রিয়েলমি আগামী অক্টোবরেই চীনের বাজারে উন্মোচন করতে যাচ্ছে নতুন Realme GT 8 সিরিজ। লাইনআপে থাকছে দুটি মডেল— Realme GT 8 এবং GT 8 Pro। ইতিমধ্যে প্রো মডেল নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা তুঙ্গে, কারণ এতে থাকছে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
আজ চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, বেস মডেল GT 8 আসবে তুলনামূলক ছোট ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে এবং বিশাল ৭,০০০ mAh ব্যাটারি নিয়ে। এর আগে শোনা গিয়েছিল প্রো মডেলে ৬.৮৫ ইঞ্চির ২কে OLED ডিসপ্লে থাকছে।
পারফরম্যান্সে দুটি ফোনেই থাকছে কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite 2 চিপসেট। সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসগুলো। সফটওয়্যারে থাকছে Android 16 ভিত্তিক Realme UI 7 কাস্টম স্কিন।
প্রো মডেলে উন্নত ক্যামেরার পাশাপাশি থাকছে শক্তিশালী ভাইব্রেশন মোটর, ডুয়াল স্পিকার, মেটাল মিড-ফ্রেম এবং আল্ট্রাসোনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে বেস মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন এখনো প্রকাশ হয়নি।






















