Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন বছরে সবচেয়ে ভালো তৃতীয় প্রান্তিক পার করেছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 October 2025
তিন বছরে সবচেয়ে ভালো তৃতীয় প্রান্তিক পার করেছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

সার্ভারের চাহিদা বাড়ায় সাম্প্রতিক মাসগুলোয় প্রযুক্তির বাজারে মেমোরি চিপের দাম বেড়েছে। এতে বিগত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে গত তিন বছরের মধ্যে সবচেয়ে ভালো তৃতীয় প্রান্তিক পার করেছে স্যামসাং। এলএসইজি স্মার্টএস্টিমেটের এক জরিপভিত্তিক পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০২২ সালের পর এবারই সম্ভবত বছরের তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বড় মুনাফা প্রবৃদ্ধি দেখা পেয়েছে স্যামসাং। খবর রয়টার্স।

দক্ষিণ কোরিয় জায়ান্ট প্রতিষ্ঠানটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। তবে ৩১ জন বিশ্লেষকের মন্তব্যের ওপর ভিত্তি করে এলএসইজি স্মার্টএস্টিমেট জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন মুনাফা দাঁড়াতে পারে ১০ দশমিক ১ ট্রিলিয়ন ওন বা প্রায় ৭১১ কোটি ডলারে, যা ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, মূলত প্রচলিত মেমোরি চিপের মূল্যবৃদ্ধির কারণে স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। এতে হাই-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) চিপের বিক্রির ধীরগতিতে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠবে কোম্পানিটি। অর্থাৎ এনভিডিয়াকে নতুন এইচবিএম চিপ সরবরাহ না করেই মুনাফা করছে প্রতিষ্ঠানটি।

নতুন এইচবিএম চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিকাশে খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। এটি বিদ্যুৎ খরচ কমাতে ও বড় ডাটাসেট প্রক্রিয়াকরণে সাহায্য করবে।

বিশ্লেষকরা বলেছেন, বিশেষত হাইপারস্কেল ও চ্যাটজিপিটির এআই-সংক্রান্ত বিনিয়োগ থেকে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এতে সাধারণ সার্ভারগুলোয় কাজের চাপ বেড়েছে, যা প্রচলিত মেমোরি চিপের দাম বাড়িয়ে দিয়েছে।

ট্রেন্ডফোর্সের তথ্যানুযায়ী, সার্ভার, স্মার্টফোন ও পিসিতে ব্যবহৃত কিছু ডিআরএএম চিপের দাম ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় গত প্রান্তিকে ১৭১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

তৃতীয় প্রান্তিকজুড়ে স্যামসাংয়ের প্রচলিত মেমোরি চিপ ব্যবসা ভালো করেছে। তবে বিশ্লেষকরা বলেছেন, নতুন ১২-লেয়ার এইচবিএমথ্রিই চিপ এনভিডিয়াকে সরবরাহে বিলম্বের কারণে মুনাফা ও শেয়ারের দাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিদ্বন্দ্বী এসকে হাইন্যাক্স ও মাইক্রোনও এআই-সংক্রান্ত চাহিদা থেকে বেশি মুনাফা পেয়েছে। কিন্তু স্যামসাং বেশি মুনাফা করতে পারছে না। কারণ চীনের বাজারে উন্নত চিপ বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে
নির্বাচিত

গত নয় মাসে আয় বেড়েছে হুয়াওয়ের

আইফোনের ডার্ক মোডে ৩০% ব্যাটারি সাশ্রয়
নির্বাচিত

আইফোনের ডার্ক মোডে ৩০% ব্যাটারি সাশ্রয়

৩১ মার্চ লঞ্চ হবে ভিভো-র ৫জি ফোন ভিভো এস৬
নির্বাচিত

৩১ মার্চ লঞ্চ হবে ভিভো-র ৫জি ফোন ভিভো এস৬

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম
ই-কমার্স

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?
প্রযুক্তি সংবাদ

দিনে ৮ ঘণ্টা কুলার চালালে মাসে বিদ্যুৎ খরচ কত আসবে?

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং
নির্বাচিত

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2025

তিন বছরে সবচেয়ে ভালো তৃতীয় প্রান্তিক পার করেছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV