Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজধানীতে প্রযুক্তি খাতে নতুন কেন্দ্রবিন্দু: ঢাকা কম্পিউটার সিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 November 2025
রাজধানীতে প্রযুক্তি খাতে নতুন কেন্দ্রবিন্দু: ঢাকা কম্পিউটার সিটি
Share on FacebookShare on Twitter

রাজধানীর নিউ ইস্কাটন রোড গড়ে উঠছে প্রযুক্তি খাতের আধুনিক বাণিজ্যিক কেন্দ্র ‘ঢাকা কম্পিউটার সিটি’। হাজারী গ্রুপ এবং সিটি ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে ১৫ তলা বিশিষ্ট এই আইটি কমপ্লেক্সটি এক ছাদের নিচে প্রযুক্তি ব্যবসা, সেবা ও উদ্ভাবনের নতুন কেন্দ্রবিন্দু হিসেবে আত্মপ্রকাশ করেছে।

রোববার (৯ নভেম্বর) ঢাকা কম্পিউটার সিটি’র উদ্বোধনি অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, এটি হবে দেশের সবচেয়ে আধুনিক আইটি বাণিজ্যিক ভবন। এখানে থাকছে রেডি দোকান ও অফিস স্পেস, যা পাওয়া যাবে ভাড়ার টাকায় সাব কাবলা (জমির) মালিকানা পদ্ধতিতে। পাশাপাশি উদ্যোক্তারা পাবেন ব্যাংক লোন ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ, যা তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ করে তুলবে।

ঢাকা কম্পিউটার সিটিতে রয়েছে অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম, স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট, পর্যাপ্ত পার্কিং, ব্যাকআপ জেনারেটর, হাই-স্পিড লিফট, ২৪ ঘণ্টা নিরাপত্তা ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা। পাশাপাশি ভবনজুড়ে থাকবে সিসিটিভি মনিটরিং, ফায়ার অ্যালার্ম ও স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম।

প্রযুক্তি পণ্যের ডিস্ট্রিবিউটর, রিসেলার, ই-কমার্স ব্যবসায়ী, মোবাইল ও হার্ডওয়্যার কোম্পানিগুলোর জন্য এই প্রকল্প হতে যাচ্ছে আদর্শ কেন্দ্র। এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার, রোবটিক্স, সিসিটিভি ও আইওটি পণ্যের সমন্বিত প্রদর্শনী ও বিক্রয় সুবিধা থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক ও ওয়েলকিন কম্পিউটার্স-এর স্বত্বাধিকারী এবং ঢাকা কম্পিউটার সিটি-এর অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম হাজারী বলেন, আমরা আইটি ব্যবসায়ীদের জন্য এমন একটি জায়গা তৈরি করছি, যা তাদের জন্য স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান দেবে। ২০০৬ সালে আমরা ‘বিসিএস কম্পিউটার সিটি’ মাল্টিপ্লান সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম, এখন ‘ঢাকা কম্পিউটার সিটি’ সেই সাফল্যেরই পরবর্তী ধাপ। এখানে ব্যবসায়ীরা মালিকানা সুবিধা পাবেন, পাশাপাশি ব্যাংক লোন ও সহজ কিস্তিতে দোকান কেনার সুযোগ থাকছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, এটি শুধু একটি ভবন নয়, বরং দেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত বিনিয়োগ। ঢাকা কম্পিউটার সিটির মতো প্রকল্প উদ্যোক্তাদের জন্য একটি স্থায়ী ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করবে। এখান থেকে ভবিষ্যতে নতুন নতুন প্রযুক্তি উদ্যোগ ও উদ্ভাবন জন্ম নেবে বলে আমরা বিশ্বাস করি।

স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের পরিচালক মোঃ মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, স্থান হিসেবেই নয়, সমমনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দূরদর্শীতায় ডিসিসি একটি শক্ত ভিত্তিতে রচিত হয়েছে। এটা সফল হবে। কেননা এখনও মানুষ মার্কেটে গিয়ে কেনাকাটা করে।

ঢাকা কম্পিউটার সিটি পরিচালক এবং চেয়ারম্যান টেকনো গ্রুপ এর কামাল হোসেন সেলিম বলেন, ঢাকা কম্পিউটার সিটি হচ্ছে নতুন প্রজন্মের আইটি হাব। আমাদের লক্ষ্য, রাজধানীতে এমন একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা, যেখানে প্রযুক্তি উদ্যোক্তারা একত্রে কাজ করতে পারবেন। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলছি। এটি দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করে তুলবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক এর ডিএমডি আব্দুল্লাহ আল মামুন, গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড’র ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান সমীর কুমার দাশ, ইসিএস’র ট্রেজারার নাসির, ভূঁইয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শামীম এহসান, মার্ভেলাস কম্পিউটারের প্রধান নোমান সিকদার, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতি সেক্রেটারি শরিফুল ইসলাম সোহেল, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, ফারুক আহমেদ ভূঁইয়া, বিসিএস ট্রেজারার আবুল হাসান, এলিফ্যান্ট কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, মৃদুল, তানজিল, সাইদুল, কামাল, শুভ্র, তানজীল হসেন, আলিম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ মতিঝিল কম্পিউটার সম্মানিত নেতৃবৃন্দের নেতৃবৃন্দ উত্তরা কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স ব্যবসায়ীডিস্ট্রিবিউটরতথ্যপ্রযুক্তি খাতমোবাইলরিসেলাররোবটিক্সসফটওয়্যারসার্ভারসিসিটিভিহার্ডওয়্যার

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক
প্রযুক্তি সংবাদ

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
নির্বাচিত

আইফোন বিক্রিতে অ্যাপলের নতুন রেকর্ড

অনলাইনে ট্রেনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ উদ্ভাবনের নতুন সময়ে উপনীত: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ উদ্ভাবনের নতুন সময়ে উপনীত: মোস্তাফা জব্বার

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে
প্রযুক্তি সংবাদ

শিক্ষার ডিজিটাল রূপান্তরে ‘ইন্টেলিজেন্ট শিক্ষাব্যবস্থা’ এগিয়ে নিতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2025

রাজধানীতে প্রযুক্তি খাতে নতুন কেন্দ্রবিন্দু: ঢাকা কম্পিউটার সিটি

Techzoom.TV |
TechzoomTV