Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই চিপ ও প্যাকেজিং চাহিদা বৃদ্ধিতে সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি বাজারে ১৯% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
বিকাশে এআই
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি ২.০ বাজারে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময় বাজারটিতে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশেষজ্ঞরা বলছেন, এআই চিপের চাহিদা ও প্যাকেজিং প্রযুক্তির অগ্রগতি এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।

স্মার্টফোন থেকে হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) চিপ পর্যন্ত সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে এআই চিপের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ও এআই অ্যাপ্লিকেশনে চাহিদা বাড়ায় উৎপাদন বাড়ছে। কোম্পানিগুলো এখন কেবল চিপ তৈরি করাই নয়, বরং প্রযুক্তি একীভূত প্লাটফর্ম হিসেবে কাজ করছে, যা অ্যাডভান্সড প্রসেসিং (উন্নততর প্রযুক্তির প্রয়োগে সেমিকন্ডাক্টরের সক্ষমতা বৃদ্ধি), প্যাকেজিং ও সিস্টেম-লেভেল অপটিমাইজেশনকে অন্তর্ভুক্ত করছে। বিশেষজ্ঞরা এ পরিবর্তনকে ‘ফাউন্ড্রি ২.০’ হিসেবে সংজ্ঞায়িত করছেন। এতে শুধু পিউর ফাউন্ড্রি (অন্য কোম্পানির জন্য সার্কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান) নয়, নন-মেমোরি ইন্টিগ্রেটেড ডিভাইস ম্যানুফ্যাকচারার (আইডিএম), আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) এবং ফোটোমাস্ক প্রস্তুতকারক কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মধ্যে পিউর-ফাউন্ড্রি অংশে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) বাজারের ৩৮ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে, যা আগের বছরের একই সময়ের ৩১ শতাংশ। টিএসএমসির আয় বৃদ্ধির প্রধান কারণ ৩ ন্যানোমিটার (এনএম) প্রক্রিয়ার উৎপাদন বৃদ্ধি, ৪/৫ এনএম নোডের উচ্চ ব্যবহার হার এবং সিওডব্লিউওএস (চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট) প্যাকেজিং সম্প্রসারণ।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ওএসএটি খাতের আয় ১১ শতাংশ বেড়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ের বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। এএসই টেকনোলজি হোল্ডিংস এ বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। অন্যদিকে কিং ইয়ুয়ান ইলেকট্রনিকস কোম্পানির আয় বার্ষিক ৩০ শতাংশেরও বেশি বেড়েছে, যা মূলত জিপিইউ চাহিদা বৃদ্ধির কারণে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডভান্সড প্যাকেজিং ওএসএটি কোম্পানিগুলোর জন্য নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে, যেখানে এআই জিপিইউ ও এআই এএসআইসি ২০২৫-২৬ সালে প্রধান চালিকাশক্তি হবে।

বিশ্লেষকরা বলছেন, বছরের দ্বিতীয়ার্ধেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। ভোক্তা ইলেকট্রনিকসের প্রচলিত পিক সিজন, এআই অ্যাপ্লিকেশন ও অর্ডারের দ্রুত বৃদ্ধি এবং চীনের বিদ্যমান অনুদান নীতি তৃতীয় প্রান্তিকে আয় বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে। পিউর ফাউন্ড্রির অ্যাডভান্সড প্রসেস নোডে ব্যবহার হার এবং ওয়েফার শিপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

সংক্ষেপে সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি ২.০ বাজার একটি রূপান্তরমূলক পর্যায়ে প্রবেশ করেছে। এআই চিপের চাহিদা এবং অ্যাডভান্সড প্যাকেজিং প্রযুক্তির অগ্রগতি শিল্পের চিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। যারা প্রক্রিয়া ও সিস্টেম-লেভেল সমন্বয়ে উদ্ভাবনে সক্ষম, তারা বাজারে স্থায়ী সাফল্য অর্জন নিশ্চিত করতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্সেল পণ্য কিনে লক্ষ লক্ষ টাকা পাওয়ার সুযোগসহ নানা সুবিধা
নির্বাচিত

মার্সেল পণ্য কিনে লক্ষ লক্ষ টাকা পাওয়ার সুযোগসহ নানা সুবিধা

‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার
প্রযুক্তি সংবাদ

‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার

করোনা ছড়াতে পারে মোবাইল ফোনের মাধ্যমেও!
প্রযুক্তি সংবাদ

কণ্ঠস্বরের মাধ্যমেই করোনা পরীক্ষা

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে
নির্বাচিত

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে

যে কাজ করলে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন
নির্বাচিত

যে কাজ করলে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি
নির্বাচিত

অ্যাপলের এ১৬-কে ছাড়াবে মিডিয়াটেকের ডাইমেনসিটি

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি
টেলিকম

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

গেমিং ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে...

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ সেপ্টেম্বর ২০২৫

এআই চিপ ও প্যাকেজিং চাহিদা বৃদ্ধিতে সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি বাজারে ১৯% প্রবৃদ্ধি

Techzoom.TV |
TechzoomTV