Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের স্মার্টফোনের বাজার বেড়েছে ৩%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

২০২৫ পঞ্জিকাবর্ষের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (এমইএ) অঞ্চলের স্মার্টফোনের বাজার সম্প্রসারিত হয়েছে ৩ শতাংশ। এ নিয়ে টানা দুই প্রান্তিকে প্রবৃদ্ধির দেখা পেল এমইএ অঞ্চলের স্মার্টফোন বাজার। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রির্সাচের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার সময়ে বিক্রি, অর্থনৈতিক উন্নয়ন ও ৫জি সংযোগ বৃদ্ধি এমইএ অঞ্চলের স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

কাউন্টারপয়েন্টের তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে এমইএ অঞ্চলে স্মার্টফোনের গড় বিক্রিমূল্য (এএসপি) ৭ শতাংশ বেড়েছে। অঞ্চলটিতে ছোট ব্র্যান্ডগুলো টিকে থাকার জন্য লড়াই করছে। আর বড় ব্র্যান্ডগুলো বিশেষ পণ্য ও কৌশল দিয়ে তাদের অবস্থানকে আরো শক্তিশালী করছে। এ সময়ে অঞ্চলটিতে চীনা ব্র্যান্ডগুলোর সম্মিলিত বাজার হিস্যা ছিল ৫৯ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্যবহারকারীদের চাহিদা এখন বিভিন্ন মূল্যসীমার ডিভাইসের দিকে সরে আসছে। যেখানে ১০০ ডলারের নিচে বাজেট অংশের ফোনের সরবরাহ ও সহজলভ্যতা বেড়েছে, সেখানে ২০০-২৯৯ ডলারের অংশটি সংকুচিত হয়েছে। কারণ ক্রেতারা হয় আরো কম মূল্যের ফোন কিনছেন অথবা উচ্চ মূল্যের ভালো ডিভাইসের দিকে ঝুঁকছেন।

বর্তমানে ব্যবহারকারীরা এআইয়ের সাহায্যে অনুবাদ, ৫জি কানেক্টিভিটি, শক্তিশালী চিপসেট, উন্নত ক্যামেরা ও ফাস্ট চার্জিংয়ের মতো ফিচারযুক্ত ডিভাইসের প্রতি বেশি আগ্রহী। এতে ৫জি ফোনের বাজার হিস্যা গত প্রান্তিকে ৩৭ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে নাইজেরিয়ার বাজারে টেকনো, অপো ও আইটেলের মতো ব্র্যান্ডগুলো ১০০ ডলারের কম দামে ৫জি ফোন এনে প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে। পাশাপাশি ২০০-৫৯৯ ডলারের অংশেও চাহিদা যথেষ্ট বেড়েছে, যা মোট বাজারের ৫৬ শতাংশ দখল করে আছে।

এপ্রিল-জুন প্রান্তিকে অঞ্চলটির স্মার্টফোনের বিক্রিতে ২৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে ট্রানসিশন গ্রুপ শীর্ষস্থান দখল করেছে। তাদের টেকনো, ইনফিনিক্স ও আইটেলব্র্যান্ডগুলোর শক্তিশালী বিতরণ ব্যবস্থা এবং সাশ্রয়ী, ফিচার-সমৃদ্ধ ডিভাইস বাজারের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত বছরের একই সময়ের তুলনায় স্যামসাংয়ের বিক্রি বেড়েছে ১ শতাংশ। কোম্পানিটির এ-সিরিজের ধারাবাহিক সাফল্য, বিস্তৃত খুচরা বিক্রয় নেটওয়ার্ক ও কার্যকর বিপণন কৌশল তাদের অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে।

শাওমির বিক্রি বেড়েছে ৯ শতাংশ। তবে টেকনো, স্যামসাং ও অনরের মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে কোম্পানিটি কিছুটা রক্ষণশীল নীতি অবলম্বন করছে। অন্যদিকে অ্যাপলের বিক্রি বেড়েছে ২৮ শতাংশ। আইফোন ১৭ মডেল বাজারে আসার অপেক্ষা এবং আইফোন ১৬ই-এর সাফল্যের কারণে কোম্পানিটির স্মার্টফোন বিক্রি বেড়েছে। বিশেষ করে গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোয় উচ্চ মূল্যের ফোনের চাহিদা বাড়ায় অ্যাপল ব্যাপকভাবে লাভবান হয়েছে।

Tags: ৫জি ফোন ২০২৫স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী দামের ৫জি আইফোন মার্চেই আসছে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামের ৫জি আইফোন মার্চেই আসছে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

সেবার মান উন্নয়নে টাওয়ার স্থাপনে কোম্পানিগুলোকে বিটিআরসির তাগিদ

ছয়টি আপগ্রেডেড ফিচারসহ ‘স্পার্ক ৬’ নিয়ে এলো টেকনো
নির্বাচিত

ছয়টি আপগ্রেডেড ফিচারসহ ‘স্পার্ক ৬’ নিয়ে এলো টেকনো

Vivo X200 FE: অত্যাধুনিক সব ফিচার নিয়ে বাজারে এল ভিভোর নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

Vivo X200 FE: অত্যাধুনিক সব ফিচার নিয়ে বাজারে এল ভিভোর নতুন স্মার্টফোন

স্যামসাং এস১০-এর সফটওয়্যার সাপোর্ট বন্ধ
প্রযুক্তি সংবাদ

স্যামসাং এস১০-এর সফটওয়্যার সাপোর্ট বন্ধ

শাওমির বড় চমক! বাজারে এল ওয়ারলেস পাওয়ার ব্যাংক
প্রযুক্তি সংবাদ

শাওমির বড় চমক! বাজারে এল ওয়ারলেস পাওয়ার ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix