Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে শেষ হলো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 September 2025
সফল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে শেষ হলো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো
Share on FacebookShare on Twitter

দেশের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা শিল্পের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রায় তিন হাজার ভিজিটর, ট্রেডার ও ডেলিগেটদের অংশগ্রহণে গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার সুযোগ। তিন দিনজুড়ে চলল প্রযুক্তি ও নিরাপত্তা খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী, ভিজিটর ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রাণবন্ত মেলবন্ধন। অংশগ্রহণকারীর মধ্যকার মতবিনিময় ও নেটওয়ার্কিং হয়ে উঠল নতুন সম্ভাবনার দুয়ার। এভাবেই শেষ হলো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রথমবারের মতো এই প্রদর্শনী শুরু হয়ে শেষ হয় শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায়।

তিনদিন ধরে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’ আয়োজন হয়েছে। এর সফলতা নিয়ে আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহার বক্তব্য

আয়োজনের সফলতা নিয়ে আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, “তিনদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’ আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। সফলভাবে সম্পন্ন হয়েছে এই আয়োজনটি। দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ প্রমাণ করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা খাতে নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই সাফল্য আমাদেরকে ভবিষ্যতে আরও বড় আয়োজনের অনুপ্রেরণা দেবে। আমরা বিশ্বাস করি, এ প্রদর্শনী নতুন ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতার দ্বার খুলে দিয়েছে। আগামী দিনগুলোতেও আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

লাইফব্রিজ কোম্পানির হার্ডওয়ার্ক ও নেটওয়ার্ক নিরাপত্তা, সুরক্ষা প্রযুক্তি পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন মিরান্ডা লো। তিন দিনের মেলায় কেমন সাড়া পেলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘‘প্রদর্শনীর পরিবেশ অনেক সুন্দর। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক ও নিরাপত্তা প্রযুক্তিকে পছন্দ করেন। তিনদিনে ২০০ এর বেশি বাংলাদেশি ট্রেডার ও ডেলিগেটের সাথে সন্তোষজনক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। এ আয়োজনে এসে আমাদের লাইফব্রিজ কোম্পানির অনেক ব্র্যান্ডিং হয়েছে। আমরা অনেক খুশি।’’

স্মার্ট টেকনোলজি লিমিটেডের জেনারেল ম্যানেজার রনি সাহা বলেন, ‘‘ভিডিও কনফারেন্সি সিস্টেম, ব্যাগেজ স্ক্যানার, বুম ব্যারিয়ার, ডিসপ্লে সলিউশনস, পিএ সিস্টেম বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম, আইপি টেলিফোনি সিস্টেম, নার্স কলিং সিস্টেমসহ অন্যান্য নিরাপত্তা সলুশন পণ্য নিয়ে তিনদিনের আয়োজনে অংশগ্রহণ করেছে স্মার্ট টেকনোলজি লিমিটেড। শুরুর দিন থেকেই আমরা ভাল সাড়া পেয়েছি। আমাদের কোম্পানির নিরাপত্তা সলিউশন বিষয়ক পণ্যগুলো দেখতে ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করতে প্রত্যাশার চেয়ে বেশি ভিজিটর, ট্রেডার ও ডেলিগেট এসেছে।’’

আয়োজনে তিন দিনের অর্জন নিয়ে ওয়ালটন ডিজিটেকের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মো. মাহমুদুল হাসান বলেন, ‘‘তিন দিনের এই আয়োজনে বেশির ভাগ করপোরেট ট্রেডার ও ডেলিগেট এসেছেন। আমরা প্রদর্শনীতে পিনভিউ ব্র্যান্ডের সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম এবং এসেন্টের স্মার্ট এক্সেস স্মার্টার কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি পণ্য প্রদর্শন করছি। আমরা যে প্রত্যাশা নিয়ে এসেছি, সেটি পূরণ হয়েছে। আমার মতে, ব্যস্ত শহুরে মানুষের জন্য ভেন্যুটা একটু দূরে হয়েছে। প্রদর্শনীটা শহরে আয়োজিত হলে আরও বেশি সাড়া পাওয়া যেতো। তাই আগামীতে এই ধরনের নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক আয়োজন করলে আয়োজকদের ভেন্যু নির্বাচনে দূরত্বের বিষয়টি গুরুত্ব দিলে ভাল সাড়া মিলবে বলে আমার বিশ্বাস।’’

চীন থেকে ইবিকেএন কোম্পানির সফটওয়্যার সলুউশন নিরাপত্তা ও সুরক্ষা পণ্য নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন সফি। তিনি দর্শনীতে সেলস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিন দিনের আয়োজন নিয়ে অভিজ্ঞতার কথার বিষয়ে সফি বলেন, ‘‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় একটি দেশ। এখানে ছোট দেশে অনেক মানুষ বসবাস করছে। সারা বিশ্বে প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে বাংলাদেশের মানুষকে প্রযুক্তির সাথে বেশি বেশি করে পরিচয় করিয়ে দিতে হবে। এ ধরনের আয়োজন বেশি করে করতে হবে। আয়োজন উপলক্ষে আমাদের কোম্পানির পণ্য নিয়ে যেসব লিফলেট ও ব্রুশিয়ার নিয়ে এসেছিলাম, সব শেষ। আমার ভিজিটিং কার্ডও শেষ। যে প্রত্যাশা নিয়ে এসেছি, সেটার চেয়ে বেশি পূরণ হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজনে অংশগ্রহণ করতে চাই।’’

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার সামসুল ইসলাম সাগর বলেন, ‘‘যেকোনো প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির পণ্যগুলো একটি বিশেষ শ্রেণি মানুষের জন্য প্রদর্শন করা হয়। আমরাও এই আয়োজনে আমাদের দুটি ব্র্যান্ডের নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রদর্শন করছি। মেলায় যেমনটা প্রত্যাশা নিয়ে এসেছি, তিন দিনে সে প্রত্যাশা পূরণ হয়েছে। নিরাপত্তা ও সুরক্ষা পণ্য বিষয়ক ভিজিটর, ট্রেডার ও ডেলিগেটের সাথে সন্তোষজনক বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। আগামীতে এ ধরনের প্রদর্শনীর সময় আরও বাড়ালে ভাল হবে।’’

প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে দেশের প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও দুবাইয়ের প্রযুক্তি কোম্পানি জিপিই এক্সপো (এফজেডই)।

এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ৫০টিরও বেশি দেশি-বিদেশি নিরাপত্তা ও সুরক্ষা বিষক পণ্য কোম্পানি, শাতাধিক ব্র্যান্ড এবং ৫ শ’র বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।

তিনদিনের এই আন্তার্জাতিক প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। যেমন, কর্মস্থলের অগ্নি নির্বাপক নিরাপত্তা প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশনস, সাইবার নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, পণ্য ও সেবা, অত্যাধুনিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তা ক্যামেরা এবং অন্যান্য নিরাপত্তা ও স্বাস্থ্য-সম্পর্কিত সরঞ্জামাদি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিসিবিইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপোসেফটি এক্সপো ২০২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীঘ্রই স্মার্টফোন বাজারে আসছে অপো এফ ১৭
নির্বাচিত

শীঘ্রই স্মার্টফোন বাজারে আসছে অপো এফ ১৭

কিসের কম্পিউটার, মোবাইলই তো সব
প্রযুক্তি সংবাদ

কিসের কম্পিউটার, মোবাইলই তো সব

বিসিএস এর উদ্যোগে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
প্রযুক্তি সংবাদ

বিসিএস এর উদ্যোগে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে
নির্বাচিত

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে

ভারতের পাওয়ার গ্রিডে চীনের সাইবার আক্রমণ
প্রযুক্তি সংবাদ

ভারতের পাওয়ার গ্রিডে চীনের সাইবার আক্রমণ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2025

সফল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে শেষ হলো ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো

Techzoom.TV |
TechzoomTV