Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তঃলেনদেনে গড়িমসি: বিকাশকে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 November 2025
নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
Share on FacebookShare on Twitter

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) ব্যবস্থা চালুর বিষয়ে দেশের বৃহত্তম প্রতিষ্ঠান বিকাশকে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, বিকাশ যদি অবিলম্বে তাদের প্ল্যাটফর্ম থেকে অন্য এমএফএস-এ টাকা পাঠানোর (আউটগোয়িং) সুবিধা চালু না করে, তবে প্রতিষ্ঠানটির ‘ইনকামিং’ (অন্য এমএফএস থেকে টাকা গ্রহণ) এবং ‘অ্যাড মানি’ (ব্যাংক থেকে টাকা আনা) সেবা বন্ধ করে দেওয়া হবে।

গত ১ নভেম্বর থেকে এমএফএস, ব্যাংক ও পিএসপি-দের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলেও, ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে শেষ মুহূর্তে এই ব্যবস্থায় পূর্ণাঙ্গভাবে যোগ দেওয়া থেকে বিরত থাকে বিকাশ। তারা সিস্টেম পুরোপুরি প্রস্তুত করতে তিন মাস সময় চায়।

কিন্তু বাংলাদেশ ব্যাংক বিকাশের এই ‘নিরাপত্তা’ সংক্রান্ত অজুহাতকে ‘ব্যবসা কমে যাওয়ার আশঙ্কা’ হিসেবে দেখছে। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এর আগে জানিয়েছিল, এই ব্যবস্থা চালু হলে বিকাশের একচেটিয়া ক্যাশআউট ব্যবসা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তঃলেনদেন ব্যবস্থায় এক এমএফএস থেকে অন্য এমএফএসে টাকা পাঠাতে খরচ প্রতি হাজারে মাত্র সাড়ে আট টাকা (০.৮৫ শতাংশ) নির্ধারণ করা হয়েছে, যা বিকাশের প্রচলিত ক্যাশআউট চার্জের (১.৮৫% বা হাজারে ১৮.৫০ টাকা) চেয়ে অনেক কম।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনাকে বিকাশের প্রতি একটি চূড়ান্ত আল্টিমেটাম হিসেবে দেখা হচ্ছে। এই নির্দেশনার অর্থ হলো, বিকাশ একতরফাভাবে শুধু আন্তঃলেনদেন ব্যবস্থার সুবিধা (টাকা গ্রহণ) ভোগ করতে পারবে না। গ্রাহকদের টাকা পাঠানোর সুবিধাও (আউটগোয়িং) চালু করতে হবে, নতুবা তাদের দুটি প্রধান ইনকামিং চ্যানেল বন্ধ করে দেওয়া হবে।

যদি এই নির্দেশনা কার্যকর হয়, তবে কোটি কোটি বিকাশ গ্রাহক তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ‘অ্যাড মানি’ করতে পারবেন না এবং রকেট, এমক্যাশ বা অন্যান্য এমএফএস প্রতিষ্ঠান থেকেও টাকা গ্রহণ (ইনকামিং) করতে পারবেন না।

বিকাশ কর্তৃপক্ষের দাবি, তারা গ্রাহক স্বার্থ বিবেচনায় সিস্টেমের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, পাইলট প্রজেক্টে কোনো নিরাপত্তা ঝুঁকি ধরা না পড়ায়, বিকাশের এই অবস্থান মূলত তাদের ব্যবসায়িক আধিপত্য ধরে রাখার কৌশল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাড মানিআন্তঃলেনদেনে গড়িমসিবিকাশব্যাংক বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুমের মতো সুবিধা আনলো গুগল ডুয়ো
প্রযুক্তি সংবাদ

জুমের মতো সুবিধা আনলো গুগল ডুয়ো

শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
নির্বাচিত

শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম
গেম

এক বছরে ৯২ কোটি ডলার আয় করেছে পাবজি

ডেল এর ৪টি সম্মাননা পেল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

ডেল এর ৪টি সম্মাননা পেল স্মার্ট টেকনোলজিস

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
নির্বাচিত

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

শরীরে জ্বর থাকলে জানিয়ে দেবে ফোন
নির্বাচিত

শরীরে জ্বর থাকলে জানিয়ে দেবে ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2025

আন্তঃলেনদেনে গড়িমসি: বিকাশকে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত আল্টিমেটাম

Techzoom.TV |
TechzoomTV