Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক, ইউটিউবের বিরুদ্ধে নিউইয়র্কে মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 October 2025
মানসিক স্বাস্থ্যের ক্ষতি
Share on FacebookShare on Twitter

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও আসক্তি তৈরির অভিযোগে একাধিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক সিটি। বুধবার ম্যানহাটনের ফেডারেল কোর্টে দায়ের করা ৩২৭ পৃষ্ঠার অভিযোগপত্রে ফেসবুক, ইউটিউব, স্ন্যাপচ্যাট ও টিকটকের প্যারেন্ট কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।

অভিযোগে বলা হয়েছে, মেটা, অ্যালফাবেট, স্ন্যাপ ও বাইটড্যান্স সচেতনভাবে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় ধরে রাখতে মানসিক প্রভাবকৌশল ব্যবহার করছে। নিউইয়র্ক প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠান গুরুতর অবহেলার মাধ্যমে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছে।

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান প্রায় দুই হাজার মামলার সঙ্গে যুক্ত হয়েছে নিউইয়র্ক সিটিও। শহরটিতে ১৮ লাখের বেশি শিশু-কিশোর রয়েছে। শহরের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগও মামলায় সহযোগিতা করছে।

তবে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, ইউটিউব একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম নয়। তবে ফেসবুক, স্ন্যাপচ্যাট ও টিকটকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

শহরের আইন বিভাগ বলছে, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সমস্যার কারণে স্বাস্থ্য ও শিক্ষা খাতে খরচ ক্রমবর্ধমান হারে বাড়ছে। অতিরিক্ত এ ব্যয় প্রযুক্তি কোম্পানিগুলোর দায়িত্বে অবহেলার কারণে হচ্ছে বলে তারা মনে করছে এবং তাই মামলা করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, প্লাটফর্মগুলো এমনভাবে তৈরি যে কিশোরদের স্নায়ুতন্ত্র ও মনস্তত্ত্ব প্রভাবিত হয়। শিশুরা দীর্ঘ সময় স্ক্রিনে আটকে থাকে। এতে শিশুদের ঘুমের ঘাটতি, মনোযোগহীনতা ও মানসিক ক্লান্তি বাড়ছে।

নিউইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, প্রযুক্তি কোম্পানিগুলোকে এ বিষয়ে জবাবদিহি করতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, মামলার রায় নিউইয়র্ক সিটির পক্ষে গেলে যুক্তরাষ্ট্রে শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় নতুন আইন প্রণয়নের পথ তৈরি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এভারকেয়ার নেটওয়ার্কে যুক্ত হল বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেড
নির্বাচিত

এভারকেয়ার নেটওয়ার্কে যুক্ত হল বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেড

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
নির্বাচিত

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল

দেশের বাজারে মি নোটবুক এবং রেডমিবুক সিরিজের ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে মি নোটবুক এবং রেডমিবুক সিরিজের ল্যাপটপ

তরুণদের জন্য ডিজিটাল উপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তরুণদের জন্য ডিজিটাল উপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য: মোস্তাফা জব্বার

অ্যাপল ওয়াচে প্রতারণার নতুন ফাঁদ
নির্বাচিত

অ্যাপল ওয়াচে প্রতারণার নতুন ফাঁদ

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2025

ফেসবুক, ইউটিউবের বিরুদ্ধে নিউইয়র্কে মামলা

Techzoom.TV |
TechzoomTV