Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 4 September 2025
দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সংযোগ আরও দ্রুতগতির ও নির্ভরযোগ্য করে তুলতে সম্প্রতি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফাইভজি সেবা। আর ফাইভজি প্রযুক্তির সুবিধা সহজলভ্য করতে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে উন্মোচন করল তাদের নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ টাকা।

দেশে ফাইভজি প্রযুক্তি সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে তুলনামূলক কম বাজেটের গ্রাহকদের জন্য অনার ৪০০ সিরিজের এ নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। জুন ২০২৫-এ বাজারে আসা অনার ৪০০ -এর রেগুলার ও প্রো ভার্সনের পর এবার যোগ হলো অনার ৪০০ লাইট ফাইভজি সিরিজ।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এ নিয়ে বলেন, আমাদের প্রচেষ্টা থাকে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা। এরই ধারাবাহিকতায় ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনটি আমরা উন্মোচন করেছি। অনার ৪০০ লাইট ফাইভজি দেশের মানুষকে ফাইভজি প্রযুক্তির সুবিধা উপভোগে সক্ষম করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পথকে আরও গতিশীল করবে।”
যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্যে অনার ৪০০ লাইট ফাইভজি-তে প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা বাটন; যা অ্যান্ড্রয়েড ফোনের জগতে একটি নতুন সংযোজন। এই বাটনে এক সেকেন্ড চাপলেই ক্যামেরা চালু হয়, একবার ক্লিক করে ছবি তোলা যায়, আর চেপে ধরে রাখলে ভিডিও রেকর্ড করা শুরু হয়।

নতুন এই প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা; যার অ্যাপারচার এফ/১.৭৫। এর ফলে, কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হয়। এছাড়াও, রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল এবং ডেপথ ক্যামেরা, যা প্রতিদিনের মুহূর্তগুলোকে নিখুঁতভাবে ধরে রাখে। এমনকি রাতের বেলায় তোলা ছবিও আসে চমৎকার। এছাড়াও, স্মার্টফোনটিতে রয়েছে ৩,৫০০-নিটের অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা চোখের আরাম নিশ্চিত করে।

মাত্র ১৭১ গ্রাম ওজন এবং ৭.২৯ মিলি মিটার পুরুত্বের এই স্মার্টফোনটি ওজনে হালকা ও টেকসই। ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড এবং এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি। ফলে, হাত থেকে পড়ে গেলে কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে ফোন ব্যবহারেও ফোন নষ্ট হবার ঝুঁকি নেই।

ফোনটির ৫,২৩০ মেগাওয়াট-ঘণ্টা লি-আয়ন পলিমার ব্যাটারি ৩৫ ওয়াট তারসহ সুপার চার্জ নিশ্চিত করবে। এটি মাত্র ৩০ মিনিটে ৫২ শতাংশ চার্জ হয় এবং সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭৩ মিনিট। এক হাজার বার চার্জ সাইকেলের পরেও ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত ভালো থাকে, যা দীর্ঘমেয়াদের ব্যবহারে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

অনার ৪০০ লাইট ২৮৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অনার র‍্যাম টার্বো (১২ জিবি+ ১২ জিবি) প্রযুক্তির ফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই ধরনের সেটআপে গেমিং, স্ট্রিমিংসহ একইসময়ে একাধিক কাজ করা যায়। অনার ৪০০ লাইট ফাইভজি ফোন ভেলভেট গ্রে ও মার্স গ্রিন; এ দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনার ৪০০অনার ৪০০ লাইটঅনার ৪০০ লাইট ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হানিমেট গ্রুপের নতুন এপিটি ক্যাম্পেইন শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

হানিমেট গ্রুপের নতুন এপিটি ক্যাম্পেইন শনাক্ত করল ক্যাসপারস্কি

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

নতুন আইফোনে একি সমস্যা?
প্রযুক্তি সংবাদ

আইফোনের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

মুজিব বর্ষে ৮ বিষয়কে প্রাধান্য দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ
প্রযুক্তি সংবাদ

মুজিব বর্ষে ৮ বিষয়কে প্রাধান্য দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ

টেসলা দুর্ঘটনার জন্য দায়ী অটোপাইলট
অটোমোবাইল

টেসলা দুর্ঘটনার জন্য দায়ী অটোপাইলট

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

রাশিয়ার মিডিয়ার বিজ্ঞাপন ও আয়ের পথ বন্ধ করল ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2025

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV