Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া বিষয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 November 2025
বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া বিষয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (PTD)-এর উদ্যোগে আজ রাজধানীর বিটিসিএল প্রধান কার্যালয়ে “বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” খসড়া বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের উপস্থিতিতে এক অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিনিধিত্ব করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিফোন শিল্প সংস্থা (টিএসএস), গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ অন্যান্য অপারেটর, সামিট কমিউনিকেশন, বাহন লিমিটেড, ফাইবার অ্যাট হোম, ই-ডট-কো, ক্যাপিটাল ল’ চেম্বার, টেক কোম্পানি ‘শিখো’সহ নানান পক্ষ। এছাড়াও বিশিষ্ট নাগরিক ও বিশেষজ্ঞ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় খসড়া সংশোধনী অধ্যাদেশটির প্রণয়ন প্রক্রিয়া, বিষয়বস্তু ও লক্ষ্য সবিস্তারে তুলে ধরা হয়। মাননীয় বিশেষ সহকারী বলেন, “এই সংশোধনী প্রণয়নে একাধিক ধাপে আলোচনা, খসড়া প্রস্তুতি, এবং পুনঃলিখনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; প্রায় প্রতিটি সংশোধনী ধারা চার থেকে পাঁচবার পুনর্লিখিত হয়েছে যাতে আইনটি সময়োপযোগী, সুশাসনভিত্তিক এবং প্রযুক্তিগতভাবে যথার্থ হয়।”

উপস্থাপিত খসড়ার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে, কমিশনের জবাবদিহিতার লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ কমিটি” গঠন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্সসমূহের অনুমোদনে রাজনৈতিক চাপ ও প্রশাসনিক দায়ভার সমস্যা সমাধানে ৫ মন্ত্রীর সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি প্রস্তাব, লাইসেন্স প্রাপ্তির সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস, কমিশন ও সরকারের ক্ষমতার ভারসাম্যকরণ, ট্যারিফ নির্ধারণ প্রক্রিয়া সহজীকরণ, সালিশি (Arbitration) ব্যবস্থার প্রবর্তন, গণশুনানীর বিধানের বিস্তৃতিকরণ ও বাধ্যতামূলক স্বচ্ছতা আনয়ন, জরিমানা ও অর্থদণ্ডের যৌক্তিকীকরণ এবং সর্বাধিক আলোচিত ৯৭ ধারার পুনঃসংজ্ঞায়ন।

অংশীজনরা ইন্টারনেট বন্ধ ও সীমিতকরণকে নিষিদ্ধ করাকে সাধুবাদ জানান। এছাড়াও, দায়বদ্ধতা-নির্ভর ইন্টারসেপশন কাঠামো এবং CLIP (Central Lawful Interception Platform) সম্পর্কিত ধারাগুলোকে সমন্বিতভাবে স্বাগত জানান। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিনিধিরা তাদের সহিত প্ল্যাটফর্মের সংযোগের ব্যাপারে কিছু মতামত উপস্থাপন করেন এবং বলেন, নতুন কাঠামো আইনানুগ তদারকি ও দায়বদ্ধতা নিশ্চিত করবে, ফলে অপারেটরদের উপর চাপ কমবে এবং নাগরিক অধিকার, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা, সকল দিকেই ভারসাম্য নিশ্চিতকরণ সম্ভব হবে।

সভায় সালিশি প্রক্রিয়া সংযোজনকে অংশীজনরা বিশেষভাবে প্রশংসা করেন। এর ফলে বিটিআরসি ও অপারেটরদের মধ্যকার নিরীক্ষা ও আর্থিক বিরোধ নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে, যা বাণিজ্যিক স্থিতিশীলতা ও বিনিয়োগের আস্থা বৃদ্ধি করবে। অংশীজনের মতামত পর্যালোচনা করে খসড়া হালনাগাদ করার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

সভার সমাপনীতে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “অংশীজনদের মতামত এই খাতের বাস্তব চ্যালেঞ্জ ও প্রয়োজনকে প্রতিফলিত করে। সরকারের লক্ষ্য একটি ভারসাম্যপূর্ণ ও আধুনিক টেলিযোগাযোগ আইন তৈরি করা, যা বিনিয়োগ, উদ্ভাবন, দায়বদ্ধতা ও নাগরিক সুরক্ষা, সবকিছুর সমন্বয় ঘটাবে।”

সংশোধন অধ্যাদেশ সম্পর্কিত বিস্তারিত ও লিখিত মতামত ১৫ নভেম্বরের মাঝে secretary@ptd.gov.bd ই-মেইলে পাঠানোর জন্যে অনুরোধ জানান বিশেষ সহকারী। সভায় গৃহীত মতামত ও প্রস্তাবনাসমূহ পর্যালোচনা করে চূড়ান্ত সংশোধনী অধ্যাদেশে অন্তর্ভূক্ত করার আশ্বাস দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
প্রযুক্তি সংবাদ

হোম অফিসে বেতন কাটার ঘোষণা গুগলের

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন
ই-কমার্স

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন

করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানালো গুগল
প্রযুক্তি সংবাদ

করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানালো গুগল

বাংলাদেশে নেটগিয়ারের অনলাইন প্ল্যাটফর্ম উন্মোচন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে নেটগিয়ারের অনলাইন প্ল্যাটফর্ম উন্মোচন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে হুয়াওয়ে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি
প্রযুক্তি সংবাদ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

Load More

ট্রেন্ডিং টপিক

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2025

বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ খসড়া বিষয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV