Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে সনির নতুন হেডফোন ১০০০এক্সএমসিক্স নিয়ে এলো সনি-স্মার্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
হেডফোন ১০০০এক্সএমসিক্স
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে উন্মোচিত হলো সনি’র ওয়্যারলেস ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলেশন এআই টেকনোলজির হেডফোন ১০০০এক্সএমসিক্স। আনুষ্ঠানিকভাবে পণ্যটি বাজারে এনেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগের পাঁচ-তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এই হেডফোনটি উন্মোচন করা হয়। এসময় প্রি-অর্ডার করা গ্রাহকদের হাতে উপহারসহ হেডফোন হস্তান্তর করে সনি-স্মার্ট।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের পরিচালক জনাব তানভীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস, স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা আক্তার, সাজিয়া সুলতানা পুতুল, সাব্বির জামান, শাহরিয়ার রাফাত, বিউটি খান এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সেরা দশ জান্নাতুল ফেরদৌস অন্বেষা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান, সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ।

অনুষ্ঠানে জানানো হয়, সনির এই হেডফোনটি অত্যাধুনিক নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি নিয়ে এসেছে, যা নতুন ডুয়াল প্রসেসর (কিউএনটু + ভিথ্রি) প্রসেসর ও ১২টি মাইক্রোফোন ব্যবহার করে আশেপাশের শব্দ নিখুঁতভাবে ব্লক করে দেয়। এতে রয়েছে ৩০ মিমি কার্বন ফাইবার ড্রাইভার, এলডিএসি ও ডিএসইই এক্সট্রিম প্রযুক্তি, যা উচ্চ মানের অডিও উপভোগে সাহায্য করে। এছাড়াও কলের সময় ৬টি মাইক্রোফোন ও বিটারফর্মিং প্রযুক্তির মাধ্যমে ভয়েস একদম পরিষ্কার শোনা যায় অপর প্রান্ত থেকে। হেডফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অবস্থান বুঝে সেটিংস অ্যাডজাস্ট করতে পারে এবং ৩৬০ রিয়েলিটি অডিও ও হেড ট্র্যাকিং বা জেশ্চার এর মাধ্যমে আরও জীবন্ত অডিও অভিজ্ঞতা দেয়।

অনুষ্ঠানে আরো জানানো হয়, ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তির এই হেডফোনটি একসাথে দুইটি ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে। এছাড়াও এই ওভার হেড হেডফোনটি এলই অডিও এবং অরাকাস্ট সাপোর্টেড ডিভাইস। হেডফোনটি মাত্র ৩ মিনিট চার্জ দিলেই ৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় আর একবার ফুলচার্জে চলে প্রায় ৩০ ঘণ্টা। উন্নত মানের ভেগান লেদার হেডব্যান্ড এবং ভাঁজ করা ডিজাইনের কারণে এটি আরামদায়ক ও সহজে বহনযোগ্য। হেডফোনটি ব্ল‍্যাক, প্ল্যাটিনাম সিলভার ও মিডনাইট ব্লু-এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

সনি-স্মার্টের পক্ষ থেকে জানানো হয়, ৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনটির স্পেশাল প্রাইজ নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহকরা প্রি-অর্ডার করেছিলেন, তারা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যান্সেলিং টেকনোলজির এই হেডফোনটি। এছাড়াও প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সাথে স্মার্ট ডিজিটাল ওয়াচ, স্মার্ট ইয়ার বাড, ১০ হাজার এমএএইচ ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, এক্সেসরিজ পাউচ এর মত ৫টি নিশ্চিত উপহার এবং আরো সারপ্রাইজ গিফট তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

 

Tags: সনিস্মার্ট টেকনোলজিসহেডফোন ১০০০এক্সএমসিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়েবে ভিডিও কলিং সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

ওয়েবে ভিডিও কলিং সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!
নির্বাচিত

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!

বিটকয়েন ডাকাতি!
প্রযুক্তি সংবাদ

বিটকয়েন ডাকাতি!

স্মার্টফোন দিয়ে এআই ভিডিও তৈরির উপায়
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন দিয়ে এআই ভিডিও তৈরির উপায়

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি সংবাদ

জাতিসংঘকেও মিয়ানমারের অপরাধের তথ্য দিল না ফেসবুক

স্মার্টফোনে একসঙ্গে দুটি হেডফোন ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনে একসঙ্গে দুটি হেডফোন ব্যবহার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
বিবিধ

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix