Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 7 November 2025
এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব
Share on FacebookShare on Twitter

সরকার যখন অবৈধ মোবাইল ফোনের বাজার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখনই এই উদ্যোগকে প্রতিহত করতে একটি শক্তিশালী মাফিয়া চক্র মাঠে নেমেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা দাবি করছেন, এই হাজার কোটি টাকার অবৈধ বাজার থেকে প্রতি মাসে বিপুল অংকের ‘কমিশন’ সরাসরি সাবেক সরকারের শীর্ষ পর্যায়ে—সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কাছে পৌঁছাত।

আর সেই টাকার বিনিময়েই এই অবৈধ বাণিজ্যকে সুরক্ষা দিতে ২০২১ সালে এনইআইআর সিস্টেমের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল। অভিযোগ, বিটিআরসি তখন অভিযান পরিচালনা করলেও পলক, জয় ও সালমানের সরাসরি নির্দেশে সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এনইআইআর ঠেকাতে মাঠে নতুন ‘মাফিয়া’ সূত্রমতে, শুল্ক ফাঁকি দিয়ে হ্যান্ডসেট আমদানির এই অবৈধ কারবারের নেপথ্যে থাকা মাফিয়া চক্রের অন্যতম মূল হোতা হিসেবে ‘সুমাস টেক লিমিটেড’-এর সিইও আবু সাইদ পিয়াস এবং ‘টেক অ্যান্ড টক বিডি’-এর সিইও মোঃ আনিসুর রহমান সোহেলের নাম আলোচনায় এসেছে।

অভিযোগ, এনইআইআর ব্যবস্থা যাতে সফলভাবে বাস্তবায়িত না হতে পারে, সেজন্য তারা বিভিন্ন মহলে তদবির চালাচ্ছেন। কারণ এই সিস্টেমটি চালু হলে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ বা ক্লোন করা হ্যান্ডসেটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

গুজব ও অদ্ভুত যুক্তি এই চক্রের আরেক হোতা হিসেবে অভিযুক্ত টেক অ্যান্ড টক বিডির আনিসুর রহমান সোহেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সরকার এবং এনইআইআর নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছেন। তিনি এক অদ্ভুত যুক্তিতে দাবি করেছেন, এনইআইআর চালু হলে চুরি যাওয়া ফোন আর উদ্ধার করা যাবে না, যা এই উদ্যোগের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দিচ্ছে।

তার দাবি, “আপনার হারানো ডিভাইস চোর অথবা সে অপরাধী ব্যক্তি তার নিজের সিম কার্ডটা আপনার ডিভাইসে ব্যবহারই করতে না পারে তাহলে তো ফোনটা ভাংগারি হিসেবে বিক্রি করে দিবে… এজন্য আমরা এটার বিরোধিতা করি।”

বিশ্লেষকরা বলছেন, এই যুক্তি সম্পূর্ণ ভ্রান্ত। এনইআইআর সিস্টেমের মূল উদ্দেশ্যই হলো চুরি যাওয়া ফোনকে অকার্যকর করে দেওয়া, যাতে চুরির প্রবণতা কমে।

জানা যায় বৈধ হ্যান্ডসেট বিক্রি করে এমন বেশি কিছু প্রতিষ্ঠানকে টার্গেট করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা । বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের কে আতঙ্কেরর ভিতরে রেখেছে অবৈধ কারবারিরা।

অভিযোগ উঠেছে যে, সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সাথে শেয়ার দিয়ে ব্যবসা করছে দেশের বেশ কিছু জনপ্রিয় গ্যাজেট শপ। সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এই ব্যবসায়ীদের নিয়েই অবৈধ মোবাইল ফোনের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল, যা সাবেক সরকারের আমলে পূর্ণ সুরক্ষা পেয়েছে।

ধ্বংসের মুখে দেশীয় শিল্প, বাড়ছে অপরাধ প্রযুক্তি বাজার বিশেষজ্ঞদের মতে, এই সিন্ডিকেটের চোরাই হ্যান্ডসেটের অবাধ বাণিজ্যের কারণেই দেশি নির্মিত হ্যান্ডসেটের উৎপাদনে ধ্বস নেমেছে, যা ৪০ শতাংশেরও বেশি।

পরিস্থিতি কতটা ভয়াবহ তার চিত্র পাওয়া যায় ডিএমপির পরিসংখ্যানে। এক কর্মকর্তার মতে, দেশে প্রতিদিন গড়ে ১৮,৫০০ মোবাইল ফোন চুরি বা ছিনতাই হয়। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়, বাকি ৭০ শতাংশই এই অবৈধ বাজারে চলে যায়।

মোবাইল অপারেটররা বলছেন, এনইআইআর পুরোপুরি কার্যকর হলে নেটওয়ার্ক থেকে চোরাই হ্যান্ডসেট বিচ্ছিন্ন করা যাবে। একইসাথে, কিস্তি ও অন্যান্য আর্থিক সুবিধায় ক্রেতার কাছে স্মার্টফোন সহজলভ্য করাও সম্ভব হবে।

কিন্তু এই রাষ্ট্রীয় উদ্যোগের বিরুদ্ধেই মাঠে নেমেছে সেই সিন্ডিকেট, যারা অতীতে পলক, জয় ও সালমানের নামে ‘কমিশন’ দিয়ে এই অবৈধ বাণিজ্য চালু রেখেছিল বলে অভিযোগ উঠেছে।

স্মার্টফোন বাজার বিশ্লেষণকারীদের মতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু না হলে সরকার শুধু রাজস্ব হারাবে না দেশ থেকে পাচার হবে বছরে ১০ হাজার কোটি টাকার বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইলআনিসুর রহমান সোহেলআবু সাইদ পিয়াসএনইআইআর (NEIR)গুজবগ্রে মার্কেটজুনাইদ আহমেদ পলকটেক অ্যান্ড টক বিডিডলার পাচারবেক্সিমকোমোবাইল মাফিয়াশুল্ক ফাঁকিসজীব ওয়াজেদ জয়সালমান এফ রহমানসুমাস টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

লুট হওয়া আইফোন অকার্যকর করে দিচ্ছে অ্যাপল
নির্বাচিত

লুট হওয়া আইফোন অকার্যকর করে দিচ্ছে অ্যাপল

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো

আগামি বছর হবে ফোল্ডেবল স্মার্টফোনের বছর!
লিড স্টোরি

আগামি বছর হবে ফোল্ডেবল স্মার্টফোনের বছর!

বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছে ইশিখন
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছে ইশিখন

হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে
নির্বাচিত

হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে

ওয়াইফাই অটোকানেক্ট অপশন বন্ধ রাখবেন যেভাবে
নির্বাচিত

ওয়াইফাই অটোকানেক্ট অপশন বন্ধ রাখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2025

এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব

Techzoom.TV |
TechzoomTV