Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে যা যা জানা দরকার !

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 January 2021
পাওয়ার ব্যাংক কেনার পূর্বে যা যা জানা দরকার !
Share on FacebookShare on Twitter

আমাদের বর্তমান জেনারেশনের অনেকেই আছেন, যারা বিভিন্ন সময় ফোন নিয়ে ব্যাস্ত থাকেন। একারনে তাদের ফোনে অনেক সময় থাকেনা চার্জ। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়গুলোতে যেনো নিয়ম হয়ে যায় ফোনে চার্জ না থাকা। এজন্যই যারা ফোনে দরকারী সময়ে চার্জ নিয়ে টেনশনে থাকে, তারা অনেকেই পাওয়ার ব্যাংক ব্যাবহার করে। অনেকে হয়তো প্লানিং করেছে যে পাওয়ার ব্যাংক কেনা উচিত। কিন্তু, সেই পাওয়ার ব্যাংকটাও যদি ঠিকমতো ব্যাকআপ না দেয় তাহলে কেমন লাগে। এজন্য পাওয়ার ব্যাংক কেনার আগে কিছু জিনিস মাথায় রেখে পাওয়ার ব্যাংক কেনা উচিত। যাতে সেটা অনেকদিন টিকে। আজকে এসব নিয়েই হবে কথা।

চলুন নিচে গিয়ে জেনে আসা যাক পাওয়ার ব্যাংকের ব্যাপারে কিছু তথ্যঃ⤵

পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে প্রথমে যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে, দোকানে যাওয়ার পর দোকানদারের রিকমেন্ডেশন অনুযায়ী পাওয়ার ব্যাংক কিনে নিয়ে আসি। এটা করা যাবেনা। একটি পাওয়ার ব্যাংক কেনার আগে আপনাকে অবশ্যই, সেটির ব্যাপারে ভালোমতো ধারনা রাখতে হবে। সেটা কোন ব্র্যান্ডের বা কতদিন ভালোভাবে সার্ভিস দিবে এসব। এছাড়াও অনেক দোকানে দেখা যায় বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে, যেগুলো ৪০০০০/৫০০০০ এমএইচের। কিন্তু, সেটা কিনে আনার পর হয় বিধি বাম। পরে সেটি কিছুদিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। এজন্য পাওয়ার ব্যাংক কিনলে, ভালো মানের একটি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কেনা আমাদের সবারই উচিত।

পরের যে ভুলটি আমরা করে থাকি, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি। ধরেন আপনার কাছে রয়েছে ১০০০০ এমএইচের একটি পাওয়ার ব্যাংক এবং আপনার স্মার্টফোনের ব্যাটারী ৫০০০ এমএইচের। এখন স্বাভাবিক ভাবে ভাবলে বোঝা যায়, যে এই পাওয়ার ব্যাংকটি আপনার স্মার্টফোনকে দুইবার চার্জ করতে পারবে। কিন্তু, না আসলে ব্যাপারটা এমন নয়। আপনার ফোনটি যখন এই ১০০০০ এমএইচের পাওয়ার ব্যাংকটি দিয়ে চার্জ করবেন, তখন কিন্তু চার্জিং পাওয়ার ১০০০০ এমএইচে থাকবেনা। কারন আপনারা যখন এই পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ করবেন তখন, সেই পাওয়ার ব্যাংকের কনভার্শন লস হয়। মানে এটির কিছু পাওয়ার লস হয়। এরকম কেনো হয়। আসলে পাওয়ার ব্যাংকে যে ব্যাটারী ব্যাবহার করা হয়, সেটি হয়ে থাকে লিথিয়াম পলিমারের। এই ব্যাটারীর হায়েস্ট ভোল্টেজ হচ্ছে ৩.৭ স্ট্যানডার্ড ভোল্টেজ। আমাদের ফোন যখন চার্জ হয় তখন নিম্নে দরকার হয় ৫ ভোল্টেজ এর। তো সেই ৩.৭ ভোল্টকে ৫ ভোল্টে কনভার্ট করার জন্য এই পাওয়ার ব্যাংগুলোতে থাকে কনভার্শন চিপ। যখন এই চিপটি এই কনভার্ট করে, তখনই এটির কিছু পাওয়ার লস হয়। এটির কারনেই ফোন চার্জিং এর সময়, পাওয়ার ব্যাংকে থাকা ব্যাটারীর ক্যাপাসিটি কমতে থাকে৷ এজন্য সবসময় চেষ্টা করবেন, বেশি ক্যাপাসিটির একটি পাওয়ার ব্যাংক কেনার।

এখন কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে পাওয়ার ব্যাংকের পোর্ট। যেটির দিকেও আমাদের নজর রাখা উচিত। বেশিরভাগ পাওয়ার ব্যাংকেই দুইটি পোর্ট থাকে। একটি থাকে চার্জ করার জন্য আউটপুট পোর্ট এবং আরেকটি ইনপুট পোর্ট। অনেক পাওয়ার ব্যাংকে একটি পোর্টও থাকে। আমরা যদি মাল্টিপল ডিভাইস একসাথে চার্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের দুইটি পোর্টের পাওয়ার ব্যাংক কিনতে হবে। দুইটি পোর্টের চার্জিং ক্যাপাসিটি যদি সমান হয় তাহলে সেটা ঠিক থাকবে। যদি দেখা যায় কমবেশি, তাহলে সেই পাওয়ার ব্যাংক না কেনাটাই ভালো হবে।

আশা করি এসব জিনিস মাথায় রেখে পাওয়ার ব্যাংক কিনলে, সেটা অবশ্যই ভালো সার্ভিস দিবে। অবশ্যই চেষ্টা করবেন কমদামী পাওয়ার ব্যাংক ব্যাবহার না করার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অটোমোবাইল

নিরাপত্তা নিশ্চিত করতে উবারের নতুন ফিচার

ভিভো ওয়াই৪০০
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

ফোন মেরামত করতে গিয়ে ব্যক্তিগত তথ্য খোয়াচ্ছেন না তো?
প্রযুক্তি সংবাদ

ফোন মেরামত করতে গিয়ে ব্যক্তিগত তথ্য খোয়াচ্ছেন না তো?

বিশ্বের সেরা ৫ টি অ্যান্ড্রোয়েড গেমস
গেম

বিশ্বের সেরা ৫ টি অ্যান্ড্রোয়েড গেমস

রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ
ই-কমার্স

রিয়াদে ইউএনসিসিডি ‘সিওপি-১৬’ সম্মেলনে প্রিয়শপ

মাইক্রোসফট সিএসপি একমাত্র পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট সিএসপি একমাত্র পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 January 2021

পাওয়ার ব্যাংক কেনার পূর্বে যা যা জানা দরকার !

Techzoom.TV |
TechzoomTV