Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিপিএনের সঙ্গে ‘অ্যান্ট্রি-ট্র্যাকিং ফিচার’ সমন্বয় করছে ফায়ারফক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 February 2022
ভিপিএনের সঙ্গে ‘অ্যান্ট্রি-ট্র্যাকিং ফিচার’ সমন্বয় করছে ফায়ারফক্স
Share on FacebookShare on Twitter

নিজস্ব ‘ভার্চুয়াল প্রাইভেসি নেটওয়ার্ক’ বা ভিপিএন সেবার সঙ্গে ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ অ্যাড-অন সমন্বয়ের সেবা চালু করছে ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা মোজিলা। ব্রাউজারে পেশাদারি আর ব্যক্তিগত ব্রাউজিং হিস্ট্রির মতো বিষয়গুলো আলাদা রাখে ওই কনটেইনার।
মোজিলা ফায়ারফক্সে অ্যাড-অন হিসেবে ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ ব্যবহারের সেবা চালু করেছে ২০১৭ সালে। ধরন ভেদে পেশাদারি বা ব্যক্তিগত কাজের ট্যাবগুলোর ডেটা আলাদা করে সংরক্ষণ করে কনটেইনারগুলো। ভিন্ন ভিন্ন রং, আইকন বা আলাদা নাম দিয়েও চিহ্নিত করা যায় কনটেইনার।

কেবল ব্রাউজিং হিস্ট্রি আলাদা করে সংরক্ষণ করে না ওই কনটেইনারগুলো, এতে আলাদা করে জমা থাকে ‘কুকি’ আর ব্যবহারকারীকে ট্র্যাকিংয়ের তথ্য। অর্থাৎ, কেবল কনটেইনার পাল্টেই একই ওয়েবসাইটের একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন ব্যবহারকারী।

তবে, মোজিলা ভিপিএনের সঙ্গে অ্যাড-অন’টির সমন্বয়ের বাড়তি সুবিধা আছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। মোজিলার নিজস্ব ব্লগ পোস্টে দেওয়া ব্যাখ্যা বলছে, অনলাইনে প্রতিটি কাজের জন্য প্রয়োজনে আলাদা আলাদা সার্ভারে সংযুক্ত হতে পারবেন ব্যবহারকারী। যেমন, একজন ব্যবহারকারী দেশের বাইরে থেকেও নিজের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চাইলে, অ্যাড-অন দিয়ে একটি ট্যাবে আশপাশের কোনো দোকান খুঁজতে খুঁজতেই আরেকটি ট্যাবের মাধ্যমে তিনি যে শহরের স্থায়ী বাসিন্দা, সেখানকার কোনো সার্ভার ব্যবহার করে ব্যক্তিগত ব্যাংক হিসাব দেখতে পারবেন।

‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ অ্যাড-অনের সঙ্গে ‘মোজিলা ভিপিএন’ সমন্বয়ের মাধ্যমে ওয়েবে ব্যবহারকারীর কর্মকাণ্ড গোপন রাখা আরো সহজ হবে বলে মন্তব্য করেছে ভার্জ। এই কৌশল অবলম্বন করলে ব্যবহারকারী কোথা থেকে ওয়েবসাইট ব্যবহার করছেন, সার্ভারের জন্য সেটি নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়ায়।

ভিপিএনের সঙ্গে ‘কনটেইনার’ অ্যাড-অন সমন্বয়ের মাধ্যমে একই সময়ে দুটি ভিন্ন দেশে কোন ইউটিউব ভিডিওগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে সেটা যেমন জানতে পারবেন ব্যবহারকারী, তেমনি পেশাদারি আর ব্যক্তিগত কাজের অ্যাকাউন্টগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টায় থাকা নজরদারিও এড়াতে পারবেন তারা।

প্রযুক্তি সেবার বাজারে ‘মোজিলা ভিপিএন’-এর অভিষেক হয়েছে ২০২০ সালে। গেল বছরের সেপ্টেম্বর মাসে সেবাটির ডেস্কটপ সংস্করণে ‘মাল্টি-হপ’ ফিচার যোগ করেছিল মোজিলা। ওই ফিচারটিতে ব্যবহারকারীর অনলাইন কর্মকাণ্ড গোপন রাখতে ‍দুটি আলাদা সার্ভার ব্যবহৃত হয়। ফিচারটি সম্প্রতি মোজিলা ভিপিএনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণেও যোগ করার ঘোষণা দিয়েছে ফায়ারফক্স নির্মাতা।

মোজিলার সাপোর্ট পেইজেই মিলবে ‘মোজিলা ভিপিএন’-এর সঙ্গে ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’ সমন্বয়ের নির্দেশিকা। মোজিলা ভিপিএন তুলনামূলক নতুন সেবা হলেও, ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’-এর মতো ফিচারগুলো সমন্বয়ের সুযোগ ব্যক্তিগত গোপনতা বজায় রাখতে আগ্রহী ব্যবহারকারীদের সেবাটিতে আকৃষ্ট করতে পারে বলে মন্তব্য ভার্জের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে নতুন দুই ফিচার চালু
নির্বাচিত

ইনস্টাগ্রামে নতুন দুই ফিচার চালু

থ্রি ন্যানোমিটার চিপের উৎপাদন বাড়াচ্ছে টিএসএমসি
নির্বাচিত

থ্রি ন্যানোমিটার চিপের উৎপাদন বাড়াচ্ছে টিএসএমসি

অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে

ধনীরা কেন তাদের ফোনে কভার ব্যবহার করেন না?
নির্বাচিত

ধনীরা কেন তাদের ফোনে কভার ব্যবহার করেন না?

ডেটিং অ্যাসিস্ট্যান্ট
নির্বাচিত

আপনার সঙ্গী খুঁজে দেবে এআই, ফেসবুক আনল নতুন ডেটিং অ্যাসিস্ট্যান্ট

ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা
অটোমোবাইল

ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা

Load More

ট্রেন্ডিং টপিক

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2022

ভিপিএনের সঙ্গে ‘অ্যান্ট্রি-ট্র্যাকিং ফিচার’ সমন্বয় করছে ফায়ারফক্স

Techzoom.TV |
TechzoomTV