Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসি বিস্ফোরণ ঠেকাতে যা করবেন, যা করবেন না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
এসি বিস্ফোরণ ঠেকাতে যা করবেন, যা করবেন না
Share on FacebookShare on Twitter

গরমে এসি ছাড়া এক মুহূর্ত যেন স্বস্তি মিলছে না। বাড়িতে, অফিসে সব জায়গায় এসি ব্যবহার করছেন। তবে এসি ব্যবহারে সতর্ক থাকা খুবই জরুরি। যে কোনো মুহূর্তে এসিতে আগুন লেগে যাওয়া বা বিস্ফোরণের খবর নতুন নয়।

অনেকগুলো কারণে এসি বিস্ফোরণ ঘটতে পারে। এজন্য ব্যবহারকারীর সতর্কতা সবচেয়ে জরুরি। এসির বিস্ফোরণ ঠেকাতে কী করবেন আর কী করবেন না তা জেনে নেওয়া যাক।

আসুন তার আগে জেনে নেওয়া যাক কী কী কারণে এসি বিস্ফোরণ ঘটতে পারে-
বৈদ্যুতিক শর্ট সার্কিট
তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হলে বা ঢিলা সংযোগ থাকলে স্পার্ক তৈরি হতে পারে। অতিরিক্ত লোডে বা মানহীন তার ব্যবহারে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে।

কম্প্রেসরের সমস্যা
কম্প্রেসর এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত চাপ তৈরি হলে বা ভেতরে ত্রুটি হলে এটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে।

গ্যাস লিকেজ
এসির ভেতরের গ্যাস লিক হলে তা দাহ্য পদার্থের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটতে পারে। বিশেষ করে যদি গ্যাসের সাথে বৈদ্যুতিক স্পার্ক মিলে যায়।

অতিরিক্ত তাপমাত্রা
দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে চালালে এসি অতিরিক্ত গরম হতে পারে। হিটিং এলিমেন্ট বা মোটর অতিরিক্ত গরম হলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।

মানহীন বা ভেজাল যন্ত্রাংশ
নকল ক্যাপাসিটার, কনডেনসার বা কম্প্রেসর ব্যবহারের কারণে হঠাৎ শর্ট সার্কিট বা বিস্ফোরণ হতে পারে।

রক্ষণাবেক্ষণের অভাব
নিয়মিত সার্ভিসিং না করলে ফিল্টার, কয়েল, পাইপ ব্লক হয়ে অতিরিক্ত চাপ তৈরি হয়। জমে থাকা ধুলো ও ময়লা আগুন ধরিয়ে দিতে পারে।

ভুল ইনস্টলেশন
ভুল ভোল্টেজ সংযোগ, অনুপযুক্ত ব্রেকার ব্যবহার বা মাটিতে সঠিক গ্রাউন্ডিং না থাকলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।

এবার আসুন কী করবেন এবং কী করবেন না তা জেনে নেওয়া যাক-
যা করবেন

১. নিয়মিত সার্ভিসিং করুন। প্রতি ৬ মাস বা অন্তত বছরে একবার পেশাদার টেকনিশিয়ান দিয়ে এসি চেক করান।

২. ফিল্টার, কয়েল ও পাইপ পরিষ্কার রাখুন।

৩. সঠিক ভোল্টেজ ব্যবহার করুন। ভোল্টেজ ওঠানামা ঠেকাতে ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা সার্কিট ব্রেকার ব্যবহার করুন।

৪. অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলুন। গরমে অতিরিক্ত চাপ পড়লে কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হতে পারে।

৫. এসি টানা ঘণ্টার পর ঘণ্টা চালালে মাঝে মাঝে বিরতি দিন।

৬. গ্যাস লিকেজ চেক করুন। যদি অস্বাভাবিক গন্ধ বা শিসের মতো শব্দ শুনতে পান, সঙ্গে সঙ্গে এসি বন্ধ করুন। দেরি না করে বিশেষজ্ঞ টেকনিশিয়ানকে ডাকুন।

৭. মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার করুন। ক্যাপাসিটার, তার, কম্প্রেসরসহ প্রতিটি যন্ত্রাংশ ব্র্যান্ডেড ও টেস্টেড কিনুন।

৮. ইনস্টলেশন সঠিকভাবে করুন। দক্ষ টেকনিশিয়ান ছাড়া ইনস্টলেশন করবেন না।

৯. গ্রাউন্ডিং সঠিকভাবে হয়েছে কি না, নিশ্চিত করুন।

যা করবেন না

১. লোকাল বা নকল যন্ত্রাংশ ব্যবহার করবেন না। সস্তা বা ভেজাল পার্টস ব্যবহার করলে বিস্ফোরণের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

২. নিজে নিজে মেরামতের চেষ্টা করবেন না। এসির ভেতরে গ্যাস ও বৈদ্যুতিক সার্কিট থাকে, যা বিপজ্জনক। অজ্ঞতাবশত মেরামত করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

৩. গ্যাস লিক হলে এসি চালাবেন না। গ্যাস লিক থাকা অবস্থায় এসি চালালে আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে।

৪. বেশি লোড দেওয়া যাবে না। একই প্লাগে একসাথে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি চালাবেন না। আলাদা এমসিবি (মিনিয়েচার সার্কিট ব্রেকার) ব্যবহার করুন।

৫. ধুলা-ময়লা জমতে দেবেন না। ব্লক হলে কম্প্রেসরে চাপ পড়ে এবং ওভারহিট হয়ে আগুন ধরতে পারে।

Tags: এসি বিস্ফোরণ

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে
প্রযুক্তি সংবাদ

শিগগিরই নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড আনছে ভারত

সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন কোনটি?
নির্বাচিত

সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন কোনটি?

যেখানে ১ জিবি ডাটা কিনতেই খরচ মাসিক আয়ের পাঁচভাগের এক ভাগ!
প্রযুক্তি সংবাদ

যেখানে ১ জিবি ডাটা কিনতেই খরচ মাসিক আয়ের পাঁচভাগের এক ভাগ!

এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

চীনের বাজারে স্বল্প মূল্যের এআই চিপ আনছে এনভিডিয়া

আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর, মিররলেসে ঝুঁকছে ক্যানন
প্রযুক্তি সংবাদ

আর নয় ‘ফ্ল্যাগশিপ’ ডিএসএলআর, মিররলেসে ঝুঁকছে ক্যানন

হুয়াওয়ের মেট ৭০ সম্পূর্ণ চীনের তৈরি: সিইও
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের মেট ৭০ সম্পূর্ণ চীনের তৈরি: সিইও

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix