Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে আবারও বিশ্বের শীর্ষে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 October 2025
৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে আবারও বিশ্বের শীর্ষে অ্যাপল
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানির তালিকায় আবারও শীর্ষে উঠেছে অ্যাপল। সর্বশেষ বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে প্রতিষ্ঠানটি এখন যোগ দিয়েছে সেই সীমিত ক্লাবে, যেখানে আগে স্থান পেয়েছিল এনভিডিয়া ও মাইক্রোসফট।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার অ্যাপলের শেয়ারমূল্য শূন্য দশমিক ১ শতাংশ বাড়লেও, বিপুল পরিমাণে আইফোন ১৭ বিক্রি কোম্পানিটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে চীনা বাজারে প্রত্যাশার চেয়েও ভালো বিক্রিই এই উত্থানের মূল চালিকাশক্তি।

বছরের শুরুতে অ্যাপলের পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক, এআই পণ্যে বিলম্ব এবং দেশীয়ভাবে উৎপাদনের চাপের কারণে কোম্পানির শেয়ারমূল্য ধসে পড়ে। এপ্রিল মাসে একদিনেই ৩১০ বিলিয়ন ডলারেরও বেশি বাজারমূল্য হারায় অ্যাপল।

তবে পরিস্থিতি বদলেছে আইফোন ১৭-এর হাত ধরেই। এআই প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে থাকলেও, জনপ্রিয় এই স্মার্টফোন এখনও অ্যাপলকে ভোক্তা ও বিনিয়োগকারী দুই পক্ষেরই আস্থার শীর্ষে রেখেছে।

এ বছর এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারমূল্য বেড়েছে মাত্র ৭ শতাংশ, যা ২০২৪ সালের ৩০ শতাংশ প্রবৃদ্ধি এবং বর্তমান বাজারের গড় ১৭ শতাংশ বৃদ্ধির চেয়ে কম। তবুও, নতুন রেকর্ড স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে অ্যাপলের মূল শক্তি এখনো আইফোনই।

এনভিডিয়া ও মাইক্রোসফট ইতিমধ্যে ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক ছুঁয়েছিল। একসময় এই রেকর্ড ছিল একচ্ছত্রভাবে অ্যাপলের দখলে। ২০১৮ সালে কোম্পানিটি প্রথম ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে, ২০২০ সালে ২ ট্রিলিয়ন এবং ২০২২ সালের জানুয়ারিতে ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি এখন বাজারে নতুন ঢেউ তুলেছে, কিন্তু আপাতত অ্যাপলের নেতৃত্ব ধরে রেখেছে আইফোনই। ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস বলেন, ‘আমাদের কাছে এটা স্পষ্ট, সিইও কুক ও তার দল আইফোন ১৭-এর মাধ্যমে সাফল্যের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এখন ওয়াল স্ট্রিটের অপেক্ষা কেবল অ্যাপলের পরবর্তী বড় এআই পরিকল্পনা ঘোষণার।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলএনভিডিয়ামাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক
নির্বাচিত

টুইটারের হোম পেজেও বদল আনছেন ইলন মাস্ক

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
লিড স্টোরি

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক
নির্বাচিত

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেটের দাম কত?
টেলিকম

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেটের দাম কত?

স্মার্টফোনে ভিন্ন ধরনের ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ভিন্ন ধরনের ডিসপ্লে

এমবিসিবি :নেতৃত্বে ফাটল, একে অপরের ওপর অবিশ্বাস
প্রযুক্তি সংবাদ

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মোবাইল সিন্ডিকেটে বড় ফাটল

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2025

৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে আবারও বিশ্বের শীর্ষে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV