Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে হুয়াওয়ে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ জুন ২০১৯
হুয়াওয়ে ফোনে কাস্টমড অ্যানড্রয়েড আপডেট শুরু
Share on FacebookShare on Twitter

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে স্মার্টফোন উৎপাদন স্থগিত করেছে হুয়াওয়ে। ২০২০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হওয়ার লক্ষ্য পুনর্বিবেচনার অংশ হিসেবে সাময়িক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল এমন একাধিক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। খবর বিজনেস ইনসাইডার।

চীনা গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফক্সকনের কারখানায় হুয়াওয়ের স্মার্টফোন উৎপাদন বন্ধ করা হয়েছে। তাইওয়ানের এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি অ্যাপল ও শাওমির মতো ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও সংযোজন করে থাকে। সূত্র জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার জেরে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ বন্ধ করে দেয়ার ঘোষণার পর বিশ্বব্যাপী হুয়াওয়ের নতুন স্মার্টফোনের চাহিদা কমে গেছে। এ কারণে ফক্সকনের কারখানায় হুয়াওয়ের ফোন উৎপাদন স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি হুয়াওয়ের স্মার্টফোন ব্র্যান্ড অনারের প্রেসিডেন্ট ঝাও মিং। তিনি সাংবাদিকদের বলেছেন, নতুন একটি পরিস্থিতির উদ্ভব হয়েছে। সে কারণে আগামী বছরের মধ্যে ১ নম্বর স্মার্টফোন কোম্পানি হওয়ার লক্ষ্য অর্জন নিয়ে এখনো মন্তব্য করার সময় হয়নি।

চীনা পত্রিকাটি হুয়াওয়ের স্মার্টফোন উৎপাদন বন্ধের তথ্যটি নিশ্চিত করতে কয়েকজন ব্যক্তির বরাত দিলেও কারো পরিচয় প্রকাশ করেনি।

বর্তমানে সরবরাহের দিক থেকে শীর্ষ স্মার্টফোন কোম্পাানি দক্ষিণ কোরিয়ার স্যামসাং। তবে ২০২০ সালের মধ্যে স্যামসাংকে টপকে ১ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। কোম্পানিটি সে লক্ষ্য সামনে রেখেই এগোচ্ছিল। শিল্প গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাবে, চলতি বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ের স্মার্টফোনের বৈশ্বিক বিক্রি বেড়ে ১৫ দশমিক ৭ শতাংশ হয়েছে। যেখানে গত বছরের একই সময় ছিল ১০ দশমিক ৫ শতাংশ।

তবে গত মাসের শেষ নাগাদ মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে হুয়াওয়ে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হয় হুয়াওয়ে। ফলে সরকারি অনুমতি ছাড়া এ চীনা কোম্পাানি আর মার্কিন কোনো কোম্পানির সেবা, হার্ডওয়্যার বা সফটওয়্যার কিনতে পারবে না। এতে করে চিপ নির্মাতা মার্কিন কোম্পানি কোয়ালকম ও অ্যান্ড্রয়েড নির্মাতা গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে হুয়াওয়ের সম্পর্ক অনিশ্চিত হয়ে গেছে।

এরই মধ্যে নিজস্ব অপারেটিং সিস্টেম ও অ্যাপ স্টোর বানানোর প্রক্রিয়া পুরোদমে চলছে বলে জানিয়েছে হুয়াওয়ে। তবে গুগলের ইকোসিস্টেমের কাছে স্মার্টফোনের আন্তর্জাতিক বাজারে হুয়াওয়ে কোনোভাবেই সুবিধা করতে পারবে না বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের ওপর হঠাৎ এ মার্কিন খড়্গ মূলত চলমান সিনো-মার্কিন বাণিজ্যযুুদ্ধেরই অংশ বলে মনে করা হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়ের, বিশেষ করে ফাইভজি টেলিকম সরঞ্জাম রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন। তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকায় হুয়াওয়ের নাম সরাসরি উল্লেখও করা হয়নি।

গত ১০ মে চীনা পণ্য আমদানিতে মোট ২০ হাজার কোটি ডলার অতিরিক্ত শুল্কারোপের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে সমঝোতার পরিবেশও কার্যত অসম্ভব করে তুলেছেন। চীনা পণ্যে ১০ শতাংশের স্থলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও মার্কিন পণ্যে ৬ হাজার কোটি ডলার আমদানি শুল্ক আরোপ করেছে। এ সিদ্ধান্ত ১ জুন থেকে কার্যকর হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা

ওয়ালটনের তৈরি পিসিবিএ নিতে ম্যাটাডোর গ্রুপের চুক্তি
নির্বাচিত

ওয়ালটনের তৈরি পিসিবিএ নিতে ম্যাটাডোর গ্রুপের চুক্তি

ই-গেমে সৌদি আরবের বিশাল বিনিয়োগ
গেম

ই-গেমে সৌদি আরবের বিশাল বিনিয়োগ

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা
প্রযুক্তি সংবাদ

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা

ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি কৌশল
কিভাবে করবেন

ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি কৌশল

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!
প্রযুক্তি সংবাদ

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
বিবিধ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জুন ২০১৯

স্মার্টফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে হুয়াওয়ে?

Techzoom.TV |
TechzoomTV