Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিশনের এসি বিস্ফোরণে মারা গেলেন তুহিন, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-সন্তান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ভিশনের এসি বিস্ফোরণে মারা গেলেন তুহিন, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-সন্তান
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রায়ই এসি বিস্ফোরণের খবর শোনা যায়। বাসা কিংবা অফিসে হঠাৎ বিস্ফোরিত হয়ে দাউদাউ করে জ্বলে উঠছে ইলেকট্রনিক যন্ত্রটি।

এবার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ‘ভিশন’ ব্র্যান্ডের একটি এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছেন। তার নাম তুহিন হোসেন (৩৮)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে এইচডিইউতে রাখা হয়েছিল। সেখানেই মারা গেছেন তিনি। এদিকে, তুহিনের স্ত্রী ইভা ৮ শতাংশ, দুই ছেলে তাওহীদ ১৫ শতাংশ এবং তানভীর ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সাত তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।

এ বিষয়ে নিহত তুহিনের ভাই জানান, বাসায় পরিবারটির ওই এই চার সদস্য থাকেন। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন আর তার স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করেন।

কয়েকিদন আগে এসিটি সার্ভিসিংয়ের পরেও এমন বিস্ফোরণের ঘটনা তাদেরকে হতবাক করেছে তুহিনের পরিবারকে। এ ঘটনায় ‘ভিশন’ ব্র্যান্ডের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ভিশনের এসি বিস্ফোরনের বিষয়ে জানতে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার- পাবলিক রিলেশন তৌহিদুজ্জামানের ফোনে একাধিকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিস্ফোরিত এয়ার কন্ডিশনারটি দেশের অন্যতম বৃহৎ প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ‘ভিশন’ ব্র্যান্ডের এসি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যাকবুক প্রো ফেরত নিচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রো ফেরত নিচ্ছে অ্যাপল

বাংলাদেশে আপাতত অফিস খুলছে না ফেসবুক
লিড স্টোরি

বাংলাদেশে আপাতত অফিস খুলছে না ফেসবুক

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের
ছাড় ও অফার

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের

চলতি বছর গুগলের বিভিন্ন অ্যাপে যেসব পরিবর্তন আসছে
নির্বাচিত

কয়েক সপ্তাহের মধ্যেই’ আসছে অ্যান্ড্রয়েড ১২

পৃথিবীর সবচেয়ে কালো গাড়ি নিয়ে এলো বিএমডাব্লিউ
অটোমোবাইল

পৃথিবীর সবচেয়ে কালো গাড়ি নিয়ে এলো বিএমডাব্লিউ

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম
নির্বাচিত

সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্থবায়নে কাজ করছে সিটিও ফোরাম

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার
অটোমোবাইল

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix