Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 January 2025
এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য
Share on FacebookShare on Twitter

কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। অসংখ্য পর্যটকের সমাগম ঘটে এখানে। তাই তো জেলা প্রশাসন কক্সবাজারের উদ্যোগ ও পরিকল্পনায় পর্যটকদের ব্যক্তিগত ভ্রমণ নির্দেশিকা হিসেবে তৈরি করা হয়েছে ‘ভ্রমণিকা’ অ্যাপ। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব তথ্য আছে এ অ্যাপে, একেবারে হাতের মুঠোয়।

আবাসন
সমুদ্রনগরী ভ্রমণের পরিকল্পনায় প্রথমেই প্রয়োজন আবাসন। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এই অ্যাপে সন্নিবেশিত আছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান; সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন। পর্যায়ক্রমে সব হোটেল-মোটেলের তথ্য যুক্ত করা হচ্ছে।

পরিবহন
কক্সবাজার ভ্রমণের প্রয়োজনীয় যাতায়াতের জন্য বাস, ট্রেন, বিমান ও সেন্টমার্টিনগামী জাহাজের টিকিটসহ সব তথ্য এ অ্যাপে পাওয়া যাবে। এ ছাড়া কক্সবাজার ভ্রমণে গিয়ে পর্যটকরা কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা অ্যাকটিভিটি আছে; এসব তথ্য পাবেন একটি অ্যাপেই। প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া আছে পর্যটকদের জন্য।

নিরাপত্তা
পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এতে। আছে পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপজ্জনক পয়েন্টের তথ্য। এ ছাড়া যে কোনো জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিস্ট পুলিশ, ডাক্তার ও বিচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া আছে। পাশাপাশি লাইফগার্ড সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ফোন নম্বরও পাওয়া যাচ্ছে। এমনকি অ্যাপ থেকে সরাসরি কল করার ব্যবস্থা আছে। কক্সবাজারের যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট পাওয়া যাবে সাথে সাথেই।

বিভিন্ন সেবা
সৈকত ভ্রমণকালে ঘোড়ায় চড়া, বিচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফিসহ যে কোন সেবা কোথায় কখন পাওয়া যাবে, সেসব বিস্তারিত তথ্য আছে এ অ্যাপে।

যেভাবে পাবেন
গুগল প্লে স্টোরে ‘Vromonika’ নামে সার্চ করলে অ্যাপটি পাওয়া যাবে। অথবা এই লিঙ্কে থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাচ্ছে এর প্রথম সংস্করণ। শিগগির অ্যাপটির পূর্ণাঙ্গ ভার্সন পাওয়া যাবে গুগল প্লে স্টোর অ্যান্ড অ্যাপল স্টোরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড অ্যাপঅ্যাপভ্রমণিকা

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
নির্বাচিত

সুকৌশলে ডাটার মূল্য বৃদ্ধি করা হয়েছে

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
প্রযুক্তি সংবাদ

গ্রামীণফোনের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায় সরকার

দ্রুতগতির নতুন ৫জি প্রসেসর আনল মিডিয়াটেক
প্রযুক্তি সংবাদ

চিপের দাম বাড়াচ্ছে মিডিয়াটেক

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ধনকুবের অ্যাপলের সফলতার গল্প!

বেসিস সফটএক্সপো শুরু ৬ ফেব্রুয়ারি
প্রযুক্তি সংবাদ

বেসিস সফটএক্সপো শুরু ৬ ফেব্রুয়ারি

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2025

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

Techzoom.TV |
TechzoomTV