Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
ডিএসএলআর
Share on FacebookShare on Twitter

মোবাইল ক্যামেরার ক্ষমতা এখন আর শুধু সেলফি বা সাধারণ মুহূর্তে সীমাবদ্ধ নয়। সঠিক কৌশল জানলে মোবাইল দিয়েই পাওয়া যায় ডিএসএলআর মানের ছবি। ভালো আলো ব্যবহার করা এবং সামান্য কৌশল জানলেই খুব সাধারণ ক্যামেরা দিয়েও দুর্দান্ত ছবি তোলা যায়।

আসুন দেখে নেওয়া যাক মোবাইল দিয়ে প্রফেশনাল ছবি তোলার কিছু টিপস-

১. ক্যামেরা লেন্স পরিষ্কার রাখুন
মোবাইল সারাদিন হাতে থাকে ঘাম, ধুলা, ফিঙ্গারপ্রিন্ট লেন্সে লেগে থাকতে পারে। ফলে ছবি হবে ঝাপসা বা ফেড-আউট। নরম কাপড়, টিস্যু বা মাইক্রোফাইবার দিয়ে লেন্স মুছে নিন। ছবি তোলার আগে একবার চেক করাই ভালো।

২. প্রাকৃতিক আলো ব্যবহার করুন
ভালো আলো মানে ভালো ছবি। প্রাকৃতিক আলো সবসময় মোবাইল ফটোগ্রাফির জন্য সেরা। জানালার আলো, বিকেলের নরম সূর্যের আলো সবচেয়ে সুন্দর। কড়া রোদ মুখে পড়লে হার্ড শ্যাডো পড়ে পারে অস্বস্তিকর দেখাতে। ব্যাকলাইটে থাকলে এক্সপোজার অ্যাডজাস্ট করুন বা এইচডিআর চালু রাখুন।

৩. শট কম্পোজিশনের নিয়ম মানুন
প্রফশনাল ছবির মূল রহস্য কম্পোজিশন। রুলস অব থার্ডস চালু করে ছবির বিষয়বস্তুকে গ্রিডের ক্রসিং পয়েন্টে রাখুন। সিমেন্ট্রি, লিডিং লাইনস, ফ্রেমিং-এসব কৌশলে ছবি আরও আকর্ষণীয় হয়। ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস চোখে যেন না পড়ে।

৪. ফোকাস ঠিকমতো সেট করুন
বেশিরভাগ মানুষ ক্যামেরা খুলেই শাটার চাপেন ফলে বিষয়বস্তু ঝাপসা হয়। স্ক্রিনে যেখানে ফোকাস চান সেখানেই ট্যাপ করুন। ইনফিনিটি বা ম্যাক্রো ডিটেইল শটে ভালো রেজাল্ট আসে। ভিডিও করলে এই/এএফ লক ব্যবহার করুন, ফোকাস লাফাবে না।

৫. ম্যানুয়াল বা প্রো মোড ব্যবহার করুন
অটো মোড সবসময় সেরা ফল দেবে না। আইএসও কম রাখলে ছবি হবে কম নোইজি। শাটার স্পিড কমালে আলো বেশি, বাড়ালে ফাস্ট মোশন ধরবে। হোয়াট ব্যালেন্স ঠিক রাখলে রং প্রাকৃতিক দেখায়। স্মার্টফোনে প্রো মোড থাকলে তা ব্যবহার করলে লাইটিং ও এক্সপোজার আরও নিয়ন্ত্রণে আসে।

৬. এইচডিআর ও নাইট মোড ঠিকভাবে ব্যবহার করুন
এইচডিআর ব্যাকলাইট বা উজ্জ্বল-অন্ধকার মিশ্র আলোর পরিস্থিতিতে দারুণ কাজ করে। নাইট মোড দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে তাই ছবি তোলার সময় ফোন স্থির রাখুন। ট্রাইপড, দেয়ালে বা টেবিলে রেখে শট নিলে ছবি শার্প হবে।

৭. জুম কমান, বরং কাছে যান
ডিজিটাল জুম করলে ছবি পিক্সেল ভেঙে যায়। অপটিকাল জুম থাকলে সমস্যা নেই। না থাকলে যতটা সম্ভব কাছে গিয়ে শট নিন। পরে ক্রপ করলেও ভালো রেজাল্ট পাবেন।

৮. স্ট্যাবলাইজেশন জরুরি
ছবি পর্যন্ত ঠিকঠাক, কিন্তু সামান্য কাঁপলে পুরো শট নষ্ট। দুই হাতে ফোন ধরুন। কনুই শরীরের সঙ্গে লক রাখুন। প্রয়োজন হলে ট্রাইপড/গিম্বল ব্যবহার করুন।

৯. রো বা হাই-রেজোলিউশন মোডে শুট করুন
রো ফাইল পোস্ট-এডিটিংয়ে বেশি ডিটেইল ধরে কনট্রাস্ট, এক্সপোজার, শার্পনেস ঠিকঠাক করা যায়। হাই রেজোলিউশনে ছবি নিলে ছাপা বা ক্রপ দুই ক্ষেত্রেই কোয়ালিটি বজায় থাকে।

১০. এডিটিং করুন, কিন্তু অল্প
লাইটরুম, স্ন্যাপসিট, ভিএসসিও বা মোবাইলের বিল্ট-ইন এডিটর দিয়েই রং, শার্পনেস ও কনট্রাস্ট ঠিক করা যায়। ন্যাচারাল লুক বজায় রাখুন। অতিরিক্ত স্যাচুরেশন বা স্কিন স্মুথ করলে কৃত্রিম লাগে

১১. লো-লাইটে ফ্ল্যাশ এড়িয়ে চলুন
মোবাইল ফ্ল্যাশ আলো হঠাৎ করে তীব্র হয় ফলে মুখে অস্বস্তিকর শাইন পড়ে, ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায়। বরং পাশের লাইট সোর্স ব্যবহার করুন। ল্যাম্প, গাড়ির আলো, বা স্ক্রিন লাইট-সবই কাজে দেয়

১২. এক্সপেরিমেন্ট করুন
এক শটে কেউ প্রফেশনাল হয় না। ভিন্ন এঙ্গেল, নিচ থেকে বা উপর থেকে। রিফ্লেকশন, শিলুয়েট, ম্যাক্রো,ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করুন।

Tags: ডিএসএলআর

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুমে ক্লাসের বদলে এলো অশ্লীল ভিডিও!
নির্বাচিত

জুমে ক্লাসের বদলে এলো অশ্লীল ভিডিও!

বিকাশে এআই
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ঝিউন ক্রেন এম৩ অফিসিয়াল ওয়ারেন্টিসহ বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ঝিউন ক্রেন এম৩ অফিসিয়াল ওয়ারেন্টিসহ বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস

ইসরায়েলে মাস্ক, গাজায় স্টারলিংক চলবে তেল-আবিবের কথায়
নির্বাচিত

ইসরায়েলে মাস্ক, গাজায় স্টারলিংক চলবে তেল-আবিবের কথায়

স্যামসাংয়ের ওয়ান ইউআই ২.০’র লক্ষণীয় সব ফিচার
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ওয়ান ইউআই ২.০’র লক্ষণীয় সব ফিচার

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ
প্রযুক্তি সংবাদ

পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে কাজ শুরু করতে লাইসেন্স পেল নগদ

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix