Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাবে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
এআইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাবে মেটা
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘মেটা এআই’-এর সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনের ভিত্তিতে আরও ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হবে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাটবটে যেসব বিষয়ে কথা বলবেন, সে অনুযায়ী তাদের কাছে বিজ্ঞাপন পৌঁছানো আরও সহজ হবে মেটার জন্য।

মেটা ইতিমধ্যে তাদের প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের পোস্ট, ক্লিক ও যোগাযোগের ভিত্তিতে বিজ্ঞাপন দেখায়। তবে চ্যাটবটের সঙ্গে আলাপ-আলোচনার তথ্য জানার মাধ্যমে কোম্পানিটি জানতে পারবে ব্যবহারকারীরা কী ধরনের পণ্য খুঁজছেন, কোথায় ভ্রমণের পরিকল্পনা করছেন বা কোন সমস্যা সমাধানের জন্য কোন পণ্যের প্রয়োজন।

গতকাল বুধবার মেটা তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, ‘অন্যান্য ব্যক্তিগত পরিষেবার মতোই, আমরা আপনার কার্যকলাপের ভিত্তিতে বিজ্ঞাপন ও বিষয়বস্তু সাজিয়ে থাকি। এর ফলে আপনার আগ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার অভিজ্ঞতাও উন্নত হয়। অনেকে আশা করেন তাদের মিথস্ক্রিয়া তাদের কাছে যা দেখাচ্ছে, তাকে আরও প্রাসঙ্গিক করে তুলবে। শিগগিরই এআইয়ের সঙ্গে মিথস্ক্রিয়াও এমন একটি সংকেত হবে, যা আমরা মানুষের অভিজ্ঞতা উন্নত করতে ব্যবহার করব।’

বিজ্ঞাপন ছাড়াও মেটা এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার করে প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীরা কী ধরনের কনটেন্ট দেখবেন, তা-ও নির্ধারণ করা হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যবহারকারী চ্যাটবটে হাইকিং নিয়ে কথা বলেন, তাহলে মেটা বুঝতে পারবে যে তিনি এ বিষয়ে আগ্রহী এবং তাকে হাইকিং সম্পর্কিত আরও কনটেন্ট দেখাবে।

তবে এতে মেটার ওপর বাড়তি চাপ পড়বে। অর্থাৎ, কেউ যদি চ্যাটবটের সঙ্গে সম্পর্কের সমস্যা বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলেন (অনেকে এখন চ্যাটবটকে থেরাপিস্টের মতো ব্যবহার করেন), তাহলে যেন তার ভিত্তিতে ভুল বা ক্ষতিকারক কনটেন্ট দেখানো না হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, মেটা এআইয়ের মাসিক ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি। তবে তারা নিয়মিত চ্যাটবট ব্যবহার করেন কি না, তা স্পষ্ট নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা একক মেটা এআই অ্যাপের মাধ্যমে চ্যাটবটের সঙ্গে কথা বলা যায়।

বিজ্ঞাপন ব্যবসা থেকে মেটা ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ আয় করছে। গত প্রান্তিকে তাদের বিজ্ঞাপন রাজস্ব ছিল ৪ হাজার ৬ ৫০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই আয় ২১ শতাংশের বেশি বেড়েছে। চলতি বছরের শুরু থেকে মেটার শেয়ার প্রায় ২০ শতাংশ বেড়েছে এবং অক্টোবরের ১ তারিখ পর্যন্ত এর বাজারমূল্য ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ভবিষ্যতে মানুষ গুগল বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার পরিবর্তে এআই চ্যাটবটের মাধ্যমেই অনলাইন কেনাকাটা করতে চাইবে বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকেরা। মেটার প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের সম্প্রতি তাদের চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে ব্যবহারকারীদের সরাসরি নির্দিষ্ট জিনিস কেনার সুবিধা চালু করেছে। তবে এটি বর্তমানে বিজ্ঞাপনভিত্তিক ব্যবসা নয়।

