Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বডি ক্যামেরার জন্য থোক বরাদ্দ ৪০০ কোটি টাকা; চলতি সপ্তাহের মধ্যে ই-গেট চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
বডি ক্যামেরার জন্য থোক বরাদ্দ ৪০০ কোটি টাকা; চলতি সপ্তাহের মধ্যে ই-গেট চালু
Share on FacebookShare on Twitter

আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জন্য বডি ক্যামেরা কিনতে প্রতিটি ক্যামেরার দাম এখনো নির্ধারিত না হলেও এজন্য ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে বলে জানেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে তিনি এ সংক্রান্ত পত্রিকার প্রতিবেদনে দামের বিষয়টি কীভাবে জানা গেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে নির্বাচনের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উঠলেও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এখনো ওঠেনি বলেও জানান তিনি।

২০ অক্টোবর, সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বডি ক্যামেরা কেনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা এমন না যে বাজারে গেলাম, কিনে নিয়ে আসলাম। এজন্য যে পদ্ধতি আছে সে অনুযায়ী কেনা হবে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে অতিরিক্ত দামে প্রতিটি এক লাখ টাকা দামের বডি ক্যামেরা কেনা হচ্ছে খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনারা জানেন কীভাবে? তবে ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এরপর নেগোসিয়েশন হবে, তখন দাম নির্ধারণ হবে। এটা নিয়ে দামাদামি হবে, তারপর একটা মূল্যে আনা হবে।’

বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেট চালু করা হবে। এ সপ্তাহের মধ্যে যাতে ই-গেট চালু করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে ই-গেইট দিয়ে ঢুকতে পারবে। তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে সকল বিদেশস্থ বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে একটা বৈঠক হয়েছে। সেখানে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি করে দেয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা হলো সেটা তারা তদন্ত করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

নির্বাচন নিয়ে সংশয় বা চ্যালেঞ্জ রয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো সংশয় নেই, তবে চ্যালেঞ্জ রয়েছে। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যা আগে কখনো ছিলো না। তাছাড়া গত তিন জাতীয় সংসদ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে এ নির্বাচনে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।

ব্রিফিংয়ে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এনডিসি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: বডি ক্যামেরা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘাপটি মেরে থাকা কুচক্রীদের ব্যাপারে সতর্ক থাকুন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ঘাপটি মেরে থাকা কুচক্রীদের ব্যাপারে সতর্ক থাকুন: মোস্তাফা জব্বার

সিম ছাড়া আইফোন ১৪ বাংলাদেশে ব্যবহার করা যাবে?
নির্বাচিত

সিম ছাড়া আইফোন ১৪ বাংলাদেশে ব্যবহার করা যাবে?

আইফোনে ফিরতে পারে টাচ আইডি
প্রযুক্তি সংবাদ

আইফোনে ফিরতে পারে টাচ আইডি

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২
প্রযুক্তি সংবাদ

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২

স্কিন কেয়ারের নতুন ঠিকানা বিউটিল্যাব
ই-কমার্স

স্কিন কেয়ারের নতুন ঠিকানা বিউটিল্যাব

ওয়ালটনে প্রযুক্তিপণ্য উৎপাদনের অগ্রগতি দেখে মুগ্ধ গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনে প্রযুক্তিপণ্য উৎপাদনের অগ্রগতি দেখে মুগ্ধ গণশিক্ষা প্রতিমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

চার দিনেই হিট লিমিট ছাড়িয়ে গেছে তেল কই অ্যাপ
নির্বাচিত

চার দিনেই হিট লিমিট ছাড়িয়ে গেছে তেল কই অ্যাপ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix