Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী ভিআর হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 September 2025
বিশ্বব্যাপী ভিআর হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ
Share on FacebookShare on Twitter

গ্রাহক চাহিদা কম থাকায় চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ। ভিআর হেডসেটের বাজারে প্রতিযোগিতা খুব একটা বাড়েনি। পাশাপাশি বড় প্রযুক্তি কোম্পানিগুলোও এ সময় নতুন পণ্য কম উন্মোচন করেছে। এমন পরিস্থিতিতে বাজারে নেতৃত্ব ধরে রেখেছে মেটা। ২০২৫ সালের প্রথম ছয় মাসে কোম্পানিটির হিস্যা ছিল ৮০ শতাংশ। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অন্যদিকে অগমেন্টেড রিয়ালিটি (এআর) স্মার্ট চশমার বাজারে চাহিদার পুনরুদ্ধার হওয়ার ইঙ্গিত মিলেছে। বছরের প্রথম ছয় মাসে বিশ্বব্যাপী এআর স্মার্ট চশমার বিক্রি ৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কাউন্টারপয়েন্ট। বাজারটিতে চাহিদা বাড়ার মূল কারণ হলো প্রধান নির্মাতা এক্সরিয়াল ও রেনিওরের নতুন পণ্য।

ভিআর ও এআর উভয় প্রযুক্তিই থ্রিডি চিত্রের মাধ্যমে ‘কৃত্রিম বাস্তবতার’ উন্নত অভিজ্ঞতা প্রদান করে। কিন্তু দুই ডিভাইসের কাজের পদ্ধতি অনেকটাই ভিন্ন।

বিশ্লেষকদের সংজ্ঞানুযায়ী ভিআর হেডসেট ব্যবহারকারীকে পুরোপুরি একটি ভার্চুয়াল জগতে নিয়ে যায়। যেখানে বাস্তব পৃথিবীর দৃশ্য সাধারণত দেখা যায় না। অন্যদিকে এআই চশমায় ব্যবহারকারী বাস্তব পৃথিবীর দৃশ্যে ভার্চুয়াল তথ্য বা গ্রাফিকস দেখতে পায়। তবে দুটোই স্মার্ট গ্লাস ডিভাইস।

মেটা সম্প্রতি ডিসপ্লে যুক্ত নতুন রে-ব্যান স্মার্ট চশমা উন্মোচন করেছে। এর পর পরই চলতি বছরের শেষে এআই/ভিআর হেডসেট ও স্মার্ট চশমার বিক্রি বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। বাজারের এ প্রবৃদ্ধির মূল চালক সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, স্মার্ট গ্লাস খাতে নিজেদের ব্যবসা সম্প্রসারণের বৃহৎ পরিকল্পনা নিয়েছে টেক জায়ান্টটি। ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি (ভিআর ও এআর) প্রযুক্তিতে চলতি বছর ফেসবুকের মালিক প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে ২০২৫ সালকে স্মার্ট গ্লাসের বছর বলে ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ।

ভিআর ও এআর ডিভাইসের জনপ্রিয়তা খাতভেদে ভিন্ন। ভিআর হেডসেট মূলত গেমিং ও বিনোদনের জন্য বেশি ব্যবহৃত। কিন্তু দাম বেশি এবং ব্যবহার সীমিত হওয়ায় এর গ্রাহকচাহিদা কিছুটা স্থির বা ধীরে এগোচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এআই স্মার্ট চশমা তুলনামূলকভাবে নতুন হলেও দ্রুত জনপ্রিয় হচ্ছে। কেনাকাটা, শিক্ষা ও প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে এর চাহিদা বাড়ছে।

বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন বলছে, ভিআরের চাহিদা কমলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক এআর-ভিআরের বাজার বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ। টানা দুই প্রান্তিক বিক্রি নিম্নমুখী থাকার পর সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে প্রবৃদ্ধি দেখা যায় বাজারে। এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল মাত্র একটি কোম্পানি—মেটা। শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে ৭০ দশমিক ৮ শতাংশ হিস্যা নিয়ে প্রথমে আছে কোম্পানিটি। শীর্ষ পাঁচের তালিকায় বাকি কোম্পানিগুলো হলো অ্যাপল, বাইটড্যান্স ও এক্সরিয়াল।

মেটার সিইও বলেন, ‘হেডসেট, চশমা ও এআই সিস্টেমের মাধ্যমে সবার কাছে ভবিষ্যৎ পৌঁছে দিতে কাজ করছে মেটা।’ কোম্পানিটি সম্প্রতি সাশ্রয়ী ভিআর হেডসেটও প্রদর্শন করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম দিনেই সর্বোচ্চ দামে ওয়ালটন শেয়ারের লেনদেন শুরু
নির্বাচিত

প্রথম দিনেই সর্বোচ্চ দামে ওয়ালটন শেয়ারের লেনদেন শুরু

আইফোন ১২ কি খুব আহামরি কিছু?
নির্বাচিত

আরও ভালো আইফোন ক্যামেরা ২০২৩-এর আগে নয়

দেশে মোবাইল টাওয়ার থেকে মিলবে ফ্রি ওয়াইফাই
নির্বাচিত

দেশে মোবাইল টাওয়ার থেকে মিলবে ফ্রি ওয়াইফাই

ই-কমার্স

৪র্থ বারের মতো দারাজে অনলাইন বৈশাখী মেলা

গুগল ফটোজে ভিডিও জুমিং
প্রযুক্তি সংবাদ

ফটোজ অ্যাপের ডিজাইন পরিবর্তনে কাজ করছে মাইক্রোসফট

অপোর কে সিরিজের নতুন ফোন অপো কে৯ এস
প্রযুক্তি সংবাদ

অপোর কে সিরিজের নতুন ফোন অপো কে৯ এস

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2025

বিশ্বব্যাপী ভিআর হেডসেটের বিক্রি কমেছে ১৪ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix