Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওটিটিতে লাইভ টিভি বন্ধ করা ম্মার্ট বাংলাদেশ গঠনের অন্তরায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 April 2024
ওটিটিতে লাইভ টিভি বন্ধ করা ম্মার্ট বাংলাদেশ গঠনের অন্তরায়
Share on FacebookShare on Twitter

সম্প্রতি অংশীজনের সাথে আলোচনা ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টিভি সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সাংঘর্ষিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পথে অন্তরায়। বক্তারা অবিলম্বে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় হোটেল রয়েল-ইনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন, “ওটিটি/ইন্টারনেট প্ল্যাটফর্মে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া গ্রাহকের অধিকার” শিরোনামে ঐ মতবিনিময় সভার আয়োজন করে।

আলোচনায় অংশ নিয়ে সাবেক সচিব ড. বিকর্ণকুমার ঘোষ বলেন, আমরা পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছি, সেই সাথে মুক্তি পেয়েছি অর্থনৈতিকভাবে। বর্তমানে ইন্টারনেট আমাদের মৌলিক অধিকার। তাই ইন্টারনেটে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া বা ওটিটি প্লাটফর্মে লাইভ টিভি দেখতে চাওয়া গ্রাহকের অধিকার। এখানে প্রতিবন্ধকতা তৈরি করা সমীচীন নয়।

তিনি আরো বলেন ওটিটিতে লাইভ টিভি বন্ধ করা পারস্পরিক সাংঘর্ষিক বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সরকারের এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অবশ্যই ইন্টারনেটে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি সরকার এবং সকল পক্ষকে নিয়ে আলোচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান।

আই এস পি এ বি সভাপতি ইমদাদুল হক বলেন, অন্যান্য দেশে আগে পলিসি তৈরি হয় তারপর গ্রাহক তৈরি হয়। কিন্তু আমাদের দেশে হয় উল্টোটা। এখানে গ্রাহক আগে তৈরি হয় তারপরে সমস্যা তৈরি হয় লাইসেন্সধারীদের মাঝে পরবর্তীতে পলিসি তৈরি হয়। এখানে হয়তো দেশের ভিতরে পরিচালনাকারী অপারেটরদের প্লাটফর্মে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কিন্তু নেটফ্লিক্স ,এমাজন এর মত প্লাটফর্ম কি আপনি বন্ধ করতে পারবেন? কেবল ব্যবসায়ীদের ৭০ ভাগ অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। তাদের ইন্টারনেট ব্যবসা করার আইনগত অধিকার নেই অথচ তারা করছে। আমরা তাদের বাধা দিচ্ছে না কিন্তু তারা আমাদের ইন্টারনেট ব্যবসার মধ্যে হস্তক্ষেপ করছে যা মোটেও কাম্য নয়। পৃথিবীর কোন দেশেই ইন্টারনেট আর কেবল ব্যবসা আলাদা করা নাই এই সিস্টেম একমাত্র বাংলাদেশে আর এসব কারণেই অতিরিক্ত তারের জঞ্জাল। ওটি টি প্লাটফর্মে লাইভ টিভি বন্ধ করা উচিত হয়নি। খুব দ্রুত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিটিআরসি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে সমস্যার সমাধান করা না হলে দেশ থেকে অবৈধ উপায়ে বিদেশে টাকা চলে যাবে। ইন্টারনেটে এক্সেস বন্ধ করে দেওয়া কোন ভাবেই সম্ভব নয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক  মোঃ খালিদ আবু নাসের ছোট্ট একটি তথ্য তুলে ধরে বলেন ২০১৯ সালে বিশ্বে অতিথি ব্যবসা ছিল ১২১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৭ সালে বিশ্বব্যাপী এই বাজার দাঁড়াবে প্রায় ১হাজার ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে ২০৩০ সালে নাগাদ ১ হাজার কোটি টাকার বাজার দাঁড়াবে। তাই খুব দ্রুততার সাথেই এই সেক্টরে প্রতিবন্ধকতা দূর করে সম্ভাবনা নিয়ে ভাবা জরুরী।

তিনি বলেন আইনবিধি ছাড়া এভাবে প্লাটফর্ম বন্ধ করে দেওয়া বাজার প্রতিযোগিতা আইন ২০১২ এর ২৭ ধারা পরিপন্থী।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, বিশ্বে ইতিমধ্যে ৪২ টি দেশে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০১১ সালের ৩ জুন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এর ইন্টারনেটের গুরুত্ব বিষয়ক প্রস্তাবের ভিত্তিতে এই দেশগুলি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। এছাড়াও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউ এর সনাতন অনুসারে বর্তমানে ইন্টারনেটকে মৌলিক মানবাধিকার বলা হয়েছে।

বর্তমান সরকার ২০১৮ সালের ক্ষমতা আসার পর এমনকি তাদের নির্বাচন ইশতেহারে ভিশন টুয়েন্টি টোয়েন্টি ওয়ান এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্র নির্ধারণ করে। এবার ক্ষমতায় এসে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশকে নির্মাণের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে। যেখানে সরকার ঘরে ঘরে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে সে সময় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী কে ওটি টি প্লাটফর্মে লাইভ টিভি দেখতে না দেওয়া মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে আমরা মনে করি। বর্তমানে দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। বিনোদনের অন্যতম উৎস হচ্ছে ইন্টারনেট। এখন আর ডিস কেবলের মাধ্যমে টেলিভিশন গ্রাহক দেখতে চায় না। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সকল কিছু পরিচালনা করা যায় তাই দুটি সেবা ক্রয় করতে গ্রাহক আগ্রহী নয়। যেখানে ফেসবুকে সরকারের লাইসেন্সই না হয়েও আমাদের বিশাল রেভিনিউ নিয়ে যাচ্ছে সেখানে আমাদের বৈধ লাইসেন্সারী কে ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টিভি দেখাতে না দেওয়া খুবই দুঃখজনক। আমরা সরকারের কাছে সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছি।

সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিলা রহমান বলেন আমি ট্রফির একজন গ্রাহক আমি টাকা দিয়ে প্রিমিয়াম কিনে কেন দেখতে পাবো না?

মতবিনিময় সভার আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সাহিদা বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, ও প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল

নতুন বক্সে বিক্রি চোরাই ফোন
প্রযুক্তি সংবাদ

নতুন বক্সে বিক্রি চোরাই ফোন

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
প্রযুক্তি বাজার

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!

আসছে নতুন স্মার্টফোন এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং ২০০ প্রো
নির্বাচিত

আসছে নতুন স্মার্টফোন এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং ২০০ প্রো

বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও
নির্বাচিত

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও

Load More

ট্রেন্ডিং টপিক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 April 2024

ওটিটিতে লাইভ টিভি বন্ধ করা ম্মার্ট বাংলাদেশ গঠনের অন্তরায়

Techzoom.TV |
TechzoomTV