Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো
Share on FacebookShare on Twitter

দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়তে ঢাকায় শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’। এই আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও নিরাপত্তা-সুরক্ষা প্রযুক্তির আদান-প্রদানের দারুণ এক সুযোগ তৈরি হবে।

আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সকাল ১০:০০ টায় প্রধান অতিথি হিসেবে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫’ প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সদয় সম্মতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রথমবারের মতো তিন দিনব্যাপী আয়োজিত ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫’ আসরটি যৌথভাবে আয়োজন করছে দেশের প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও দুবাইয়ের প্রযুক্তি কোম্পানি জিপিই এক্সপো (এফজেডই)। চলবে আগামী ২০ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে দেশের নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার, ব্যাংকিং, করপোরেট, সাইবার নিরাপত্তা খাতের তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আলোচনা করার সুযোগ রয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক উদ্ভাবনের সঙ্গে দেশীয় নিরাপত্তা প্রযুক্তি শিল্পের স্মার্ট সংযোগ তৈরি হবে। সেসাথে দেশের নিরাপত্তা ও সুরক্ষা পণ্যের তরুণ উদ্যোক্তাদের ব্যবসার নতুন সুযোগ তৈরি হবে।

আয়োজকরা আরও জানিয়েছেন, তিনদিনের এই আন্তার্জাতিক প্রদর্শনীতে আরও থাকছে ‘ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ ও ফায়ার এক্সপো (আইওএসএইচএফই)’। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক প্রযুক্তি পণ্য প্রদর্শন করবে। যেমন, কর্মস্থলের অগ্নি নির্বাপক নিরাপত্তা প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, পণ্য ও সেবা প্রদর্শন করা হবে। অত্যাধুনিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তা ক্যামেরা এবং অন্যান্য নিরাপত্তা ও স্বাস্থ্য-সম্পর্কিত সরঞ্জামাদি।

সহ আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নগরায়ণ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করা সময়ের দাবি। ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো’আয়োজনের মাধ্যমে দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা চাহিদার সঙ্গে আন্তর্জাতিক উদ্ভাবন ও সমাধানকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি বড় বড় নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান, নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন। তাঁরা বিশ্বমানের নতুন নতুন নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শন করবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন এবং একসঙ্গে কাজ করার সুযোগ খোঁজবেন। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভবিষ্যতের দিক-নির্দেশনা দেওয়ার জন্য সময়োপযোগী পদক্ষেপ। আশা করি, এই আয়োজন বাংলাদেশের নিরাপত্তা ও সুরক্ষা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’

আয়োজন নিয়ে আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রতিনিয়তই প্রযুক্তি বদলাচ্ছে। সেসাথে বদলাচ্ছে নিরাপত্তা সুরক্ষা প্রযুক্তির ধরণও। তাই, দেশের মানুষের সম্পদ ও তথ্যের নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত পরিবর্তনের গতি ও নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিল্পায়ন ও নগরায়ণের অগ্রগতির পরিপ্রেক্ষিতে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো প্রয়োজন। আমি বিশ্বাস করি, ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো’ বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় বাস্তবতায় প্রয়োগের সুযোগ সৃষ্টি করবে। সেসাথে এটি দেশের ইলেকট্রনিক পণ্যের নিরাপত্তা ও সুরক্ষা খাতের দেশীয় প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক প্রতিষ্ঠান, সফটওয়্যার সুরক্ষা খাত ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ সরকারকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তোলবে।’

‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫’ সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে এই (https://shorturl.at/ierpH) ঠিকানায়। আর ‘ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ ও ফায়ার এক্সপো (আইওএসএইচএফই)’ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই (https://shorturl.at/mpeBn) লিংকে।

Tags: এক্সপোনিরাপত্তা প্রযুক্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১ হাজার টাকায় ৪জিবি র‍্যামের ফোন
নির্বাচিত

১১ হাজার টাকায় ৪জিবি র‍্যামের ফোন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন ঝুঁকি

শিশুর অটিজম শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রযুক্তি সংবাদ

শিশুর অটিজম শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

একাধিক ডিভাইসে সুরক্ষা দেবে উইন্ডোজ ডিফেন্ডার
প্রযুক্তি সংবাদ

একাধিক ডিভাইসে সুরক্ষা দেবে উইন্ডোজ ডিফেন্ডার

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
প্রযুক্তি বাজার

যেসব স্যামসাং ফোন অ্যানড্রয়েড আপডেট পাবে

“বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট” বাৎসরিক ইভেন্ট হিসেবে প্রতিবছর আয়োজন করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

“বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট” বাৎসরিক ইভেন্ট হিসেবে প্রতিবছর আয়োজন করা হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix