Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জেনএআই খাতে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াতে পারে ২৯৮ বিলিয়নে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
জেনএআই খাতে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াতে পারে ২৯৮ বিলিয়নে
Share on FacebookShare on Twitter

২০২৫ সাল শেষে বিশ্বজুড়ে জেনারেটিভ এআই বা জেনএআই স্মার্টফোনে ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াবে ২৯৮ দশমিক ২ বিলিয়ন বা প্রায় ৩০ হাজার কোটি ডলার। অর্থের এ পরিমাণ ২০২৫ সালের মোট এআই খরচের ২০ শতাংশ দখল করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি আশা করছে, জেনএআই খাতে ব্যবহারকারীদের বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়বে এবং স্মার্টফোন শিল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

জেনএআই হলো এমন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা নতুন কনটেন্ট তৈরি করতে পারে; যেমন লেখা, ছবি, ভিডিও, গান বা কোড। চ্যাটজিপিটি, জেমিনি বা অন্যান্য এআই চ্যাটবট ও ছবি তৈরির সিস্টেমই মূলত জেনএআই। জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে লেখা, ছবি, ভিডিও ও কনটেন্ট তৈরি করতে পারে জেনএআই স্মার্টফোন। এসব ফোন ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে দ্রুত ও সহজ করে তোলে, যেমন স্বয়ংক্রিয় অনুবাদ, চ্যাটবট সহায়তা বা ছবি ও ভিডিও সম্পাদনা। জেনএআই প্রযুক্তির সুবিধা এসব স্মার্টফোনকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে এবং স্মার্টফোন বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

গার্টনারের সংজ্ঞানুযায়ী, জেনএআই স্মার্টফোন হলো এমন ফোন যার মধ্যে নিউরাল ইঞ্জিন বা নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) থাকে। ফলে ডিভাইসটি স্মল ল্যাঙ্গুয়েজ মডেল চালাতে সক্ষম হয়।

সংস্থাটির পূর্বাভাসে উচ্চমানের স্মার্টফোন ও সাধারণ ফোন (৩৫০ ডলারের নিচে) উভয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সাধারণ ইউটিলিটি ফোনগুলো (কল, এসএমএস বা খুব সীমিত ফিচারের জন্য ব্যবহৃত) অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ এগুলোর মধ্যে সাধারণত এনপিইউ সক্ষমতা থাকে না।

গার্টনারের সিনিয়র ডিরেক্টর রঞ্জিত অটওয়াল বলেন, ‘এখনো বেশির ভাগ মানুষ এআই ব্যবহারের সময় লিখে বা স্ক্রিনে চাপ দিয়ে (টাচ) কাজ করছেন। এখনো ভয়েস নির্দেশনা কম ব্যবহার হচ্ছে। কিন্তু ভবিষ্যতে যখন এআই আরো স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে কথোপকথন করতে সক্ষম হবে, তখন মানুষ এটিকে শুধু নির্দেশ মেনে কাজ করা সরঞ্জাম হিসেবে দেখবেন না। বরং একটি সক্রিয় ও সহায়ক ডিজিটাল সহচর হিসেবে ব্যবহার করবেন।’

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোন নির্মাতা কোম্পানিগুলো এখন প্রায় সব স্মার্টফোনেই জেনএআই মডেল ও অ্যাপ্লিকেশন সংযুক্ত করছে। ফলে গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারকারীরা আগামী বছর জেনএআই ফোনে ব্যয় করবে প্রায় ৩৯৩ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের তুলনায় ৩২ শতাংশ বেশি।

সংস্থাটির প্রত্যাশা, ২০২৯ সালের মধ্যে সব প্রিমিয়াম স্মার্টফোন জেনএআই সক্ষম হবে।

রঞ্জিত অটওয়াল বলেন, ‘নতুন এনপিইউ থাকায় স্মার্টফোনে আরো দ্রুত ও দক্ষভাবে কাজ করবে জেনএআই ফিচার।’

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এআই ৩৬০ সার্ভিস প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী বিক্রীত স্মার্টফোনের মধ্যে এক-তৃতীয়াংশ হবে জেনএআই প্রযুক্তিনির্ভর। ৪০ কোটি ইউনিটের বেশি ডিভাইস ২০২৫ সালে জেনএআই নিয়ে স্মার্টফোনের বাজারে আসবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

সংস্থাটি বলছে, গত বছর বিশ্বব্যাপী প্রতি পাঁচটি স্মার্টফোনের মধ্যে একটি জেনারেটিভ এআই সক্ষম ছিল। চিপসেট প্রযুক্তির উন্নতি ও আরো দক্ষ, প্রতিযোগিতামূলক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) আবির্ভাবের কারণে স্মার্টফোনে জেনএআইয়ের ব্যবহার প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল ট্রান্সফরমেশনের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ট্রান্সফরমেশনের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

টানা পঞ্চমবারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বিকাশ
প্রযুক্তি সংবাদ

টানা পঞ্চমবারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বিকাশ

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর
প্রযুক্তি সংবাদ

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর

তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে রাইজের আয়োজনে ‘নিওন রান’ অনুষ্ঠিত
টেলিকম

তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে রাইজের আয়োজনে ‘নিওন রান’ অনুষ্ঠিত

অ্যান্ড্রয়েড ফোনের জন্য দুর্দান্ত কিছু অ্যাপ্লিকেশন!
নির্বাচিত

ঝুঁকিতে শতকোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ 
নির্বাচিত

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারা দেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ 

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!
বিবিধ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ সেপ্টেম্বর ২০২৫

জেনএআই খাতে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াতে পারে ২৯৮ বিলিয়নে

Techzoom.TV |
TechzoomTV