Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবসায় এআই ইন্টিগ্রেশনে নতুন মাত্রা যোগ করতে এজেন্টফোর্স ৩৬০ আনল সেলসফোর্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 October 2025
কনটেক্সট ইনডেক্সিং
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় সিআরএম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেলসফোর্স তাদের নতুন উদ্ভাবন ‘এজেন্টফোর্স ৩৬০’ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ড্রিমফোর্স ২০২৫ সম্মেলনে প্ল্যাটফর্মটি উন্মোচন করা হয়। এটি এন্টারপ্রাইজ পর্যায়ে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট তৈরি, নিয়ন্ত্রণ ও পরিচালনার একটি পূর্ণাঙ্গ সমাধান হিসেবে কাজ করবে। গ্রাহক ও কর্মীদের সঙ্গে সব ধরনের যোগাযোগে ধারাবাহিক ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা নিশ্চিত করতেই এটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দ্রুত এআই প্রোটোটাইপ থেকে পূর্ণাঙ্গ এজেন্ট তৈরিতে সক্ষম হবে।

১২ হাজারের বেশি পূর্ববর্তী এজেন্টফোর্স বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে সেলসফোর্স নিয়ে এসেছে নতুন ‘এজেন্ট স্ক্রিপ্ট’ যা মানুষের পড়ার উপযোগী একটি স্ক্রিপ্টিং ভাষা। এটি টিমগুলোকে এজেন্টদের জটিল আচরণ বুঝতে সহায়তা করবে। এতে রয়েছে কন্ডিশনাল লজিক, গাইডেড কন্ট্রোল ও ওয়ার্কফ্লো হ্যান্ড-অফের মতো উন্নত ফিচার। কনফিগারযোগ্য অ্যাটলাস রিজনিং ইঞ্জিনের সঙ্গে মিলে এজেন্ট স্ক্রিপ্ট বৃহৎ আকারের ভাষা মডেলগুলোর সৃজনশীলতা এবং কাঠামোবদ্ধ ব্যবসায়িক লজিকের মধ্যে কার্যকর ভারসাম্য রক্ষা করে। এজেন্টফোর্স ৩৬০ এর এই এজেন্ট স্ক্রিপ্ট এখন গুগল জেমিনি, ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ একাধিক মডেলে ব্যবহারযোগ্য।

প্ল্যাটফর্মটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো ‘এজেন্টফোর্স ভয়েস’, যা অত্যন্ত বাস্তবসম্মত, লো-লেটেন্সি ও ভয়েস কমান্ড গ্রহণ করে সল্যুশন প্রদান করে। এই এজেন্টরা শুধু লাইভ ট্রান্সক্রিপশন ধারণ করে রাখে না, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) রেকর্ড আপডেট, ওয়ার্কফ্লো ট্রিগার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) কলের মতো কাজও করতে পারে। এর মাধ্যমে এজেন্টরা সহজেই মানুষের থেকে অসমাপ্ত কাজ বুঝে নিতে পারে। এই ফিচারগুলো সেলসফোর্স ও অ্যামাজন কানেক্ট, ফাইভ নাইন, নাইস ও ভোনেজের মতো শীর্ষস্থানীয় কন্টাক্ট সেন্টার প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে কাজ করে।  

এজেন্টফোর্স বিল্ডার বিভিন্ন টিমকে একই ওয়ার্কস্পেসে এজেন্ট ডিজাইন, টেস্ট ও আরও উন্নত করে গড়ে তোলার সুযোগ দিয়ে থাকে। এতে রয়েছে ডক-লাইক এডিটর, লো-কোড ক্যানভাস এবং স্ক্রিপ্ট ভিউ। এর এআই কোডিং পার্টনার “এজেন্টফোর্স ভাইবস” প্রকল্পের ডেটার সমন্বয় করে করে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করে। অন্যদিকে, ডেটা ৩৬০ দ্বারা চালিত “ইন্টেলিজেন্ট কনটেক্সট” অগোছালো কনটেন্ট—যেমন পিডিএফ, টেবিল, ইমেজ, ফ্লোচার্ট ইত্যাদিকে কার্যকর ডেটায় রূপান্তর করে, যাতে এজেন্টরা দ্রুত ও নির্ভুলভাবে ব্যবসার সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দিতে পারে।

রেডিটের সেলস স্ট্র্যাটেজি ও অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট জন থম্পসন বলেন, “এজেন্টফোর্স প্রয়োগ করার পর থেকে রেডিট ৪৬ শতাংশ ক্ষেত্রে গ্রাহকদের আরও ভালোভাবে সহায়তা প্রদান করতে এবং সমাধানের সময় গড়ে ৮.৯ মিনিট থেকে মাত্র ১.৪ মিনিটে নিয়ে আসতে সক্ষম হয়েছে। যা সামগ্রিক সেবায় ৮৪ শতাংশ উন্নতি করেছে। এর ফলে আমরা জটিল কাজের জন্য অন-ডিমান্ড সেবা প্রদান করতে পারছি, বিজ্ঞাপনদাতাদের সন্তুষ্টি স্কোর ২০ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছি এবং আমাদের মানব প্রতিনিধিদের বার বার আসা একই ধরনের প্রশ্ন থেকে রেহাই দিতে পেরেছি।”

সেলসফোর্স জানায়, এজেন্টফোর্স ভয়েস চলতি বছরের ২১ অক্টোবর থেকে সকল গ্রাহক প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে। একই মাসে কনটেক্সট ইনডেক্সিংও উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, এজেন্ট স্ক্রিপ্ট, নতুন এজেন্টফোর্স বিল্ডার এবং এজেন্ট গ্রাফ বাজারে আসবে নভেম্বরে। ডিসেম্বরে উন্মুক্ত করা হবে এজেন্টফোর্স ভয়েসের পাইলট সংস্করণগুলো।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এজেন্ট স্ক্রিপ্টকনটেক্সট ইনডেক্সিংনতুন এজেন্টফোর্স বিল্ডারসেলসফোর্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন সেলের রেকর্ড ভেঙ্গে অফলাইন স্টোরে রিয়েলমি সি২
নির্বাচিত

অনলাইন সেলের রেকর্ড ভেঙ্গে অফলাইন স্টোরে রিয়েলমি সি২

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস
নির্বাচিত

ডায়নামিক র‌্যাম এক্সপানশন ফিচারসহ রিয়েলমির ভি১১এস

বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যে আগ্রহ কম্বোডিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যে আগ্রহ কম্বোডিয়ার

শ্রীলঙ্কায় শেখ হাসিনার মতো নেতৃত্ব নেই বলে তাদের এই অবস্থা
প্রযুক্তি সংবাদ

শ্রীলঙ্কায় শেখ হাসিনার মতো নেতৃত্ব নেই বলে তাদের এই অবস্থা

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হচ্ছে হুয়াওয়ে

ফোনে যে ধরনের ছবি তুলে সেভ রাখলেই বিপদ
নির্বাচিত

ফোনে যে ধরনের ছবি তুলে সেভ রাখলেই বিপদ

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 October 2025

ব্যবসায় এআই ইন্টিগ্রেশনে নতুন মাত্রা যোগ করতে এজেন্টফোর্স ৩৬০ আনল সেলসফোর্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix