Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭ সিরিজ আসছে, কেমন চলছে ১৬’র দাপট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 September 2025
আইফোন ১৭ সিরিজ আসছে, কেমন চলছে ১৬’র দাপট
Share on FacebookShare on Twitter

আইফোন ১৭ সিরিজ লঞ্চ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এ ঘোষণার পর নতুন মডেলের অপেক্ষায় পুরো বিশ্ব। তবে বিশ্ব বাজারের মতো বাংলাদেশের বাজারে এখনো চলছে আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাপট। রাজধানীর বড় বড় শপিংমল, অনলাইন প্ল্যাটফর্ম আর বিভিন্ন মোবাইল মার্কেটে এই মডেল ক্রেতাদের কাছে এখনো জনপ্রিয়। ভেরিয়েন্ট ও স্টোরেজভেদে দামের তারতম্য থাকলেও চাহিদা কিন্তু কমেনি।

অফিশিয়াল সেট তুলনামূলক বেশি দামে বিক্রি হয়। তাই লাগেজের মাধ্যমে আনা আনঅফিশিয়াল সেটের প্রতি ঝোঁক ক্রেতাদের। আছে ফ্রেশ কন্ডিশনের ব্যবহৃত আইফোনের চাহিদাও।

জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসার পর অফিশিয়াল আইফোন ১৬ প্রো ম্যাক্সের ২৫৬ জিবির দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, ৫১২ জিবির দাম ২ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা ও ১ টেরাবাইটের দাম ২ লাখ ৯০ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে আনঅফিসিয়াল আইফোন ১৬ প্রো ম্যাক্স ২৫৬ জিবির দাম ১ লাখ ৫৫ হাজার টাকা। ৫১২ জিবির দাম ১ লাখ ৮২ হাজার টাকা। ১ টেরাবাইটের দাম ২ লাখ ৩ হাজখর টাকা।

তবে বর্তমানে দামে পার্থক্য লক্ষ্য করা গেছে। জনপ্রিয় কিছু মোবাইল ফোন বিক্রেতার দেওয়া তথ্যমতে, আইফোন ১৬ প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের ২৫৬ জিবির দাম ১ লাখ ৪৭ হাজার টাকা। ৫১২ জিবি স্টোরেজের দাম ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। ১ টেরাবাইটের দাম ২ লাখ ৩ হাজার টাকা।

অন্যদিকে জাপানি ভেরিয়েন্টের ২৫৬ জিবির দাম ১ লাখ ৫০ হাজার, ৫১২ জিবির দাম ১লাখ ৮০ হাজার টাকা। সিঙ্গাপুর কিংবা ইউএই ভেরিয়েন্টের ২৫৬ জিবির দাম ১ লাখ ৫৫ হাজার টাকা, ৫১২ জিবির দাম ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা ও ১ টেরাবাইটের দাম ২ লাখ ২ হাজার টাকা। আর এই সব ফোন কেনার ক্ষেত্রে থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

এছাড়াও বিভিন্ন মোবাইল মার্কেট ঘুরে দেখা যায়, আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম শুরু ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা থেকে। আবার কোথাও দাম শুরুহয় ১ লাখ ৫৪ হাজারে। জানা যায়, ভেরিয়েন্ট ও স্টোরেজ সংক্রান্ত কারণেই এই পার্থক্য। এছাড়াও ৭ দিন থেকে ১০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, কোথাও এক বছর বা দুবছরের সার্ভিস ওয়ারেন্টি কিংবা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টির জন্য দামে এমন পার্থক্য হয়ে থাকে।

যাদের বাজেট এতো নেই তারা কিনছেন ফ্রেস কন্ডিশনের ব্যবহৃত আইফোন। এক দোকানীর তথ্যমতে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের ২৫৬ জিবি স্টোরেজের অস্ট্রেলিয়ান ইউজড ফ্রেস কন্ডিশনের আইফোনের দাম ১ লাখ ৩৬ হাজার টাকা। অন্য একটি ভেরিয়েন্ট রয়েছে এর দাম ১ লাখ ৩০ হাজার টাকা। সঙ্গে থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট ও দু বছরের সার্ভিস ওয়ারেন্টি।

