Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওপেনএআইয়ের সোরায় এনিমে ও কপিরাইট কনটেন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 October 2025
ওপেনএআইয়ের সোরায় এনিমে ও কপিরাইট কনটেন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

জাপানি এনিমে ও অন্যান্য কপিরাইট সুরক্ষিত কনটেন্ট ব্যবহারে নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও তৈরির প্লাটফর্ম সোরায়। জনপ্রিয় জাপানি চরিত্র ব্যবহার করে বাস্তবধর্মী ভিডিও বানানোর প্রবণতা কমানোই এর মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। চলতি সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান এক ব্লগপোস্টে লিখেছেন, অনেক স্বত্বাধিকারী চান তাদের চরিত্রগুলো কীভাবে ব্যবহার হবে, তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকুক। এজন্য একটি নতুন ব্যবস্থা চালু করা হবে, যেখানে সৃজনশীল কাজের মালিকরা তাদের চরিত্র এআই-নির্মিত ভিডিওতে কোন শর্তে ব্যবহার করা যাবে তা ঠিক করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, সোরার আয় থেকে একটি অংশ কপিরাইট মালিকদের সঙ্গে ভাগাভাগি করার পরিকল্পনা রয়েছে। যারা তাদের চরিত্র বা কনটেন্ট ব্যবহারের জন্য ছাড় দেবেন, তারা এর আওতায় আসবেন। তবে এ আয়ের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে সোরার ব্যবহার বিনামূল্যে হলেও ভবিষ্যতে এটি পেইড মডেলে নেয়ার চিন্তা করছে প্রতিষ্ঠানটি।

অল্টম্যান বলেন, ‘‌জাপান থেকে আসা অসাধারণ সৃজনশীলতা রক্ষা করাই এ পরিবর্তনের মূল উদ্দেশ্য।’

সম্প্রতি সোরার নতুন সংস্করণ ‘সোরা টু’ চালু হওয়ার পর ব্যবহারকারীরা ড্রাগন বলের গোকু কিংবা পোকেমনের পিকাচুর মতো বিখ্যাত চরিত্র নিয়ে ভিডিও বানানো শুরু করেন। এসব ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতি সামলাতেই নীতি পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

এর আগে চলতি বছরের মার্চে চ্যাটজিপিটিতে ছবি তৈরির সুবিধা চালু হলে জাপানের জনপ্রিয় স্টুডিও ঘিবলির ধাঁচে তৈরি অনেক ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। তখনো কপিরাইট প্রশ্নে বিতর্ক তৈরি হয়েছিল।

ওপেনএআই জানিয়েছে, নতুন নীতির মাধ্যমে কোম্পানিটি সৃজনশীল শিল্পের মালিকদের স্বার্থ সুরক্ষিত করতে চায়। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য আরো সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টাও তারা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওপেনএআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% পর্যন্ত ছাড়
প্রযুক্তি সংবাদ

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% পর্যন্ত ছাড়

বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
প্রযুক্তি সংবাদ

‘মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট’ সুবিধা নিয়ে এলো ইমো

আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
প্রযুক্তি সংবাদ

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

জিপিএস সুবিধা, এক চার্জে ১৪দিন চলবে স্মার্টওয়াচ
নির্বাচিত

জিপিএস সুবিধা, এক চার্জে ১৪দিন চলবে স্মার্টওয়াচ

ই-কমার্স দিবস: ই-কমার্সের অপর পরিপূরকের হবে এফ-কমার্স
ই-কমার্স

ই-কমার্স দিবস: ই-কমার্সের অপর পরিপূরকের হবে এফ-কমার্স

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

নতুন প্রজন্মের এম৬ (M6) চিপ যুক্ত করে ২৪...

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 October 2025

ওপেনএআইয়ের সোরায় এনিমে ও কপিরাইট কনটেন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা

Techzoom.TV |
TechzoomTV