মেটা ব্যবহারকারীদের তাদের ‘অ্যাড প্রিফারেন্স’ টুল ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন টার্গেটিংয়ের জন্য বিষয় যুক্ত বা অপসারণ করার সুযোগ দেবে। ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিডের কনটেন্ট নিয়ন্ত্রণের জন্যও একই ধরনের বৈশিষ্ট্য রয়েছে।

মেটা আরও জানিয়েছে, তারা ধর্মীয় দৃষ্টিভঙ্গি, যৌন অভিযোজন (Sexual orientation) রাজনৈতিক মতামত, স্বাস্থ্য, জাতিগত বা নৃতাত্ত্বিক উৎস, দার্শনিক বিশ্বাস বা ট্রেড ইউনিয়ন সদস্য সংক্রান্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেবে না।

এর আগে মেটা এআই অ্যাপ চালু হওয়ার পরে ব্যবহারকারীরা ভুলবশত ব্যক্তিগত চ্যাট (সম্পর্কের সমস্যা বা আর্থিক বিষয় নিয়ে) জনসমক্ষে শেয়ার করে ফেলেছেন। পরে মেটা একটি পপ-আপ যোগ করে, যা ব্যবহারকারীদের ‘ডিসকভার’ নামক ফিডে কোনো এআই কথোপকথন প্রকাশ করার আগে সতর্ক করে।

গত সপ্তাহে সেই ‘ডিসকভার’ ফিডকে প্রতিস্থাপন করা হয়েছে ‘ভাইবস’ নামে একটি নতুন ফিড দিয়ে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ মিনিটে চার্জে ২০ ঘণ্টা চলবে
নির্বাচিত

১০ মিনিটে চার্জে ২০ ঘণ্টা চলবে

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে
কিভাবে করবেন

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে

রিয়েলমি ডিভাইস পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে
ছাড় ও অফার

রিয়েলমি ডিভাইস পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে

ফ্রিল্যান্সিং এখন হাতের মুঠোয়: স্মার্টফোন দিয়েই শুরু করুন আয়ের পথ
প্রযুক্তি পরামর্শ

ফ্রিল্যান্সিং এখন হাতের মুঠোয়: স্মার্টফোন দিয়েই শুরু করুন আয়ের পথ

নির্বাচিত

Samsung Galaxy S24 Ultra :স্যামসাং আনল সর্বাধুনিক স্মার্টফোন

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না
নির্বাচিত

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না

Load More

ট্রেন্ডিং টপিক

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’
বিবিধ

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

র‍্যাগ ডের’ নামে বিশৃঙ্খলা বন্ধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
শিক্ষা ও ক্যাম্পাস

র‍্যাগ ডের’ নামে বিশৃঙ্খলা বন্ধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
প্রযুক্তি সংবাদ

প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

স্মার্টফোনের বাজার

ঈদের বাজারে ২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ড কোনগুলো জানেন কি?
প্রযুক্তি সংবাদ

৫০ হাজার থেকে ২ লাখ টাকা: দেশের বাজারে সেরা সব স্মার্টফোন

স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং...

এআই সার্ভারের চাহিদা বাড়লেও ডেলের ১০ শতাংশ কর্মী ছাঁটাই

এআই সার্ভারের চাহিদা বাড়লেও ডেলের ১০ শতাংশ কর্মী ছাঁটাই

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়

ফোনের ক্যাশ ক্লিয়ার করার উপায়: স্লো ফোনকে ফাস্ট করার নিয়ম

সারাক্ষণ ফোনের চার্জার কি প্লাগেই ভরে রাখেন থাকে? জানুন কী ক্ষতি করছেন

সারাক্ষণ ফোনের চার্জার কি প্লাগেই ভরে রাখেন থাকে? জানুন কী ক্ষতি করছেন

মাসের সবচেয়ে পঠিত

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix