Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিগুণ শক্তিশালী সনির সেন্সরসহ আসবে আইফোন ১৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
দ্বিগুণ শক্তিশালী সনির সেন্সরসহ আসবে আইফোন ১৫
Share on FacebookShare on Twitter

বর্তমানে উন্নততর ক্যামেরা নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার বিষয়টি আমলে নিয়ে আইফোনে নতুন ইমেজ সেন্সর সরবরাহ করা সনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছে এমনিতেই চাপের মুখে রয়েছে জাপানি কোম্পানিটি। অ্যাপলের ক্যামেরা সেন্সর সরবরাহকারীর তালিকায় স্যামসাং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়ে রেখেছে।

অ্যাপলের পরবর্তী আইফোনের জন্য অত্যাধুনিক সেন্সর সরবরাহ করবে সনি গ্রুপ। নতুন ইমেজ সেন্সর উৎপাদন করে সনি সেমিকন্ডাক্টর সলিউশনস। জাপানের নাগাসাকি কারখানায় নির্মিত ওই সেন্সরগুলো অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা কোম্পানির কাছে পাঠানো হয়।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছর উন্মোচিত হতে যাওয়া আইফোন ১৫ ফোনের সেন্সর সরবরাহ করবে জাপানভিত্তিক কোম্পানিটি। বাজারে প্রচলিত মডেলের আইফোনে ব্যবহূত সেন্সরের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হবে সনির নতুন সেন্সরটি।

ক্যামেরা সেন্সর খাতের এক শীর্ষ নির্বাহী নিক্কেই এশিয়াকে বলেন, পরবর্তী এক-দুই বছরের মধ্যে এ খাতের ল্যান্ডস্কেপ পুরোপুরি পাল্টে যেতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান ওমদিয়ার উপাত্তে দেখা গেছে, গত বছর কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর (সিএমওএস) ইমেজ সেন্সরের ৪৪ শতাংশ হিস্যা ছিল সনির। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের হিস্যা যেখানে ১৮ দশমিক ৫ শতাংশ।

গত মে মাসে সনি এক পরিকল্পনায় জানায়, ২০২৩ অর্থবছর থেকে শুরু করে পরবর্তী তিন বছরে ইমেজ সেন্সর খাতে ৯০ হাজার কোটি ইয়েন বা ৬৪৬ কোটি ডলার বিনিয়োগ করবে। আগের পরিকল্পনায় ২০ হাজার কোটি ইয়েন বিনিয়োগের কথা ছিল। নাগাসাকি কারখানায় নতুন একটি ফ্যাসিলিটি সম্প্রসারণ করা হচ্ছে।

গত বছর বিশ্বে প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেলের সেন্সর উন্মোচন করে স্যামসাং। বিভিন্ন স্মার্টফোনে জায়গা করে নিতে কিছু সময় নেয়। ধীরে ধীরে হলেও ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন জনপ্রিয়তা পেতে শুরু করে। অনর ৮০ সিরিজে সর্বশেষ এ সেন্সর যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সম্প্রতি সনি যখন ১০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর আনার ঘোষণা দিচ্ছে, তখন জাপানি প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাপল ও গুগলের মতো গ্রাহক। ডিজিটাল চ্যাট স্টেশনের বরাতে জানা গেছে, সনির আইএমএক্স৮ সিরিজের অংশ হতে পারে ১০০ মেগাপিক্সেলের ওই সেন্সর।

এছাড়া সনির পাইপলাইনে আইএমএক্স৯ সিরিজের সেন্সর রয়েছে বলে জানা গেছে, যা স্যামসাংয়ের ৫০ মেগাপিক্সেলের আইসোসেল জিএন২ সেন্সরের সঙ্গে টেক্কা দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, শাওমি ১২ আল্ট্রা ফোনে সনির আইএমএক্স৯৮৯ সেন্সর ব্যবহার হতে পারে।

সম্প্রতি সনির সিইও তেরুশি শিমিজুর এক পূর্বাভাসে জানান, গুণগত মানের দিক থেকে ২০২৪ সালের মধ্যে ডিএসএলআরকে ছাড়িয়ে যাবে অনেক স্মার্টফোন ক্যামেরা। ইমেজ সেন্সর নির্মাতা কোম্পানিগুলোর উচ্চ রেজল্যুশনের ক্যামেরায় মনোযোগ বৃদ্ধিতে তা স্পষ্ট হয়ে উঠেছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৫শাওমি ১২ আল্ট্রাস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমিংয়ে অনন্য ফোন ভিভো
নির্বাচিত

গেমিংয়ে অনন্য ফোন ভিভো

চীনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সাইবার হামলার অভিযোগ ব্ল্যাকবেরির
নির্বাচিত

চীনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সাইবার হামলার অভিযোগ ব্ল্যাকবেরির

আসছে স্যামসাংয়ের নতুন ফোন
নির্বাচিত

আসছে স্যামসাংয়ের নতুন ফোন

সেবাপণ্য হিসেবে ওয়াই ফাইয়ের বাজার ছাড়াবে ৩ হাজার কোটি ডলার
নির্বাচিত

সেবাপণ্য হিসেবে ওয়াই ফাইয়ের বাজার ছাড়াবে ৩ হাজার কোটি ডলার

নকিয়ার নতুন ফোন, টেক্কা দেবে আইফোনের সঙ্গে
নির্বাচিত

নকিয়ার নতুন ফোন, টেক্কা দেবে আইফোনের সঙ্গে

মোবাইল ডাটা প্যাকেজ পর্যালোচনা করবে বিটিআরসি
টেলিকম

মোবাইল ডাটা প্যাকেজ পর্যালোচনা করবে বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ডিসেম্বর ২০২২

দ্বিগুণ শক্তিশালী সনির সেন্সরসহ আসবে আইফোন ১৫

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix