Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক স্মার্টফোন বাজার : ঘোষিত সময়ে লক্ষ্যে পৌঁছতে পারছে না হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 12 June 2019
বৈশ্বিক স্মার্টফোন বাজার : ঘোষিত সময়ে লক্ষ্যে পৌঁছতে পারছে না হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) মধ্যেই বিশ্বের বৃহৎ স্মার্টফোন নির্মাতা হওয়ার লক্ষ্য ছিল হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের। কিন্তু চলতি বছরের মধ্যে চীনভিত্তিক প্রতিষ্ঠানটির সে লক্ষ্য পূরণ হচ্ছে না। গতকাল প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ নির্বাহী এমনটা জানিয়েছেন।

হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের চিপ স্ট্র্যাটেজি অফিসার শাও ইয়াং বলেন, ‘চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের মধ্যে আমরা শীর্ষস্থানে চলে যেতাম। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করছি পূর্বঘোষিত সময়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। অর্থাৎ এ লক্ষ্য অর্জনে আমাদের আরো কিছুটা সময় লাগবে।’ কিন্তু কেন ঘোষিত সময়ে লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি এ কর্মকর্তা।

বিশ্বের বৃহৎ টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। বাজারে গ্রাহক চাহিদার আলোকে ডিজাইন এবং প্রযুক্তি সংবলিত স্মার্টফোন সরবরাহের মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। যে কারণে আইফোনের মতো জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা অ্যাপলকে পেছনে ফেলে বৈশ্বিক বাজারের দ্বিতীয় বৃহৎ ডিভাইস নির্মাতার তকমাটি দখলে নিতে পেরেছে প্রতিষ্ঠানটি। ডিভাইস সরবরাহে অ্যাপলকে পেছনে ফেলার পরপরই স্যামসাংকে হটিয়ে বিশ্বের বৃহৎ ফোন নির্মাতার আসনটিও দখলে নেয়ার ঘোষণা দিয়েছিল হুয়াওয়ে। চলতি বছরের চতুর্থ প্রান্তিককে এ লক্ষ্য অর্জনের সময়সীমা ধরা হয়েছিল।

সাংহাইয়ে অনুষ্ঠিত সিইএস এশিয়া টেকনোলজি শোতে শাও ইয়াং জানান, বৈশ্বিক স্মার্টফোন বাজারে হুয়াওয়ে এ মুহূর্তে প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করছে।

গত মাসে হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। হুয়াওয়ের পণ্যে নিরাপত্তা ঝুঁকি থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ব্যতীত দেশটির কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার কিংবা সেমিকন্ডাক্টর পণ্য ক্রয় করতে পারবে না হুয়াওয়ে। অর্থাৎ এর ফলে নিজেদের নেটওয়ার্ক সরঞ্জাম এবং স্মার্টফোন তৈরিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার পণ্য ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে। নিষেধাজ্ঞা মেনে বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় সম্পর্ক ছিন্ন করেছিল। তবে নিষেধাজ্ঞা ৯০ দিনের জন্য শিথিল করা হলে মার্কিন প্রতিষ্ঠানগুলো পুনরায় হুয়াওয়ের সঙ্গে ব্যবসা কার্যক্রম শুরু করে।

হুয়াওয়ে গত জানুয়ারিতে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের বাজার ছাড়াই বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানের তকমা দখলে নেবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হুয়াওয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান ছিল। বৈশ্বিক স্মার্টফোন বাজারে এখন হুয়াওয়ের চেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড।

বিশ্লেষকদের ভাষ্যে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চলতি বছর হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি এক-চতুর্থাংশ কমে যেতে পারে। অর্থাৎ ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়িত হলে চলতি বছর প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহ ৪ থেকে ২৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। আগামী ছয় মাসের মধ্যেই আন্তর্জাতিক বাজারে হুয়াওয়ের সরবরাহে উল্লেখযোগ্য টান পড়তে পারে। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়েই এখনো অনেকে সন্দিহান। যে কারণে আগামী ছয় মাসে হুয়াওয়ের সরবরাহ হ্রাস নিয়ে সুনির্দিষ্ট পূর্বাভাস দিতে চান না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাকিব আল হাসানকে নিয়ে অপোর কুইজ প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

সাকিব আল হাসানকে নিয়ে অপোর কুইজ প্রতিযোগিতা

দেশের সরকারি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে আসছে ‘একপে’
প্রযুক্তি সংবাদ

দেশের সরকারি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে আসছে ‘একপে’

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
নির্বাচিত

নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকটকের পোয়াবারো!

৭৩০০ এমএএইচ ব্যাটারির দানব ফোন আনল Vivo
নির্বাচিত

৭৩০০ এমএএইচ ব্যাটারির দানব ফোন আনল Vivo

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স
প্রযুক্তি সংবাদ

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2019

বৈশ্বিক স্মার্টফোন বাজার : ঘোষিত সময়ে লক্ষ্যে পৌঁছতে পারছে না হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix