Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে ব্যক্তিগত তথ্য রক্ষা করার সহজ কৌশল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইনে ব্যক্তিগত তথ্য রক্ষা করার সহজ কৌশল
Share on FacebookShare on Twitter

ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য আগের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ডাটা ব্রোকার সাইট, সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রকাশ্য সরকারি নথির মাধ্যমে বাড়ির ঠিকানা, ফোন নম্বর ও চাকরির তথ্য সহজেই বের করা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু ধাপ অনুসরণ করলে অনলাইনে নিজের পরিচয় অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব—

ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ে কীভাবে
প্রতিবার ইন্টারনেট ব্যবহার করলে মানুষের একটি ‘ডিজিটাল প্রোফাইল’ তৈরি হয়। এতে থাকে কেনাকাটার অভ্যাস, আগ্রহ, কর্মস্থল এবং অবস্থান সম্পর্কিত তথ্য। হোয়াইটপেজেস, স্পোকিও বা পিপলফাইন্ডারের মতো ডাটা ব্রোকার কোম্পানিগুলো এসব তথ্য সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডিরেক্টরি থেকে সংগ্রহ করে বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে।

সামাজিক যোগাযোগমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিংকডইনে প্রতিটি পোস্ট, মন্তব্য বা প্রোফাইল আপডেটের ফলে তথ্য অনলাইনে জমা হয়। এমনকি অ্যাকাউন্ট মুছে ফেলার পরও অনেক সময় ডাটা ব্রোকার সাইটে বা সংরক্ষিত পাতায় তথ্য থেকে যায়। ভোটার তালিকা, জমির দলিল বা আদালতের নথিও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিতে ফেলতে পারে।

এসব তথ্য খুঁজে বের করার উপায়

নিজের তথ্য কোথায় আছে তা জানা খুব জরুরি। বিশেষজ্ঞরা বলেন, পুরো নাম, ফোন নম্বর বা ই-মেইল দিয়ে গুগলে সার্চ করতে হবে। নাম উদ্ধৃতি চিহ্নে (“নাম”) দিলে ফলাফল আরো নির্ভুল হয়। গুগলের “রেজাল্টস অ্যাবাউট ইউ” টুল ব্যবহার করেও তথ্য কোথায় আছে জানা যায় এবং মুছে ফেলার আবেদন করা যায়।

ডাটা ব্রোকার সাইটেও সরাসরি খোঁজ নেয়া জরুরি। অনেক সাইট বিনা খরচে তথ্য দেখার সুযোগ দেয়, তবে মুছে ফেলার প্রক্রিয়া জটিল। কোথাও আনুষ্ঠানিক ‘অপ্ট-আউট’ ফর্ম পূরণ করতে হয়, আবার কোথাও সাময়িকভাবে তাদের সেবার গ্রাহক হতে হয়। কেউ চাইলে ইনকগনি, ডিলিটমি বা ওয়ানরেপের মতো টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য খুঁজে বের ও মুছে ফেলতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এ ধরনের সেবার জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হয়।

তথ্য মুছে ফেলা যাবে কীভাবে

যেখানে তথ্য পাওয়া গেছে, সেখান থেকে অপ্ট-আউট বা প্রাইভেসি ফর্ম পূরণ করতে হবে। অনেক ক্ষেত্রে একাধিক ধাপ ও পরিচয় যাচাই প্রয়োজন। নিষ্ক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও ঝুঁকিপূর্ণ, কারণ পুরনো পোস্ট ও ছবি ডাটা স্ক্র্যাপারের হাতে পড়তে পারে। হারানো অ্যাকাউন্ট খুঁজে পেতে ‘ডেসিট.মি’ টুল ব্যবহার করা যায় এবং পরে সেগুলো মুছে ফেলা যায়।

ভবিষ্যতে তথ্য সুরক্ষার উপায়

শুধু পুরনো তথ্য সরানো নয়, নতুনভাবে তথ্য ফাঁস হওয়া ঠেকানোও জরুরি। সক্রিয় অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিয়মিত পর্যালোচনা করা জরুরি। কেবল বিশ্বস্ত ব্যক্তি যেন কনটেন্ট দেখেন তা নিশ্চিত করতে হবে। টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু এবং শক্তিশালী, আলাদা পাসওয়ার্ড ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। বাড়ির ঠিকানা, ফোন নম্বর বা ভ্রমণ পরিকল্পনা অনলাইনে প্রকাশ না করা উত্তম।

তথ্য সুরক্ষা একবারের কাজ নয়; এটি চলমান প্রক্রিয়া। মাঝে মাঝে গুগলে নিজের নাম খুঁজে দেখা এবং ডাটা ব্রোকার সাইটে নতুন তালিকা আছে কিনা তা পরীক্ষা করা উচিত। চাইলে গুগল অ্যালার্টস ব্যবহার করে নোটিফিকেশনও পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ধৈর্য, সচেতনতা ও সঠিক টুল ব্যবহার করলে অনলাইনে ব্যক্তিগত তথ্য কমানো সম্ভব এবং প্রতারক ও বিপণনকারীদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফেসবুক প্রতিনিধির বৈঠক
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফেসবুক প্রতিনিধির বৈঠক

শাওমি ফোন বিস্ফোরণ কেন হয়
নির্বাচিত

শাওমি ফোন বিস্ফোরণ কেন হয়

‘দৃশ্যমান’ জিপিএস আসছে ভিপিএস নামে
প্রযুক্তি সংবাদ

জিপিএস -র পর আসছে ভিপিএস

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে যা যা জানা দরকার !
টিপস

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে যা যা জানা দরকার !

প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজনে ভিভো

সাধ্যের মধ্যে ইয়ারবাডস আনছে নকিয়া
নির্বাচিত

সাধ্যের মধ্যে ইয়ারবাডস আনছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix