Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে
Share on FacebookShare on Twitter

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে নতুন তথ্য ফাঁস হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানিয়েছে, ডিভাইসটির দুটি ডিসপ্লে থাকবে—একটি ৮ ইঞ্চি এবং অপরটি ৬ দশমিক ৫ ইঞ্চি আকারের।

অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ইতিমধ্যে স্যামসাং জনপ্রিয় ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ নামের ফোল্ডেবল ফোন নিয়ে এসেছে, যার অভ্যন্তরীণ ডিসপ্লে ৮ ইঞ্চি এবং বাইরের ডিসপ্লে ৬ দশমিক ৫ ইঞ্চির।

ট্রেন্ডফোর্সের মতে, অ্যাপল তাদের ফোল্ডেবল আইফোন বাজারে আনবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে এই ডিভাইস উন্মোচিত হতে পারে।

গত সপ্তাহে মিং-চি কুও জানান, অ্যাপল ও স্যামসাংয়ের পরবর্তী ফোল্ডেবল ফোন—আইফোন ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৮—‘ক্রিজ-ফ্রি’ বা দাগহীন ডিসপ্লে নিয়ে আসবে। অ্যাপল এ জন্য স্ক্রিনের নিচে একটি পাতলা ধাতব প্লেট রাখবে, যা পুরো ডিসপ্লেটিকে শক্ত ভিত্তি দেবে। এটি ডিসপ্লে ভাঁজ করার সময় তৈরি হওয়া চাপ সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে।

কুও আরও জানান, ফোল্ডেবল আইফোনে থাকবে দুটি রিয়ার ক্যামেরা, একটি ফ্রন্ট ক্যামেরা এবং ফেস আইডির বদলে টাচ আইডি সমর্থিত পাওয়ার বাটন।

এ ছাড়া ফোনটিতে টাইটেনিয়াম ব্যবহার করা হতে পারে। ফলে অ্যাপলের ফোল্ডেবল ফোনটি হালকা-পাতলা, তবে মজবুত হবে।

অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যানের মতে, প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু ভাঁজ লুকানো নয়, বরং তা সম্পূর্ণভাবে মুছে ফেলা। পাশাপাশি নতুন ফোল্ডেবল আইফোনে উচ্চমানের হিঞ্জ বা ফোল্ডিং মেকানিজম থাকবে। ফলে স্ক্রিন একেবারে মসৃণ হবে।

মিং-চি কুয়ো জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে এই ফোল্ডেবল আইফোনের উৎপাদন শুরু হবে। তাই ২০২৬ সালের শেষ কিংবা ২০২৭ সালের শুরুতে বাজারে আসতে পারে।

সব মিলিয়ে বলা যায়, প্রযুক্তির দুনিয়ায় ফোল্ডেবল আইফোন নিয়ে উত্তেজনা বাড়ছে, আর ২০২৬ সালেই হয়তো মিলবে সেই প্রতীক্ষার অবসান।

Tags: গ্যালাক্সি জেড ফোল্ড ৭ফোল্ডেবল আইফোনশীর্ষে স্যামসাংস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে অবৈধ লেনদেনে কমছে রেমিট্যান্স প্রবাহ
নির্বাচিত

বিকাশ হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

অপরিচিত ফোন নাম্বারের পরিচয় জানবেন যেভাবে
নির্বাচিত

অপরিচিত ফোন নাম্বারের পরিচয় জানবেন যেভাবে

পাবজি গেম বানানোর ইতিহাস
গেম

চীনের বাইরে ১০০ কোটি ছাড়িয়েছে পাবজির ডাউনলোড

ফেসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪  সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ
নির্বাচিত

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix