Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের বিরুদ্ধে পে প্রযুক্তি ‘চুরির’ অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি ‘চুরির’ অভিযোগে মামলা করেছে ডিজিটাল ওয়ালেট নির্মাতা প্রতিষ্ঠান ফিনটিভ। যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক কোম্পানিটির অভিযোগ, অ্যাপল তাদের গোপন তথ্য ব্যবহার করে অ্যাপল পে চালু করেছে এবং ব্যাংক ও পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে মিলে কোটি কোটি ডলার আয়ের পথ তৈরি করেছে।

ফিনটিভের করা মামলায় অ্যাপলের বিরুদ্ধে প্রতারণা, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে অর্থ জালিয়াতি ও ব্যবসায়িক গোপন তথ্য ‘চুরির’ অভিযোগ আনা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপল পের মূল কিছু ফিচার ফিনটিভের উদ্ভাবিত প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০১১ ও ২০১২ সালে অ্যাপল কোরফায়ার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে অংশ নেয়, যা পরে ২০১৪ সালে ফিনটিভ অধিগ্রহণ করে। বৈঠকের সময় অ্যাপল কোরফায়ারের মোবাইল ওয়ালেট প্রযুক্তি লাইসেন্সের জন্য আগ্রহ দেখায় ও গোপন প্রযুক্তিগত তথ্য পাওয়ার বিনিময়ে গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করে। যদিও প্রযুক্তি জায়ান্টটি শেষ পর্যন্ত কোরফায়ারের কাছ থেকে এ লাইসেন্স নেয়নি।

ফিনটিভের অভিযোগ, অ্যাপল সেই গোপন তথ্য ‘চুরি’ করে এবং পরে ২০১৪ সালে অ্যাপল পে চালুর আগে কোরফায়ারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটি অভিযোগপত্রে উল্লেখ করেছে, বিশ্বের কোটি কোটি আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাকবুকে অ্যাপল সচেতনভাবে এ ‘চুরি’ করা প্রযুক্তি ব্যবহার করছে।

মামলার তথ্যানুযায়ী, ফিনটিভের মোবাইল ওয়ালেট প্রযুক্তি ও বাণিজ্যিক গোপন তথ্য ছাড়া অ্যাপল পে থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো।

মামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ফিনটিভের প্রধান আইনজীবী একে প্রযুক্তি ‘চুরির’ এক ‘বিরাট উদাহরণ’ হিসেবে বর্ণনা করে বলেন, করপোরেট দুর্নীতির এমন দৃষ্টান্ত তিনি ৪৫ বছরের আইনি জীবনে খুব কমই দেখেছেন।

অভিযোগপত্রে আরো বলা হয়, অ্যাপল এর আগে স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মাসিমো করপোরেশন ও ভ্যালেনসেল থেকে প্রযুক্তি আত্মসাৎ করেছে, যা অ্যাপল ওয়াচে স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিচারে ব্যবহার করা হয়।

উল্লেখ্য, অ্যাপলের বিরুদ্ধে এটি ফিনটিভের প্রথম মামলা নয়। ২০১৮ সালে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল প্রতিষ্ঠানটি। একই ধরনের মামলা পেপ্যালের বিরুদ্ধেও করেছে ফিনটিভ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারীতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি
নির্বাচিত

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারীতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি

মানসিক স্বাস্থ্যের ক্ষতি
প্রযুক্তি সংবাদ

ফেসবুক, ইউটিউবের বিরুদ্ধে নিউইয়র্কে মামলা

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

বিকাশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নেবে ডিজিটাল পাওয়ার

দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল
প্রযুক্তি সংবাদ

দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল

বছর শেষে কম দামের মধ্যে দারুণ ফিচারের সেরা ৫টি স্মার্টফোন
নির্বাচিত

বছর শেষে কম দামের মধ্যে দারুণ ফিচারের সেরা ৫টি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix