Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুয়া-পর্নো সাইট বন্ধে কঠোর অবস্থানে সরকার: ৪৮২০ MFS অ্যাকাউন্ট ব্লক, নভেম্বরে চালু হচ্ছে NEIR

অনলাইন জুয়া-পর্নোগ্রাফি বন্ধে সমন্বিত অভিযানে নামছে সরকার নভেম্বরে চালু হচ্ছে NEIR, বন্ধ হয়েছে ৪৮২০টি MFS অ্যাকাউন্ট ও ১৩৩১টি পোর্টাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
জুয়া-পর্নো সাইট বন্ধে কঠোর অবস্থানে সরকার: ৪৮২০ MFS অ্যাকাউন্ট ব্লক, নভেম্বরে চালু হচ্ছে NEIR
Share on FacebookShare on Twitter

অনলাইন জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সাইটের রমরমা কার্যক্রমে লাগাম টেনে ধরতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এসব কার্যক্রমের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং তরুণ সমাজের অবক্ষয় রোধে সংশ্লিষ্ট সকল অংশীজনকে নিয়ে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে অনুষ্ঠিত এই সভায় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোবাইল অপারেটর এবং মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অনলাইন জুয়া এবং অর্থ পাচার প্রতিরোধে ইতোমধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) ও বিটিআরসির সহায়তায় চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত ৪ হাজার ৮২০টি এমএফএস অ্যাকাউন্ট এবং জুয়ায় ব্যবহৃত ১ হাজার ৩৩১টি পোর্টাল বন্ধ করা হয়েছে।”

অপরাধ দমনে আসছে নতুন প্রযুক্তি

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অপরাধীরা একটি সাইট বন্ধ করলে একাধিক সাইট তৈরি করছে এবং এমএফএস অ্যাকাউন্ট বন্ধ করলে অ্যাপ-ভিত্তিক লেনদেনে চলে যাচ্ছে। এই চক্র ভাঙতে প্রযুক্তিগতভাবেই মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, জুয়ার অর্থ লেনদেনকারী অ্যাকাউন্টের তালিকা তৈরির পাশাপাশি যে সব পোর্টালে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, সেগুলোও বন্ধ করা হবে। তিনি মোবাইল অপারেটরদেরকে পপ-আপ বিজ্ঞাপন বন্ধে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোকে ‘একটিভ ক্রলার’ ব্যবহার করে জুয়া ও বেটিং শনাক্ত করার আহ্বান জানান।

সভায় জানানো হয়, অপরাধ দমনের অন্যতম হাতিয়ার হিসেবে আগামী নভেম্বর মাসেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালু করা হবে।

বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, “এনইআইআর (NEIR) চালু হলে মোবাইলে বিদ্যমান সিম পরিবর্তন করে পরবর্তী সিম চালু করতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে। ফলে এর মাধ্যমে অপরাধ উল্লেখযোগ্য হারে কমে আসবে।”

সমন্বিত অভিযানের ডাক

সভায় বিভিন্ন সংস্থা তাদের গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ তুলে ধরে।

  • বিএফআইইউ: সংস্থাটির প্রতিনিধি জানান, ইতোমধ্যে ৫৮ হাজার এমএফএস নম্বর বন্ধ করা হয়েছে। এনআইডি ও সিম ম্যাচিংয়ের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্ট যাচাইয়ে বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংকের একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
  • এনটিএমসি: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রতিনিধি জানান, তাদের পক্ষ থেকে ১২৩টি জুয়ার অ্যাপস বন্ধসহ অসংখ্য ওয়েব লিংক ব্লক করা হয়েছে।
  • গোয়েন্দা সংস্থা: এনএসআই-এর প্রতিনিধি জানান, এই অপরাধে দেশীয় চক্রের পাশাপাশি দুবাই ও মালয়েশিয়া থেকেও একটি চক্র জড়িত। তারা মেয়েদেরকে বিদেশে নিয়ে কলসেন্টার চালু করে জুয়া ও বেটিংয়ের প্রচারণা চালাচ্ছে। ডিজিএফআই-এর পক্ষ থেকে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) ব্ল্যাকলিস্ট পদ্ধতি চালুর সুপারিশ করা হয়।
  • সিআইডি: সাইবার পুলিশ সেন্টারের প্রতিনিধি জানান, গত দুই মাসে অনলাইনে বেটিংয়ে জড়িত ২ হাজারের বেশি সিম, ৬০০ সাইট ও ৫০টি অ্যাপস চিহ্নিত করা হয়েছে, যার অনেকগুলোই দেশের বাইরে থেকে পরিচালিত হয়।
  • মোবাইল অপারেটর: প্রতিনিধিরা জানান, জুয়ার সাইটগুলো অনেক সুরক্ষিত এবং বিভিন্ন নামে হওয়ায় এটি বন্ধে মাল্টিলেয়ারে এবং সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “তরুণদের মাইন্ডসেট পরিবর্তনের পাশাপাাশি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই জুয়া প্রতিরোধ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই নির্বাচন কমিশনসহ সকল পক্ষের নীতিনির্ধারণী ও কারিগরি টিমসমূহকে সাথে নিয়ে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tags: BFIUBTRCNEIROnline Gamblingঅনলাইন জুয়াঅর্থ পাচারএনইআইআরএমএফএসপর্নোগ্রাফিফয়েজ আহমদ তৈয়্যববাংলাদেশ ব্যাংকবিএফআইইউবিটিআরসিবেটিংসাইবার নিরাপত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য
নির্বাচিত

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

পাঞ্চ হোল ডিসপ্লের চমক নিয়ে এলো টেকনো
নির্বাচিত

পাঞ্চ হোল ডিসপ্লের চমক নিয়ে এলো টেকনো

ওয়ালটনের পণ্য কেন কিনবেন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের পণ্য কেন কিনবেন

নতুন পাঁচ সিকিউরিটি ফিচার আনল জুম
নির্বাচিত

নতুন পাঁচ সিকিউরিটি ফিচার আনল জুম

স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবা চালুর অনুমতি দিয়েছে সরকার
অটোমোবাইল

রাইড শেয়ারিং সেবা বন্ধ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনছে রিয়েল মি
প্রযুক্তি বাজার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনছে রিয়েল মি

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix