Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে জেনএআই স্মার্টফোনের বিক্রি ৫০ কোটি ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 November 2025
জেনএআই স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

২০২৩ সালের শেষ দিকে বাজারে আসার পর দুই বছরেরও কম সময়ে বিশ্বব্যাপী জেনারেটিভ এআই (জেনএআই) সক্ষম স্মার্টফোনের বিক্রি ৫০ কোটি ছাড়িয়েছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ফল অনুযায়ী, এ সময় বিক্রির ৭০ শতাংশজুড়ে ছিল অ্যাপল ও স্যামসাং। কোম্পানিটি দুটি হাই-এন্ড ফোনের বাজারে শীর্ষস্থানে রয়েছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি বলছে, জেনএআই স্মার্টফোনের জনপ্রিয়তা এখন শুধু প্রিমিয়াম ফোনে সীমাবদ্ধ নেই, বরং মিড-এন্ড ও হাই-এন্ড ফোনের মধ্যেও ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে মূলত চীনা ব্র্যান্ডগুলো।

সম্প্রতি ২৫ কোটির বেশি স্মার্টফোন ব্যবহারকারী ওএস আপডেট পেয়েছেন। এ হালনাগাদের ফলে ডিভাইসে সীমিত পরিসরে জেনএআই ফিচার যোগ করেছে, যেমন লেখার সহায়তা, ছবি সম্পাদনা ও কনটেন্ট সংক্ষিপ্তকরণ। তবে জেনএআইয়ের সম্পূর্ণ সুবিধা এখনো নতুন হাই-এন্ড স্মার্টফোনগুলোয়ই সীমাবদ্ধ। কারণ উন্নত এআই-নির্ভর কাজের জন্য বেশি মেমোরি প্রয়োজন।

কাউন্টারপয়েন্ট রিসার্চের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছর বিশ্বব্যাপী বিক্রীত স্মার্টফোনের মধ্যে এক-তৃতীয়াংশে থাকবে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ৪০ কোটি ইউনিটের বেশি ডিভাইস ২০২৫ সালে জেনএআই নিয়ে স্মার্টফোনের বাজারে আসবে। তবে শুধু স্মার্টফোন নয়, ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রযুক্তি শিল্পে জেনএআই ব্যবহারের হার ব্যাপকভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, জেনএআই স্মার্টফোন নিয়ে সাধারণ ব্যবহারকারীদের আগ্রহ ও ধারণা অনেক বেড়েছে। এক জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী এসব ফোন সম্পর্কে অবগত। এর পেছনে অন্যতম কারণ প্রিমিয়াম ফোনের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের ডিভাইসেও দ্রুত জেনএআই ফিচার যুক্ত করা।

জেনআই স্মার্টফোনের বিক্রি ২০২৬-এর তৃতীয় প্রান্তিকে ১০০ কোটি ছাড়াবে বলে প্রত্যাশা করছে কাউন্টারপয়েন্ট। পাশাপাশি ২০২৬ সালের শেষ অথবা ২০২৭ সালের শুরুতে জেনএআই স্মার্টফোন আরো সাশ্রয়ী হবে এবং বড় পরিসরে মানুষের কাছে পৌঁছবে। বিশেষত চীনা ব্র্যান্ড যেমন ভিভো, অপো, শাওমি ও অনর মিড রেঞ্জ স্মার্টফোনে জেনএআই প্রযুক্তি সম্প্রসারণ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জেনএআই স্মার্টফোনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনবিআর চাইলেও মোবাইলের শুল্ক কমাতে পারবে না, এই সিদ্ধান্ত রাষ্ট্রের: চেয়ারম্যান
নির্বাচিত

এনবিআর চাইলেও মোবাইলের শুল্ক কমাতে পারবে না, এই সিদ্ধান্ত রাষ্ট্রের: চেয়ারম্যান

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
প্রযুক্তি বাজার

ঈদের বাজারে স্মার্টফোন

নতুন দুই মডেলের ফোন আনল রিয়েলমি
নির্বাচিত

নতুন দুই মডেলের ফোন আনল রিয়েলমি

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

সম্পত্তি বেচে ১০০ কোটি ডলার দান করছে টুইটার প্রধান
প্রযুক্তি সংবাদ

সম্পত্তি বেচে ১০০ কোটি ডলার দান করছে টুইটার প্রধান

ফ্লিপ ফিচার ফোন নকিয়া ২৬৬০, এক চার্জে চলবে ২০ দিন
নির্বাচিত

ফ্লিপ ফিচার ফোন নকিয়া ২৬৬০, এক চার্জে চলবে ২০ দিন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

Dazzle Care+
প্রযুক্তি সংবাদ

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2025

বিশ্বজুড়ে জেনএআই স্মার্টফোনের বিক্রি ৫০ কোটি ছাড়িয়েছে

Techzoom.TV |
TechzoomTV