Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছয় মাসে ২ কোটি ছাড়িয়েছে গ্যালাক্সি এস২৫ বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ আগস্ট ২০২৫
গ্যালাক্সি এস২৫ আলট্রা
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) গ্যালাক্সি এস২৫ সিরিজের দারুণ সাড়া পেয়েছে স্যামসাং। বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ সিরিজটির বিক্রি ছাড়িয়েছে দুই কোটি। স্যামসাং টিপস্টার আইসইউনিভার্স প্রকাশিত এক তথ্য অনুযায়ী, গত বছরের এস২৪ সিরিজের তুলনায় এস২৫ সিরিজের সব মডেলই বেশি বিক্রি হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত গ্যালাক্সি এস২৫ আলট্রা বিক্রি হয়েছে ৯৬ লাখ ৪০ হাজার ইউনিট, যা পুরো সিরিজের মোট বিক্রির প্রায় অর্ধেক। দ্বিতীয় স্থানে রয়েছে বেসিক গ্যালাক্সি এস২৫, যার বিক্রি ৬০ লাখ ৭০ হাজার ইউনিট। তৃতীয় স্থানে গ্যালাক্সি এস২৫ প্লাস, বিক্রি ৩৮ লাখ ৫০ হাজার ইউনিট।

অন্যদিকে চলতি বছরের মে মাসের মাঝামাঝিতে বাজারে আসা নতুন গ্যালাক্সি এস২৫ এজ দেড় মাসে বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার ইউনিট। যদিও এ সংখ্যা প্রত্যাশার তুলনায় কিছুটা কম, তবুও এটি স্যামসাংয়ের মোট বিক্রিতে বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের ফিচার বা ডিজাইনের কারণে এটি গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হতে কিছুটা সময় লাগছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর এস সিরিজের বিক্রি উল্লেখযোগ্যহারে বেড়েছে। আলট্রা বিক্রি বেড়েছে ৬ লাখ ৪০ হাজার ইউনিট, বেসিক মডেল ৬ লাখ ৩০ হাজার ইউনিট ও প্লাস মডেল ২ লাখ ৭০ হাজার ইউনিট। এ থেকে বোঝা যায়, ক্রেতাদের আগ্রহ বেড়েছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপে।

তবে ধারাবাহিকভাবে গত দুই প্রজন্মে প্লাস মডেলই সবচেয়ে কম বিক্রি হয়েছে। এজন্যই গুঞ্জন উঠেছে, আগামী গ্যালাক্সি এস২৬ সিরিজে প্লাস মডেল বাদ দিয়ে মূল লাইনআপে এজকে যুক্ত করতে পারে স্যামসাং। এদিকে আসন্ন গ্যালাক্সি এস২৬ আল্ট্রার ক্যামেরায় নিজস্ব আইসোসেল সেন্সরের পরিবর্তে সনির ২০০ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সেন্সর ব্যবহারের পরিকল্পনা করছে স্যামসাং।

যদিও ফাঁস হওয়া এসব তথ্য স্যামসাং আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে অন্যান্য প্রতিবেদনের সঙ্গে আইসইউনিভার্সের তথ্যের মিল রয়েছে।

এর আগে স্যামসাং জানিয়েছিল, দক্ষিণ কোরিয়ায় একাই ৩০ লাখ গ্যালাক্সি এস২৫ বিক্রি হয়েছে। যদি বৈশ্বিক বিক্রির এ সংখ্যা সঠিক হয়, তাহলে ২০২৫ সাল হতে পারে স্যামসাংয়ের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা বছর।

Tags: গ্যালাক্সি এস২৫ আলট্রাগ্যালাক্সি এস২৫ প্লাসস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

কর্মীদের ফেরাতে বিকল্প পথে অ্যাপল

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
নির্বাচিত

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে জেডটিই অ্যাক্সন ৪০প্রো
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে জেডটিই অ্যাক্সন ৪০প্রো

স্যামসাংয়ের এই ফোনের দাম কমল
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনের দাম কমল

দ্বিগুণ শক্তিশালী সনির সেন্সরসহ আসবে আইফোন ১৫
নির্বাচিত

দ্বিগুণ শক্তিশালী সনির সেন্সরসহ আসবে আইফোন ১৫

পিসির জন্য অ্যান্ড্রয়েড আনছে গুগল
নির্বাচিত

পিসির জন্য অ্যান্ড্রয়েড আনছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix