Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো
Share on FacebookShare on Twitter

গত ২১ মে জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশে অনলাইনে জুয়া খেলা, জুয়ার অ্যাপ বা পোর্টাল তৈরি, প্রচারণায় অংশ নিলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ ধরনের অপরাধে দুই বছরের দণ্ড বা ১ কোটি টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া ২১ ও ২২ ধারায় জুয়া খেলার জন্য কোনো অর্থনৈতিক লেনদেন, জুয়া খেলা বিষয়ে কোনো প্রতারণা বা জালিয়াতি করাকেও নিষিদ্ধ করা হয়েছে। তারপরও থেমে নেই এই অপকর্ম। বেনামি ছাড়া পরিচিত ও বিশ্বস্ত অনলাইন, টিভি এমনকি বিলবোর্ডেও এসব জুয়ার বিজ্ঞাপন চলছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে এরই মধ্যে দিফায় দফায় দফায় বিভিন্ন লিংক ব্লক করলেও ক্রিকেট দুনিয়ার জনপ্রিয় পোর্টাল বাংলাদেশের ভিজিটরদের সামনে এসব বিজ্ঞাপন দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ই-মেইল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। এই ই-মেইল সাড়া না দিলে পোর্টালটি বাংলাদেশ থেকে ব্লক করতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মাধ্যমে জনমত গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

১৩ অক্টোবর, সোমবার দিবাগত রাতে তিনি ফেসবুকে এক পোস্টে জানান, এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো ডটকম। অনলাইন জুয়ার প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ নিষিদ্ধ। আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট প্লেইং দেশের ক্রিকইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত।

তিনি লিখেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ক্রিকইনফোকে এ বিষয়ে ই-মেইল পাঠিয়েছে। পরবর্তীতে তাদেরকে ডাকযোগে রেজিস্ট্রি করে চিঠি পাঠানো হবে। একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের ওপর আয়কর কিংবা ভ্যাট হিসাবে বাংলাদেশকে কোন অর্থ দেয়নি আইন পাসের আগে-পরে।

বিশেষ সহকারী লিখেন, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, এ বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে।

প্রসঙ্গত, নতুন অধ্যাদেশের অধীনে এরই মধ্যেই জুয়ার সঙ্গে জড়িত এগারো শ-এর বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্ট শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার। অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বলা হয়েছে, অনলাইন জুয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বিজ্ঞাপন দাতা কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপনগ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।িএছাড়াও অনলাইন জুয়া নিয়ে অভিযোগ জানাতে notify@ncsa.gov.bd– মেইলে যোগাযোগ করতে পারবেন নেটিজেনরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্রিকইনফোজুয়ার বিজ্ঞাপন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহজে রিটার্ন জমা দিতে চালু হবে মোবাইল অ্যাপ
প্রযুক্তি সংবাদ

সহজে রিটার্ন জমা দিতে চালু হবে মোবাইল অ্যাপ

জাকাত-অনুদান দিতে ক্রাউডফান্ডিং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘একদেশ’ চালু
প্রযুক্তি সংবাদ

জাকাত-অনুদান দিতে ক্রাউডফান্ডিং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘একদেশ’ চালু

‘করোনার চেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার শঙ্কা বেশি’
অটোমোবাইল

‘করোনার চেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার শঙ্কা বেশি’

বাংলাদেশ আইসিটি কম্পিটিশনের দ্বিতীয় পর্বে ১২৭ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ আইসিটি কম্পিটিশনের দ্বিতীয় পর্বে ১২৭ শিক্ষার্থী

চীনে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ের হারমোনিওএস
নির্বাচিত

চীনে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ের হারমোনিওএস

সাশ্রয়ী দামে সেরা গেমিং অভিজ্ঞতা দেবে ৮ গিগাবাইট র‍্যামের অপো এ৯ ২০২০
নির্বাচিত

সাশ্রয়ী দামে সেরা গেমিং অভিজ্ঞতা দেবে ৮ গিগাবাইট র‍্যামের অপো এ৯ ২০২০

Load More

ট্রেন্ডিং টপিক

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে
বিবিধ

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?
ফিচার

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত
বিবিধ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড
ই-কমার্স

ভোক্তার আস্থা অর্জন এবং পণ্য ও সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ অক্টোবর ২০২৫

জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো

Techzoom.TV |
TechzoomTV