Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 October 2025
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার
Share on FacebookShare on Twitter

উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানব উন্নয়ন সূচক, মাথাপিছু জিডিপি এবং উচ্চ আয়ের দিক থেকে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম সেরা অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ সিঙ্গাপুর। বিশেষ করে স্বাস্থ্যসেবায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বিশ্বের শীর্ষ হাসপাতালগুলোর মধ্যে একটি। দেশটির জেনারেল হাসপাতালও রয়েছে খ্যাতনামা হাসপাতালের তালিকায়। বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ এবং জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং এ ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের এয়ার কুলড স্মার্ট ইনভার্টার চিলার। এর মধ্য দিয়ে বিশ্ব দরবারে হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন, অগ্রগতি ও সক্ষমতা প্রকাশের ক্ষেত্রে এক বিরাট মাইলফলক অর্জিত হয়েছে বলে মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা।

ওয়ালটন কর্তৃপক্ষের সূত্রমতে, স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে ওয়ালটন এসির গ্রাহকপ্রিয়তা ও চাহিদা। ওয়ালটন এসির টেকসই গুণগতমান, এআই ও আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত। ফলে প্রতিনিয়ত নতুন নতুন দেশগুলোর বাজারে সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিঙ্গাপুরের এয়ার কন্ডিশনিং খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ফ্লেয়ার এমঅ্যান্ডই প্রাইভেট লিমিটেড’ এর মাধ্যমে দক্ষিন এশিয়ার উন্নত দেশটিতে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। ফ্লেয়ার এমঅ্যান্ডই ইতোমধ্যে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং এ ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার স্থাপন করেছে। তাদের তত্ত্বাবধানে বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও স্থাপন করা হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার।

ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান জানান, এক সময় সিঙ্গাপুর থেকে এসির বেসিক কাঁচামাল আমদানি করা হতো। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এখন বাংলাদেশ থেকে ভিআরএফ, চিলারের মতো সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন কমার্শিয়াল এসি রপ্তানি করছে ওয়ালটন। দেশটির খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ অন্যান্য সুউচ্চ ভবনগুলোর শীতাতপ নিয়ন্ত্রণে ইন্সটল করা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের চিলার ও ভিআরএফ সিস্টেম। এটা শুধু ওয়ালটনের জন্যই নয়; বাংলাদেশের জন্যও অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়।

উল্লেখ্য, ওয়ালটন শুধু দেশের একমাত্র ভিআরএফ ও স্মার্ট ইনভার্টার চিলার উৎপাদনকারী প্রতিষ্ঠানই নয়; ভিআরএফ উৎপাদনকারী বিশ্বের ৯ম দেশ হিসেবে বাংলাদেশের নাম তালিকাভুক্ত করেছে। রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল এসি উৎপাদন শিল্পে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে ওয়ালটন। এছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন খাতে প্রতিনিয়ত বিনিয়োগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন এসিতে এআই, আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও ব্যাপক এনার্জি ইফিশিয়েন্ট স্মার্ট সব প্রযুক্তি ও ফিচার। ওয়ালটন ভিআরএফ সিস্টেমের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে বিপিএইচই (ইৎধুবফ চষধঃব ঐবধঃ ঊীপযধহমবৎ) প্রযুক্তি কুলিং দক্ষতা বাড়ায়। এতে রেফ্রিজারেন্ট পিসিবি কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করে। সিস্টেমটি সর্বোচ্চ ১৩০% কম্বিনেশন রেশিও ও ১০০ মিটার পর্যন্ত পাইপিং লেন্থ সমর্থন করে, যা বড় ভবন বা জটিল প্রকল্পের জন্য আদর্শ। অটো ডাস্ট রিমুভাল এবং লোড শেয়ারিং প্রযুক্তির পণ্যের স্থায়ীত্ব ও কার্যকারিতা বৃদ্ধি পায়। এছাড়াও টেন স্টেজ অয়েল কন্ট্রোল কম্প্রেসরের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। ওয়ালটন চিলারের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো- উচ্চ দক্ষতা সম্পন্ন ইনভার্টার কম্প্রেসর, স্মার্ট কন্ট্রোল সিস্টেম (পিএলসি ও টাচ স্ক্রিন), কম শব্দে অপারেশন এবং স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা। এর সহজ রক্ষণাবেক্ষণ আরেকটি উল্লেখযোগ্য সুবিধা। উচ্চ গুণগতমান এবং নিরাপত্তার নিশ্চয়তায় ওয়ালটন এসি অর্জন করেছে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় সার্টিফিকেট। যার মধ্যে উল্লেখযোগ হলো- ISO 14001, R0HS, ISO 45001, CE এবং BSTI। এছাড়াও ওয়ালটন এসি নাসদাত-ইউটিএস (ঘটঝউঅঞ-টঞঝ) অ্যাক্রেডিটেড ল্যাবে পরীক্ষা করা হয়, যা সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগতমান নিশ্চিত করে।

স্থানীয়ভাবে উন্নতমানের ভিআরএফ ও স্মার্ট ইনভার্টার চিলার উৎপাদনের মাধ্যমে ওয়ালটন শুধু দেশের এয়ার কন্ডিশনার শিল্পকেই শক্তিশালী করে তুলছে না; বিশ্ববাজারে কমার্শিয়াল এসি রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও সৃষ্টি করছে।

উল্লেখ্য, বর্তমানে ওয়ালটনের লক্ষ্য হলো- বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশকে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব হাই-টেক পণ্য উৎপাদন হাবে পরিণত করা। সেই লক্ষ্য পূরণে বিশ্বের ১’শটিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে বৈশ্বিক বাজারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশেরই এই টেক জায়ান্ট। ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ১০ লক্ষ টাকা বেতনের চাকরি দিচ্ছে এই স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ লক্ষ টাকা বেতনের চাকরি দিচ্ছে এই স্মার্টফোন ব্র্যান্ড

সবচেয়ে ‘পাতলা ফোন’ আনছে মটোরোলা
নির্বাচিত

সবচেয়ে ‘পাতলা ফোন’ আনছে মটোরোলা

কভিড-১৯ মহামারীতে নকিয়ার ব্রডব্যান্ড ব্যবসা চাঙ্গা
টেলিকম

সুন্দর আগামীর প্রত্যাশায় গ্লোবাল নেটওয়ার্ক ইফিসিয়েন্সি বাড়াচ্ছে নোকিয়া

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ করোনা মোকাবেলায় বিস্ময়কর সফলতা দেখিয়েছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

রাজশাহী হাইটেক পার্কে স্টারলিংকের গবেষণা কেন্দ্র
প্রযুক্তি সংবাদ

রাজশাহী হাইটেক পার্কে স্টারলিংকের গবেষণা কেন্দ্র

৫০০ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়
প্রযুক্তি সংবাদ

৫০০ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2025

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার

Techzoom.TV |
TechzoomTV