‘আমি বাজেটের কারণে ফ্রেশ কন্ডিশনের ইউজড আইফোন ১৬ প্রো ম্যাক্স কিনেছি’ কথাগুলো বলছিলেন শুভ আহমেদ নামের একজন আইফোন ক্রেতা। তিনি বলেন, ‘দাম আগের তুলনায় কমে এসেছে, বিশেষ করে যারা অল্প ব্যবহৃত ফোন খুঁজছেন তাদের জন্য। যদিও দাম কমেছে, তবে সার্ভিস ওয়ারেন্টি থাকায় নিতে সাহস পেয়েছি। আমার মনে হয়, নতুন মডেল লঞ্চের পর ইউজড আইফোনের চাহিদা আরও বাড়বে এবং দাম মধ্যবিত্তের হাতের নাগালে আসবে।’

কোথাও কোথাও অনলাইনে কেনাকাটা কিংবা নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারে থাকছে ডিসকাউন্ট সুবিধা। বিক্রেতারা বলছেন, সীমিত সময়ের জন্য অনলাইন ট্রানজ্যাকশনে অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও আমাদের এখানে এক্সচেঞ্জ অফার চলছে। ফ্রেশ কন্ডিশনের আইফোন ১৪/১৫ প্রো ম্যাক্স দিয়ে দিলে নতুন মডেলে কিছুটা ছাড় পাবেন ক্রেতারা।

আইফোন ১৬ প্রো ম্যাক্সের দামের বাজার বর্তমানে ওঠানামা করছে। বিভিন্ন ভেরিয়েন্ট ও স্টোরেজ, অফিসিয়াল বা আনঅফিশিয়াল সেট, অনলাইন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার এবং সার্ভিস ওয়ারেন্টি অনুযায়ী দাম একই মুহূর্তে ভিন্ন হতে পারে। তাই ক্রেতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেনার আগে বর্তমান বাজার যাচাই করা। সঠিক ভেরিয়েন্ট ও নির্ভরযোগ্য স্টোর বা প্ল্যাটফর্ম থেকে দাম দেখে সিদ্ধান্ত নিলে ক্রেতা মূল্য এবং নিরাপত্তা দুই দিকেই নিশ্চিত থাকতে পারবেন।

নতুন আইফোন ১৭ এর দাম উঁচুতে শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও, ১৬ প্রো ম্যাক্স বাজারে এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে। এর শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা আর দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা ক্রেতাদের আস্থা বাড়িয়েছে। তাই যারা এখনই আপগ্রেড করতে চান, তাদের জন্য বাজারের এই ওঠানামার মধ্যেও আইফোন ১৬ প্রো ম্যাক্স হতে পারে সবচেয়ে নিরাপদ পছন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৬ প্রো ম্যাক্সআইফোন ১৭আইফোন ১৭ সিরিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ ১১ এর বেটা সংস্করণ উন্মুক্ত করলো মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১১ এর বেটা সংস্করণ উন্মুক্ত করলো মাইক্রোসফট

নতুন এক্সপেরিয়া স্মার্টফোনের ঘোষণা ২৪ ফেব্রুয়ারি
কিভাবে করবেন

১০টি সহজ সেটিং বাড়িয়ে দেবে ফোনের লাইফ ও পারফরম্যান্স

মটো জি৫৭ পাওয়ার: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রসেসরের ফোন আনছে মটোরোলা
নির্বাচিত

মটো জি৫৭ পাওয়ার: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রসেসরের ফোন আনছে মটোরোলা

তার ছাড়াই ১৯ মিনিটে পূর্ণ চার্জ
নির্বাচিত

তার ছাড়াই ১৯ মিনিটে পূর্ণ চার্জ

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

এনইআইআর নিয়ে আন্দোলনের নেপথ্যে কারা? সাধারণ গ্রাহক না কি ‘চোরাই ফোন’ সিন্ডিকেট?

বাংলাদেশিদের জন্য মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন, বছরে ব্যয় ১৫ কোটি
নির্বাচিত

বাংলাদেশিদের জন্য মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন, বছরে ব্যয় ১৫ কোটি

Load More

ট্রেন্ডিং টপিক

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

গ্লোবাল টেকনোলজি এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড আইটেল নির্ভরযোগ্য স্মার্টলাইফ পণ্য...

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 September 2025

আইফোন ১৭ সিরিজ আসছে, কেমন চলছে ১৬’র দাপট

Techzoom.TV |
TechzoomTV