Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলোন মাস্কের পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে উইকিপিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
ইলোন মাস্কের পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে উইকিপিডিয়া
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে পক্ষপাতদুষ্ট বলে সম্প্রতি অভিযোগ করেছেন ইলোন মাস্ক। বিকল্প হিসেবে তিনি চালু করেছেন নতুন ওয়েবসাইট ‘গ্রোকিপিডিয়া’। ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট গ্রোকের ভিত্তিতে এটির নাম রাখা হয়েছে। তবে উইকিপিডিয়া ও এর পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্লাটফর্মটি স্বেচ্ছাসেবকভিত্তিক সম্পাদনা ও স্বচ্ছ নীতিমালার কারণে এখনো সবচেয়ে নির্ভরযোগ্য অনলাইন তথ্যভাণ্ডার।

নতুন ওয়েবসাইটটিতে এরই মধ্যে ৮ লাখ ৮৫ হাজারের বেশি নিবন্ধ যুক্ত হয়েছে। যদিও এটি উইকিপিডিয়ার মোট ৭০ লাখ নিবন্ধের তুলনায় অনেক কম, তবু অক্টোবরের ২৭ তারিখে চালুর পর স্বল্প সময়ে এ সংখ্যাকে উল্লেখযোগ্য বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

উইকিপিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রথম তোলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস। এর একদিন পরই ইলোন মাস্ক ঘোষণা দেন উইকিপিডিয়ার বিকল্প তৈরি করার। তিনি জানান, নতুন সাইটটি হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক উন্নত। মাস্ক একে ঠাট্টার ছলে ‘ওকিপিডিয়া’ বলে উল্লেখ করেন।

উইকিপিডিয়ার পক্ষপাতের অভিযোগ তুলে ইলোন মাস্ক এক পোস্টে দুটি সাইটের তুলনা করেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের জীবনী দেখান। মাস্কের দাবি, উইকিপিডিয়া কার্ককে ‘ফার-রাইট অ্যাক্টিভিস্ট’ ও ‘ষড়যন্ত্র তত্ত্বপ্রচারক’ হিসেবে উল্লেখ করেছে, যা তার মতে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট উপস্থাপন।

উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার মনে করেন, গ্রোকিপিডিয়া জনপ্রিয় হয়ে উঠলে উইকিপিডিয়ার প্রভাব কমে যেতে পারে। তবে আরেক সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এ ধারণা নাকচ করেছেন। তিনি বলেন, ‘আমরা এমন স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করি যারা শান্তভাবে, তথ্যভিত্তিকভাবে ও যত্ন নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করেন।’

উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক মুখপাত্র বলেন, ‘২০০১ সাল থেকে উইকিপিডিয়া ইন্টারনেট জ্ঞানের মেরুদণ্ড। স্বচ্ছ নীতিমালা, স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধান ও নিয়মিত উন্নয়নই এর শক্তি।’

তবে গ্রোকিপিডিয়াকে ঘিরে বিতর্কও কম হয়নি। ইলোন মাস্কের এআই টুল গ্রোক আগে তুরস্কে আপত্তিকর মন্তব্যের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল। কিছু প্রম্পটে এটি নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে প্রশংসাও করেছিল। মাস্ক অবশ্য দাবি করেন, এটি ছিল প্রযুক্তিগত ত্রুটি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ইলোন মাস্ক টুইটার (বর্তমানে এক্স) কেনার পর প্লাটফর্মটিতে ঘৃণাবাচক বক্তব্য ও স্প্যামবটের কার্যক্রম বেড়েছে। গবেষকদের মতে, কনটেন্ট নিয়ন্ত্রণ কমে যাওয়ায় এ প্রবণতা আরো দ্রুত ছড়াচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, উইকিপিডিয়া এখনো তার স্বচ্ছ নীতিমালা, স্বেচ্ছাসেবী সম্পাদনা পদ্ধতি ও শক্তিশালী তদারকি কাঠামোর কারণে অনলাইন তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে টিকে আছে।

Tags: উইকিপিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক

নতুন সেবা আনছে গুগল
নির্বাচিত

পত্রিকার সাইটে বিজ্ঞাপনের কমিশন নিচ্ছে না গুগল

হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন
নির্বাচিত

হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ
প্রযুক্তি সংবাদ

ব্র্যাক ইউনিভার্সিটির ‘গালা নাইট’ বন্ধে লিগ্যাল নোটিশ

কৃত্রিম বুদ্ধিমত্তা ৮০ শতাংশ দ্রুত মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে
প্রযুক্তি সংবাদ

মহামারী প্রতিরোধে সহায়ক হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা

হাই কনফিগারের মোবাইল নিয়ে আসছে আইকু ৭
প্রযুক্তি সংবাদ

হাই কনফিগারের মোবাইল নিয়ে আসছে আইকু ৭

Load More

ট্রেন্ডিং টপিক

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়
অর্থ ও বাণিজ্য

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix