Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন আইফোন বাছাই করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
নতুন আইফোন বাছাই করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। কোম্পানিটি একসঙ্গে দুটি ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও সম্পূর্ণ নতুন আইফোন এয়ার। দুটিতেই শীর্ষমানের পারফরম্যান্স থাকলেও লক্ষ্য ভিন্ন। একই সঙ্গে বেশকিছু পার্থক্য রয়েছে হ্যান্ডসেট দুটিতে।

নকশা ও ডিসপ্লে

আইফোন ১৭ প্রো ম্যাক্সে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম ও সিরামিক শিল্ড ২ ব্যাক ব্যবহার করা হয়েছে, যা টেকসই ও আভিজাত্যপূর্ণ। অন্যদিকে আইফোন এয়ার এসেছে গ্রেড ৫ টাইটেনিয়াম ফ্রেম নিয়ে, যা ফোনটিকে হালকা ও প্রিমিয়াম করে তোলে। পাতলা ও মসৃণ নকশার কারণে এটি বহন করাও সহজ।

দুটো ফোনেই রয়েছে এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, এইচডিআর ১০, ডলবি ভিশন ও সর্বোচ্চ ৩ হাজার নিটস উজ্জ্বলতা। প্রো ম্যাক্সে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় ডিসপ্লে আর এয়ারে ৬ দশমিক ৫ ইঞ্চির তুলনামূলক ছোট স্ক্রিন। ফলে গেমিং বা ভিডিও দেখার জন্য প্রো ম্যাক্স আর কমপ্যাক্ট ব্যবহারের জন্য এয়ার উপযোগী।

পারফরম্যান্স ও ব্যাটারি

দুটো মডেলেই ব্যবহার করা হয়েছে অ্যাপলের নতুন এ১৯ প্রো ৩ ন্যানোমিটার চিপসেট, যা সমান শক্তিশালী সিপিইউ পারফরম্যান্স দেয়। তবে জিপিইউতে পার্থক্য আছে, প্রো ম্যাক্সে ৬-কোর জিপিইউ আর এয়ারে ৫-কোর। ফলে গেমিং, ভিডিও এডিটিং বা ভারি কাজের ক্ষেত্রে প্রো ম্যাক্স সামান্য এগিয়ে।

ব্যাটারিতেও বড় পার্থক্য আছে। প্রো ম্যাক্সে ৪ হাজার ৮৩২ থেকে ৫ হাজার ৮৮ এমএএইচ ব্যাটারি (মডেলভেদে) আর এয়ারে ৩ হাজার ১৪৯ এমএএইচ। চার্জিংয়েও প্রো ম্যাক্স দ্রুততর সময়ে, মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়, যেখানে এয়ারের লাগে ৩০ মিনিট। ওয়্যারলেস চার্জিং গতিও প্রো ম্যাক্সে বেশি (২৫ ওয়াট বনাম এয়ারের ২০ ওয়াট)।

ক্যামেরা

আইফোন ১৭ প্রো ম্যাক্সে তিনটি ক্যামেরা আছে। ৪৮ মেগাপিক্সেল ওয়াইড, ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো (৪ গুণ অপটিক্যাল জুম) ও ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, সঙ্গে লিডার স্ক্যানার। অন্যদিকে আইফোন এয়ারে আছে একটিমাত্র ৪৮ মেগাপিক্সেল ওয়াইড লেন্স। সেলফি ক্যামেরা দুই মডেলে একই, ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

দাম

আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম প্রায় ১ হাজার ২০০ ডলার (প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা) আর আইফোন এয়ারের দাম প্রায় ১ হাজার ডলার (প্রায় ১ লাখ ২১ হাজার টাকা)।

Tags: অ্যাপল নতুন আইফোনআইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনার
নির্বাচিত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনার

ডিলারদের জন্য ইনফিনিক্স এর ডিলার মিট
নির্বাচিত

ডিলারদের জন্য ইনফিনিক্স এর ডিলার মিট

বছরের শুরুতেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু
প্রযুক্তি সংবাদ

বছরের শুরুতেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

মার্সেল টেলিভিশনে ৮ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

মার্সেল টেলিভিশনে ৮ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়

বিশ্বের মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন
নির্বাচিত

বিশ্বের মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে মটোরোলা এজ এস৩০
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে মটোরোলা এজ এস৩০

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
প্রযুক্তি সংবাদ

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭% প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি বাজার

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

বিশ্ববাজারে বাজেট স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে হাজির হলো...

প্রিমিয়ার ব্যাংক

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix