংহাইসহ দেশটির ৫০টি বড় শহরে একযোগে এ নেটওয়ার্ক চালু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সীমানা ছাড়িয়ে চীন, ইউরোপ, আমেরিকায়ও স্যামসাং তুমুল জনপ্রিয়। এ কারণে কোম্পানিটি আগে থেকেই ফাইভজি স্মার্টফোনের বাজারে নিজস্ব ডিভাইস নিয়ে প্রতিযোগিতায় নেমেছে।

স্যামসাংয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বজুড়ে ৪০ লাখ ইউনিট ফাইভজি সমর্থিত স্মার্টফোন বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বছর শেষে এ লক্ষ্য ছাড়িয়ে গেছে। গত বছর বিশ্বজুড়ে গ্রাহকদের হাতে ৬৭ লাখ ইউনিট ফাইভজি সমর্থিত স্মার্টফোন তুলে দিতে পেরেছে স্যামসাং। অর্থাৎ লক্ষ্যের অতিরিক্ত ২৭ লাখ ইউনিট ফাইভজি স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি। এর মধ্য দিয়ে ফাইভজি সমর্থিত স্মার্টফোনের বৈশ্বিক বাজার হিস্যার ৫৪ শতাংশ দখলে নিয়েছে স্যামসাং। মূলত দক্ষিণ কোরিয়ার বাজারে সবচেয়ে বেশি ফাইভজি ডিভাইস বিক্রি করেছে স্যামসাং। বাড়তি চাহিদা ছিল চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারেও।

আগাম বাজার দখলের লড়াইয়ে নামা ফাইভজি ডিভাইসের বাজারে স্যামসাংকে এক ধাপ এগিয়ে রেখেছে বলে মনে করছেন টেক বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়ায় ফাইভজি নেটওয়ার্ক বিস্তারের সঙ্গে সঙ্গেই নতুন ডিভাইস হাজির করে কোম্পানিটি। এ সময় স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ সিরিজের ডিভাইস তুমুল জনপ্রিয়তা পায়। অল্প সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এস১০ সিরিজের জনপ্রিয়তা।

এর বিপরীতে ফাইভজি সমর্থিত স্মার্টফোনের ঘোষণা দিতে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অনেকটা সময় লেগেছে। তবে অ্যাপল তুলনামূলক পিছিয়ে থাকলেও এ খাতে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে, শাওমি স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। তবে চীনা জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে চলমান মার্কিন নিষেধাজ্ঞা এ খাতে স্যামসাংকে বাড়তি সুবিধা এনে দিয়েছে। নিষেধাজ্ঞার কারণে ইউরোপ-আমেরিকার বাজারে হুয়াওয়ের ডিভাইস বিক্রিতে ভাটা পড়েছে। এর বিপরীতে ক্রেতারা অনেকেই বিকল্প হিসেবে স্যামসাংয়ের পণ্য কিনছেন। স্যামসাংয়ের ফাইভজি সমর্থিত ডিভাইস বিক্রি বাড়ার পেছনে এটাও বড় একটি কারণ।

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া স্যামসাংয়ের ফাইভজি সমর্থিত স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে নোট ১০, নোট ১০ প্লাস, এ৯০ ও গ্যালাক্সি ফোল্ড। এসব ডিভাইসের সফলতার ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্যামসাং বাজারে আনছে তাদের প্রথম ফাইভজি সমর্থিত ট্যাবলেট। গ্যালাক্সি ট্যাব এস৬ নামের এ ডিভাইস শুরুতে দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হবে। পরে এশিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপ-আমেরিকায় পাওয়া যাবে ট্যাবটি। আগামী ১১ ফেব্রুয়ারি আরো এক গুচ্ছ ডিভাইস বাজারে আনছে স্যামসাং। এ সময় কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজ এস২০ বাজারে ছাড়া হবে। এ সিরিজের ডিভাইসগুলোও ফাইভজি সমর্থিত।

এক বিবৃতিতে স্যামসাং মোবাইলের কমিউনিকেশন বিভাগের প্রধান গবেষক টিএম রোহ বলেন, পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্কের আওতায় নতুন নতুন ডিভাইস বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। আগামীতে গ্রাহকরা স্যামসাংয়ের ফাইভজি ডিভাইসে এমন সব সেবা পাবেন, যা আগে ভাবেননি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
নির্বাচিত

ইনস্টাগ্রাম থেকে আয়ে মেটার একাধিক ফিচার

সুজুকির জিক্সার এবং জিক্সার এসএফ এখন বাংলাদেশে
অটোমোবাইল

সুজুকির জিক্সার এবং জিক্সার এসএফ এখন বাংলাদেশে

চীনের টেলিকম নেটওয়ার্কে নকিয়া ও এরিকসনের সরঞ্জামে বিধিনিষেধ
প্রযুক্তি সংবাদ

চীনের টেলিকম নেটওয়ার্কে নকিয়া ও এরিকসনের সরঞ্জামে বিধিনিষেধ

ঝিউনের এম-৩ গিম্বল বাজারে আনল স্মার্ট টেকনোলজি
প্রযুক্তি সংবাদ

ঝিউনের এম-৩ গিম্বল বাজারে আনল স্মার্ট টেকনোলজি

বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে
টেলিকম

বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে

টেকনোর সেরা ৫ ফোন ২০২৫
প্রযুক্তি সংবাদ

টেকনোর সেরা ৫ ফোন ২০২৫

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে...

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2020

ফাইভজি স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য পূরণ স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix