Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
দেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)
Share on FacebookShare on Twitter

“উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা” – প্রতিপাদ্যে ১৮ অক্টোবর, শনিবার ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) অডিটোরিয়ামে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’ বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ টোকেন। সন্ধ্যায় চ্যাম্পিয়নদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিআইপিএস, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.), চেয়ারম্যান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আমরা প্রায়ই নিজেদেরকে হীনভাবে দেখি এবং পশ্চিমা সংস্কৃতির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি। অথচ আমাদের তরুণ প্রজন্মের মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা – তাদের উদ্ভাবনী শক্তিই পারে বাংলাদেশকে বিশ্বের প্রযুক্তি মানচিত্রে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।”

বিশেষ অতিথি জনাব শীষ হায়দার চৌধুরী বলেন, “আমরা চাই এমন প্রোগ্রামের মাধ্যমে কিছু ইনোভেটিভ প্রজেক্ট বেরিয়ে আসুক, যেগুলোতে আইসিটি ডিভিশন বিনিয়োগ করতে আগ্রহী হবে। ইতোমধ্যেই আইসিটি ডিভিশনের অনেক চলমান প্রকল্প রয়েছে এবং আমরা এমন কিছু টেকনোলজি প্রজেক্ট খুঁজছি, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাস্তব উপকার পাবে।”

বিশেষ অতিথি মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, “মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে চিহ্নিত করে তার প্রযুক্তিনির্ভর সমাধান বের করাই প্রকৃত উদ্ভাবনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগাতে হবে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ঘরে বসে এই ধরনের কর্মসূচিতে অংশ নিতে পারে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে ওঠে।”

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)–এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর বলেন, “বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস-এর মাধ্যমে আমরা উদ্ভাবকদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা তাদের আইডিয়া উপস্থাপন করতে পারবে এবং জাতীয় স্বীকৃতি পাবে। এর মাধ্যমে দেশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও স্টার্টআপগুলো আরও এগিয়ে যাবে এবং বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)-এর জেনারেল সেক্রেটারি মুন এম. রাজীব বলেন, “বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) মূলত একটি সহযোগিতামূলক ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে মিড–ম্যানেজমেন্ট প্রফেশনাল, শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও সাংবাদিকরা একসাথে কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্ভাবনকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা।”

এ বছর সারাদেশ থেকে ২৫৫টি আইডিয়া প্রতিযোগিতায় প্রজেক্ট সাবমিট করে। এর মধ্য থেকে ৯০টি আইডিয়া প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরবর্তীতে ৯ অক্টোবর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও ১১ অক্টোবর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পর্ব শেষে ৩২টি আইডিয়াকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। চ্যাম্পিয়ন ছাড়া বাকিদের উইনার ও মেরিট ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

চ্যাম্পিয়ন

এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ৯টি উদ্যোগ। এরমধ্যে শিক্ষার্থী ক্যাটাগরিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) দলের উদ্ভাবন রাডসেফ; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্ভাবন বৃত্ত ডট এক্সওয়াইজেড; আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কেয়ার হুইলচেয়ার এবং রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবন সেফ স্টেপ-কে চ্যাম্পিয়ন সম্মানা দেয়া হয়।

আর ব্যক্তিগত উদ্যোগ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে সেবার জানালা– ইমপ্যাক্টফিউজ কোয়ালিশন। 

এছাড়াও প্রতিষ্ঠান শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে টানেলার্স এর জন্য ফাস্ট অ্যান্ডভান্সড অব বাংলাদেশ (এমটিবিএম) বোর্ড; ই-রিটার্ন সিস্টেম এর জন্য সিনেসিস আইটি পিএলসি’; কমপ্লিফাই এর জন্য রাইজআপ ল্যাবসএবং রোবোলাইফ বায়োনিক আর্ম প্রতিষ্ঠাতা রোবোলাইফ টেকনোলজিস।

উইনার 

শিক্ষার্থী শ্রেণি : ব্র্যাকইউ মঙ্গলতরী– ব্র্যাক ইউনিভার্সিটি; ড্রেইনসেন্স– ঢাকা গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট; হাইব্রিড ফ্রড শিল্ড– আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি); অজগর– ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ); সহপাঠী এআই- জিএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস। 

প্রতিষ্ঠান শ্রেণি : ডিএলআরএমএস সফটওয়্যার– সফটবিডি লিমিটেড; মোবিম্যানেজার– ইনোভেক্স আইডিয়া সলিউশন লিমিটেড; ন্যায্যমূল্য (ফেয়ার প্রাইজ)– ইক্সোরা সলিউশন লিমিটেড।

ব্যক্তি/দল শ্রেণি : প্রজেক্ট পানি ও কিউআরএআরজি আই মোশন ট্র্যাকার।

মেরিট 

শিক্ষার্থী শ্রেণি : দোকান– ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স; সোলারশিল্ড – জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সস; গ্লুসনিক–ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্লিংকটক–জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সস; বার্তাপ্রহরী– এআইইউবি; স্টাইলঅন–ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রতিষ্ঠান শ্রেণি : জেনওএস অটোমোটিভ অপারেটিং সিস্টেম–জাদুপিসি; ন্যাশনাল জব পোর্টাল– সিনেসিস আইটি পিএলসি; পেপ্রোটেক্ট–ইনোভেক্স আইডিয়া সলিউশন লিমিটেড।

ব্যক্তি/দল শ্রেণি : অ্যাম্মাউ, অ্যাঙ্কর আই ও ই-ভো। 

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের  টাইটেল স্পনসর ছিল এনসিসি ব্যাংক পিএলসি; গোল্ড স্পনসর– মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি); সিলভার স্পন্সর- সিটি ব্যাংক পিএলসি;  নলেজ পার্টনার– আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি),  ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব); গিফট স্পনসর– সুপার স্টার গ্রুপ, রেড ডেটা (প্রা.) লি. ও শেয়ারট্রিপ; ডিজিটাল ক্যাম্পেইন পার্টনার ছিলো স্মার্ট-ট্রেন্ড ডিজিটাল এবং স্ট্র্যাটেজিক পার্টনার- জেসিআই বাংলাদেশ।

 

Tags: আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মৃত্যুঝুঁকি জানাবে বাঙালি বিজ্ঞানীর কোভিড ক্যালকুলেটর
প্রযুক্তি সংবাদ

মৃত্যুঝুঁকি জানাবে বাঙালি বিজ্ঞানীর কোভিড ক্যালকুলেটর

টিকটকের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্র
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে মামলা করলো যুক্তরাষ্ট্র

তরুণ প্রজন্মকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে বললেন রাষ্ট্রপতি
প্রযুক্তি সংবাদ

তরুণ প্রজন্মকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে বললেন রাষ্ট্রপতি

ফোল্ডএবল ফোনে এখনও ক্ষতির খাতায় হুয়াওয়ে
নির্বাচিত

ফোল্ডএবল ফোনে এখনও ক্ষতির খাতায় হুয়াওয়ে

কল প্রতারণা রুখতে ট্রুকলারে স্ক্যামফিড–সুবিধা চালু
নির্বাচিত

কল প্রতারণা রুখতে ট্রুকলারে স্ক্যামফিড–সুবিধা চালু

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী করতে হবে’
নির্বাচিত

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী করতে হবে’

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix